

ফেনীর
সোনাগাজীতে জোহরের নামাজের আজান দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাওলানা সায়েদুর রহমান
নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার
(৯ জুন) দুপুর ১টার দিকে উপজেলার লন্ডনীপাড়া জামে মসজিদে এ দুর্ঘটনা
ঘটে।
নিহত
ব্যক্তি হলেন- চরচান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়া গ্রামের হাশেম লন্ডনী বাড়ির
মৃত মাওলানা মোহাম্মদ হোসেনের ছেলে সায়েদুর রহমান (৬০)।
মৃতের
পরিবার ও এলাকাবাসী জানায়,
দুপুর ১টার দিকে লন্ডনীপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছুটিতে
থাকায় মসজিদে আজান দিচ্ছিলেন মাওলানা সায়েদুর রহমান। এ সময় আকাশে বিদ্যুৎ চমকানোর
সঙ্গে সঙ্গে মাইক্রোফোনে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা
তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের
ছোট ভাই এম ফখরুল ইসলাম জানান,
তার ভাই দীর্ঘ দিন যাবত সৌদি আরবে ছিলেন। দুই বছর পূর্বে দেশে ফিরে আসেন। তিনি
ওই মসজিদের নিয়মিত একজন মুসল্লি ছিলেন।
মন্তব্য করুন