

গোপালগঞ্জে
যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত
হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। আজ সোমবার (২৫ মে) দুপুরে
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া
স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে
বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।
এ
সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকারও সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ত্রিমুখী
এই সংঘর্ষের ফলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়
এবং মাইক্রোবাস ও প্রাইভেটকারটি সড়কের ওপর দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক
ঘটনাস্থলেই নিহত হন এবং বাস ও প্রাইভেটকারের যাত্রীরা আহত হন।
দুর্ঘটনার
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায়
হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে গুরুতর
অবস্থায় ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া
হয়েছে। এই দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ
থাকে ।
মন্তব্য করুন


সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি পরীক্ষা এক মাস পেছানোর বিষয়ে একটি নোটিশ ঘুরছে।
শিক্ষা মন্ত্রণালয় বলছে, কোনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষা পেছানোর বিষয়ে। নোটিশটি ভুয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নোটিশটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের স্বাক্ষর ব্যবহার করে শুক্রবারে ছড়ানো হয়।
নোটিশটিতে বলা হয়, ‘আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও দুই দফা ছাত্র-ছাত্রীদের দেশব্যাপী আন্দোলোনের ওপর ভিত্তি করে আগামী ৩০ শে জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা আগামী ৩০ শে জুলাই বোর্ড কর্তৃক প্রদত্ত শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, শিগগিরই ২০২৪ সালের ৩০ শে জুলাই অনুষ্ঠিতব্য পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশিত হবে। ’
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে। কোনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষা পেছানোর বিষয়ে।
মন্তব্য করুন


২০২৪
সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে
জুলাই মাসকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ
বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার
ইশরাক হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও ১৬ জুলাই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’
হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী
জানান, ওই দিন সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে
পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটি ব্যাপক গুরুত্ব পায়, যা মূলত গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত
করেছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু
সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যেখানে উপস্থিত থাকবেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। একই দিনে কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম
আকরামের স্মরণে অন্য একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রতিমন্ত্রী
ইশরাক হোসেন।
সরকারের
পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’
পালনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। এদিন ভোর ৬টায়
শাহবাগে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে এবং আন্দোলনে শহীদ ও
আহত পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে।
কর্মসূচির
অংশ হিসেবে ১৫ জুলাই ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা স্মরণে ‘ক্যাম্পাসের
ক্ষতচিহ্ন’ বা ‘প্রতিরোধের সূচনা’ নামে একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোগ
নেওয়া হয়েছে। এছাড়া ১৮ জুলাই ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’
উপলক্ষে আর্মি স্টেডিয়ামে প্রতিবাদী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
একই সাথে ২৪ জুলাই যাত্রাবাড়ীতে ছাত্র-জনতা ও সাধারণ মানুষের গড়ে তোলা ঐতিহাসিক প্রতিরোধের
স্মরণে একটি বিশেষ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী
ইশরাক হোসেন জানান, রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে স্মরণসভা, সমাবেশ ও সাংস্কৃতিক
অনুষ্ঠানের মাধ্যমে পুরো আগস্ট মাস জুড়ে গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা হবে। শহীদদের
আত্মত্যাগের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের মাঝে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি তুলে
ধরাই সরকারের এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
মন্তব্য করুন


চাঁদপুরে
অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৫) নামের এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে
শহরের ছায়াবাণী রেলক্রসিংয়ের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত
তায়েবা আক্তার শহরের চাঁদপুর বিষ্ণুদী মডেল সিনিয়র মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী
ছিল। সে সদর উপজেলার
তাজুল ইসলাম এবং আমেনা বেগমের মেয়ে।
প্রত্যক্ষদর্শী
ও পুলিশ সূত্র জানায়, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ‘সাগরিকা এক্সপ্রেস’ ট্রেনটি ছায়াবাণী রেলক্রসিং এলাকা অতিক্রম করছিল। এসময় অসাবধানতাবশত রেললাইন পার হতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা। এতে ঘটনাস্থলেই তাঁর দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় উৎসুক
জনতা ঘটনাস্থলে ভিড় জমান। প্রাথমিক অবস্থায় কিশোরীর পরিচয় না জানা গেলেও
তাঁর কাছে থাকা মাদ্রাসার পরিচয়পত্র (আইডি কার্ড) দেখে পরিচয় নিশ্চিত হওয়া যায়। খবর পেয়ে চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে
পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের পর তাঁর পরিবার
ও মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে,
এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতের পরিবার, সহপাঠী ও শিক্ষক-শিক্ষার্থীদের
মাঝে শোকের ছায়া নেমে আসে। রেলক্রসিংগুলোতে পথচারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন


ঢাকা
দক্ষিণ ও উত্তরসহ দেশের ১২ সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে।
স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত
এক প্রজ্ঞাপনে আজ (১৯ আগস্ট) এ কথা জানানো হয়েছে।
‘স্থানীয়
সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩ক প্রয়োগ করে এসব সিটি
কর্পোরেশনের মেয়রদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা
হয়েছে।
যে
১২ সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে এগুলো হলো- ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর,
চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও
ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
এ
ছাড়া অন্য এক প্রজ্ঞাপনে ১২টি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর
ও ঢাকা দক্ষিণ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অতিরিক্ত সচিব ও সমমর্যাদার চার কর্মকর্তাকে
প্রশাসক নিয়োগ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম,
খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ ও গাজীপুর সিটি করপোরেশনে বিভাগীয় কমিশনারদের
প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‘স্থানীয়
সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১) প্রয়োগ
করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই প্রশাসকদের নিয়োগ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে
উল্লেখ করা হয়েছে।
এদের
মধ্যে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব
ড. মো. শের আলীকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক
(অতিরিক্ত সচিব) মো. মাহমুদুল হাসানকে ঢাকা
উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রামের বিভাগীয়
কমিশনারকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, খুলনার বিভাগীয় কমিশনারকে খুলনা সিটি কর্পোরেশন,
রাজশাহীর বিভাগীয় কমিশনারকে রাজশাহী সিটি কর্পোরেশনে, সিলেটের বিভাগীয় কমিশনারকে সিলেট
সিটি কর্পোরেশনে, বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনারকে বরিশাল সিটি কর্পোরেশনে, স্থানীয়
সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ. এইচ. এম কামরুজ্জামানকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন,
কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব)কে
কুমিল্লা সিটি কর্পোরেশন, রংপুরের বিভাগীয়
কমিশনারকে রংপুর সিটি কর্পোরেশন, ঢাকার বিভাগীয় কমিশনারকে গাজীপুর সিটি কর্পোরেশন
এবং ময়মনসিংহের বিভাগীয় কমিশনারকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ
দেয়া হয়েছে।
মন্তব্য করুন


দীর্ঘ
দুই শতকের অপেক্ষা। এর মধ্যে পেরিয়ে
গেছে টানা পাঁচ প্রজন্ম। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের মহারাষ্ট্রের এক পরিবারে জন্ম
নিয়েছে কন্যাসন্তান। বহু প্রতীক্ষিত এই নবজাতককে ঘিরে
পরিবারজুড়ে এখন আনন্দ-উৎসবের আমেজ। হাসপাতাল থেকে মা ও মেয়েকে
ফুলে সাজানো রথে করে, ব্যান্ডপার্টি, ঢাকঢোল ও নানা আয়োজনের
মধ্য দিয়ে রাজকীয়ভাবে বাড়িতে নিয়ে আসা হয়েছে।
মহারাষ্ট্রের
বিড জেলার পারলি এলাকার দহিফলে পরিবারে ঘটেছে এই আনন্দের ঘটনা।
পরিবারের সদস্য কল্পনা হৃষিকেশ দহিফলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যাশিশু। নাম রাখা হয়েছে ‘গার্গী’। হাসপাতাল থেকে
ছাড়পত্র পাওয়ার পর তাকে বরণ
করে নিতে আয়োজন করা হয় ব্যতিক্রমী এক
শোভাযাত্রার।
ঢাকঢোল,
কাঁসর ও ব্যান্ডপার্টির সুরের
সঙ্গে ফুল দিয়ে সাজানো রথে করে গার্গী ও তার মাকে
বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিবারের নতুন সদস্যকে রাজকুমারীর মতো করে বরণ করার এ দৃশ্য দেখতে
আশপাশের অনেক মানুষও সেখানে ভিড় করেন। পুরো আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
নাতনির
জন্মে আবেগাপ্লুত গার্গীর দাদু লিম্বাজী দহিফলে। তিনি বলেন, পরিবারের ঘরে কন্যাসন্তানের আগমন তাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। দীর্ঘদিন ধরে পরিবারে কোনো মেয়েশিশু না থাকায় যে
আক্ষেপ ছিল, গার্গীর জন্মের মধ্য দিয়ে সেই অপেক্ষারও অবসান হয়েছে।
গার্গীর
ঠাকুমা সুরেশা দহিফলেও নাতনির জন্মে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘আমাদের ঘরে আজ সাক্ষাৎ লক্ষ্মী
এসেছে।’ নাতনির আগমনে পরিবারের সবাই ভীষণ আনন্দিত বলেও জানান তিনি।
গার্গীর
বাবা বলেন, অনেক পরিবার এখনো ছেলেসন্তানের প্রত্যাশা করে। কিন্তু একটি মেয়েশিশুর জন্ম যে আনন্দ ও
আবেগ নিয়ে আসে, তা আলাদা। মেয়েরা
বাবার সঙ্গে বিশেষভাবে ঘনিষ্ঠ হয়। তাই গার্গীকে ফুলের মতো যত্নে বড় করার প্রত্যয়
ব্যক্ত করেছেন তিনি।
পরিবারটির
সদস্যরা জানান, কন্যাসন্তানের জন্ম কোনোভাবেই কম আনন্দের বিষয়
নয়—বরং এটি গর্ব ও উদযাপনের উপলক্ষ।
সমাজে মেয়েশিশুর জন্মকে ইতিবাচকভাবে দেখার বার্তা ছড়িয়ে দিতেই তারা এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন। একই সঙ্গে কন্যাসন্তানের জন্মকে আনন্দের সঙ্গে উদযাপনের আহ্বানও জানানো হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদ ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক পদে টেলিভিশন কুমিল্লা জেলা মোজো রিপোর্টার জহিরুল হক বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি মো. জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
সোমবার
(২৪ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৯টি পদে ২৪ জন প্রার্থী
প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেস ক্লাবের মোট ২৮ জন ভোটারের
সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে
সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের প্রতিনিধি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির ও সোহরাব সুমন,
সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মারুফ আহমদ কল্প এবং সহ-সাংগঠনিক সম্পাদক
পদে দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. আব্দুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এ
ছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি মো. ফয়জ আহমদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি মো. শাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক
পদে দূরবীন নিউজের প্রতিনিধি মুহাম্মদ রকিবুল হাসান রনি, পাঠাগার সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর প্রতিনিধি রেজাউল করিম রাজু নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞান
ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আল মামুন টুটু
এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক
পদে দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মোহাম্মদ জামাল উদ্দিন দুলাল নির্বাচিত হয়েছেন।
নির্বাহী
সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. মোসলিম উদ্দিন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুল মোমেন, ময়নামতি অনলাইন টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন, দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ তাজুল ইসলাম, ডেইলি অবজারভারের প্রতিনিধি আলাউদ্দিন আহম্মদ এবং দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি মো. মহিউদ্দিন।
নির্বাচনে
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম। নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও বুড়িচং আনন্দ
পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলাম।
নির্বাচন
চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন, বুড়িচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের
নেতৃবৃন্দ। এ সময় কুমিল্লা
জেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ
পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা
শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাংবাদিক সহকর্মীরা অভিনন্দন জানান। নতুন কমিটি বুড়িচংয়ের সাংবাদিকদের মধ্যে ঐক্য ও পেশাগত সহযোগিতা
আরও জোরদার করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
মন্তব্য করুন


আগামী
১১ জুন থেকে উত্তর আমেরিকায় বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। এই বিশ্বকাপ উপভোগে সারাবিশ্বের
দর্শকদের পাশাপাশি বাংলাদেশি ফুটবলপ্রেমীরা অপেক্ষার প্রহর গুনছেন।
বাংলাদেশ
টেলিভিশনে বিশ্বকাপ প্রচারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) থেকে সরাসরি ক্রয়
প্রক্রিয়ায় (ডিপিএম) ফিফা বিশ্বকাপ-২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’
কিনছে সরকার। এজন্য ব্যয় হবে ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলার বা ৪৭ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৫০০
টাকা। ভ্যাট-ট্যাক্সসহ মোট খরচ হবে ৭২ কোটি ৭০ লাখ ৬৯২ টাকা।
তথ্য
ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব রোববার (৭ জুন) জাতীয় সংসদের ক্যাবিনেট
কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির জরুরি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন
করা হবে। সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে প্রস্তাবটি
নিয়ম অনুযায়ী অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে।
সরকারের
এই উদ্যোগের ফলে প্রত্যন্ত অঞ্চলের ফুটবলপ্রেমীরাও কোনো ধরনের ক্যাবল নেটওয়ার্ক বা
স্যাটেলাইট সংযোগ ছাড়াই রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে বিশ্বকাপ খেলা দেখতে পারবেন। এতে
সর্বসাধারণের মধ্যে খেলার প্রতি আগ্রহ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
মন্তব্য করুন


কারাগারের চার দেয়ালের বন্দিজীবনে স্বজনদের সরাসরি দেখার আকুলতা দূর করতে চালু হচ্ছে ভিডিও কলের সুবিধা। ইতিমধ্যে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাইলট প্রকল্প হিসেবে এ সুবিধা চালু হয়েছে। শিগগির দেশের সব কারাগারে এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
নির্দিষ্ট
নিয়ম মেনে বন্দিরা সপ্তাহে একবার ১০ মিনিট করে
ভিডিও কলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে গোপনীয়তা
বজায় রাখা হবে। কারা অধিদপ্তরের জেলার (লজিস্টিক অ্যান্ড মিডিয়া) মো. মাসুদ হাসান জুয়েল বলেন, ‘সারা দেশে শিগগির কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন।
বন্দিদের
সংশোধন ও পুনর্বাসনে বিভিন্ন
উদ্যোগও নিয়েছে সরকার। এর অংশ হিসেবে
দেশের বিভিন্ন কারাগারে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় শিক্ষা, কাউন্সেলিংসহ মানসিক উন্নয়নমূলক কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি বন্দিদের উৎপাদনশীল কাজে প্রশিক্ষণ দিয়ে ভবিষ্যৎ জীবনের জন্য দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
কারা
অধিদপ্তর জানায়, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ সাবান
উৎপাদন কার্যক্রম চলছে। উৎপাদিত সাবান বন্দি ও কারা কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহারের জন্য সরবরাহ করা হচ্ছে। ভবিষ্যতে বন্দিদের প্রশিক্ষণ ও উৎপাদনমুখী কার্যক্রম
আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বন্দিদের
মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কারা সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা পরীক্ষার জন্য প্যাথলজি ল্যাব চালুর পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া ৫৫
জন ডিপ্লোমা নার্সের সুপারিশ পাওয়া গেছে। তাঁদের পদায়ন হলে কারাগারের স্বাস্থ্যসেবার সক্ষমতা আরো বাড়বে। নিরাপদ পানি নিশ্চিত করতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ মিনারেল
ড্রিংকিং ওয়াটার প্লান্ট স্থাপনের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে পানি সরবরাহ কার্যক্রমও শুরু হয়েছে।
ঢাকা
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফারুক আহমেদ বলেন, বন্দিদের জন্য রুটি তৈরির কার্যক্রম আধুনিক ও সুশৃঙ্খল করতে
চীন থেকে আমদানি করা রুটি মেকার স্থাপন করা হয়েছে। এতে অল্প সময়ে বিপুলসংখ্যক বন্দির জন্য একই মানের স্বাস্থ্যসম্মত রুটি তৈরি করা সম্ভব হচ্ছে।
তিনি
জানান, বিশেষ দিবসে বন্দিদের খাবার পরিবেশনের জন্য বিশেষ বরাদ্দ রয়েছে। বন্দিদের খাবারের মান উন্নত করতে বিভিন্ন কারাগারে খাদ্য প্রস্তুত ও পরিবেশনব্যবস্থার আধুনিকায়ন করা
হচ্ছে। এ ছাড়া বন্দিদের
পোশাক, জুতা-স্যান্ডেল ও বেকারির কাজের
প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খেলাধুলার পাশাপাশি ধর্মীয় প্রশিক্ষণ ও বিভিন্ন দিবসে
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
কারা
অধিদপ্তর জানায়, অবসরপ্রাপ্ত কারারক্ষীদের আজীবন রেশন দেওয়ার বিষয়টি সরকার নীতিগতভাবে অনুমোদন করেছে। এটি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। পাশাপাশি দায়িত্ব পালনে অসাধারণ অবদান রাখা কর্মকর্তা-কর্মচারীদের পদক, প্রশংসাপত্র ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি
দেওয়ার ব্যবস্থা আরো কার্যকর করা হচ্ছে।
কারাগারে
মাদক প্রবেশ ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড
প্রতিরোধে ‘জিরো টলারেন্স’-নীতি নেওয়া হয়েছে। কারা সদর দপ্তরে ড্রাগ পরীক্ষার মেশিন সংগ্রহ করা হয়েছে। কারাগারকে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করতে
সবুজায়ন কর্মসূচিও নেওয়া হয়েছে। ইতিমধ্যে সিলেট-১, কিশোরগঞ্জ-১
ও খুলনা নতুন কারাগারে প্রায় ১৮ হাজার গাছ
রোপণ করা হয়েছে।
কারা
অধিদপ্তর বলছে, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা, বন্দিদের সংশোধন ও পুনর্বাসন এবং
কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও পেশাদার সংশোধনমূলক
ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে। এর মাধ্যমে কারাগারকে
আরো নিরাপদ, মানবিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে
পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


গ্রুপ
পর্বের শেষ ম্যাচে আমেরিকার ডালাস স্টেডিয়ামে রোববার সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হচ্ছে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচ শুরুর আগেই আলবিসেলেস্তে শিবিরে বড়
এক ধামাকা দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতিমধ্যেই
নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা মাঠে নামছে তাদের সেরা তারকা ও ফুটবল জাদুকর
লিওনেল মেসিকে ছাড়াই! জর্ডানের বিপক্ষে আজ শুরুর একাদশে নয়, বরং বেঞ্চে বসে ম্যাচ শুরু
করবেন এলএমটেন।
চলতি
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে এ পর্যন্ত হওয়া ৫টি গোলের সব কটিই এসেছে ইন্টার মায়ামির
এই মহাতারকার পা থেকে। এমন ফর্মে থাকা মেসিকে কেন বসিয়ে রাখা হচ্ছে, সংবাদ সম্মেলনে
আর্জেন্টাইন রেডিওর ৯১ বছর বয়সী কিংবদন্তি সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজের (যিনি
নিজের ১৮তম বিশ্বকাপ কভার করছেন) এমন প্রশ্নে বেশ আন্তরিকতার সাথেই জবাব দেন স্কালোনি।
তিনি
বলেন, লিও আজ বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করবে। আপনি এই প্রশ্নটি করেছেন বলেই আমি একদম
সততার সাথে উত্তর দিচ্ছি। লিও আজ ম্যাচের একটু পরের দিকে বদলি হিসেবে মাঠে আসবে।”
মেসিকে
বেঞ্চে রাখা এবং নকআউটের কথা মাথায় রেখে আর্জেন্টিনা ‘দুর্বল’
দল নামাচ্ছে কি না, এমন গুঞ্জন ও সমালোচনাকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন স্কালোনি। কড়া
ভাষায় তিনি বলেন, যারা মাঠে নামছে, তারা প্রত্যেকেই খেলার যোগ্য এবং তারা এই দলেরই
অংশ। অনুশীলনে আমরা যত পরিশ্রম করি, তা এই ছেলেদের জন্যই। যখনই আমি সুযোগ পাই, সবাইকে
খেলার সময় দিতে ভালোবাসি এবং তা শুধু তারা যোগ্য বলেই। ওরাও অসাধারণ ফুটবলার।
স্কালোনি
আরও যোগ করেন, একজন কোচ হিসেবে আমার স্বপ্ন হলো, দলে যে খেলোয়াড়ই থাকুক না কেন, দলের
পারফরম্যান্স যেন সবসময় একই রকম থাকে। আপনি যখন আর্জেন্টিনার ঐতিহাসিক এই জার্সি পরে
মাঠে নামবেন, তখন ম্যাচের পয়েন্টের গুরুত্ব কম নাকি বেশি, তা কোনো বিষয় নয়। আপনাকে
জেতার জন্যই নিজের সেরাটা দিতে হবে। আমাদের মানসিকতা বিশ্বকাপের প্রথম দিনের মতোই আছে,
কোনো পরিবর্তন হয়নি।
বিশ্বকাপের
ইতিহাসে প্রথমবারের মতো সুযোগ পেয়েই টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে
বিদায় নিয়েছে জর্ডান। বিদায়ী ম্যাচে তারা অল-আউট রক্ষণাত্মক ফুটবল খেলবে বলেই ধারণা
করছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। জর্ডানের রক্ষণভাগ নিয়ে স্কালোনি বলেন, জর্ডান পাঁচজন
ডিফেন্ডার নিয়ে রক্ষণাত্মক লাইনে খেলে। যদি মাঠে আমরা কোনো জটিল সমস্যায় পড়ি, তবে আমাদের
রণকৌশল কিছুটা বদলে ফেলার পথ খোলা রাখছি। প্রতিপক্ষ কেমন খেলছে, তার ওপর ভিত্তি করে
আমরা ভিন্ন কিছু করতে প্রস্তুত।
মেসি
প্রথমার্ধে না থাকলেও ডালাসের গ্যালারিতে আর্জেন্টাইন ঝড় থামার কোনো লক্ষণ নেই। এখন
দেখার বিষয়, মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার ‘বেঞ্চের শক্তি’
জর্ডানের ডিফেন্সিভ দেয়াল ভেঙে কতটা রাজকীয়ভাবে গ্রুপ পর্ব শেষ করতে পারে!
মন্তব্য করুন


দেশজুড়ে নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তকে ভুল-ত্রুটি ও অসঙ্গতি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষোভ জানাচ্ছেন।
এসব সমালোচনা ও মতামতকে ইতিবাচকভাবে নিয়ে মূল্যায়ন করে পাঠ্যপুস্তকের ভুল-অসঙ্গতির সংশোধনী অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানোর কথা জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
মঙ্গলবার বিকালে পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষানুরাগীসহ সবার অবগতির জন্য জানাচ্ছি যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৪ সালের বইয়ের বস্তুনিষ্ঠ আলোচনা ও গভীর পর্যবেক্ষণে যেসব বিষয় উঠে এসেছে, তা আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক বিতরণের সময় আমরা সব শুভানুধ্যায়ীদের প্রতি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঠ্যপুস্তক সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তা অবহিত করতে অনুরোধ করেছিলাম। আপনারা আমাদের আহ্বানে তাৎপর্যপূর্ণ ইতিবাচক মতামত দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে একই সাথে আরো বলা হয়, আপনাদের এ তাৎপর্যপূর্ণ মতামত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে বিদ্যমান পাঠ্যপুস্তক যৌক্তিকভাবে মূল্যায়ণপূর্বক সংশোধনীসমূহ অতি দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও গণমাধ্যমে পাঠানো হবে। যারা আমাদের নানান তথ্য-উপাত্ত, যৌক্তিক বিশ্লেষণ এবং সঠিক উপস্থাপনার মাধ্যমে পাঠ্যপুস্তকের মানোন্নয়নে সহায়তা করছেন, তাদের প্রতি আমরা অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
মন্তব্য করুন