‘রূপান্তর’ ইস্যুতে অভিনেতা জোভান ও অভিনেত্রী মাহি সহ ৬ জনের নামে মামলা

‘রূপান্তর’ ইস্যুতে অভিনেতা জোভান ও অভিনেত্রী মাহি সহ ৬ জনের নামে মামলা
সংগৃহীত

ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক ‘রূপান্তর’ নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটির অভিনেতা জোভানসহ ছয়জনের নামে মামলা করা হয়েছে।

নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ বাদী হয়ে মামলাটি করেছেন। তাতে ‘রূপান্তর’ নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।

গত মঙ্গলবার (১৬ এপ্রিল) ইউটিউব চ্যানেল একান্ন মিডিয়া থেকে নাটকটি সরিয়ে ফেলার পর এ বিষয়ে কথা বলেছিলেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। তার মতে, দর্শকরা নাটকটির কনসেপ্ট হয়ত বোঝেননি। তিনি বলেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কিছুই দেখছি। আসলে বিষয়টি নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাচ্ছি না।

তুমুল সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী সামিরা খান মাহি।

দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিংকু পরিচালিত এ নাটকটিতে ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুকে প্রমোট করা হয়েছে। এ কারণে গত তিনদিন ধরে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা জোভানকে অনলাইনে তুলোধোনা করছেন নেটিজেনরা।

এছাড়া জোভান ও সামিরা খান মাহি দুইজনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে। জোভানের ১৯ লাখ ও মাহির ২৪ লাখ ফলোয়ারের পেজটি আর ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

‘রূপান্তর’ নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়।

অভিনেতা জোভান বলেন, আমি বুঝতে পারছি না, নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে। নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার। তাহলে বাকি মানুষ তো দেখেননি! আমার মনে হয়, তারা না দেখেই সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি। বুঝতে পারছি না কী হচ্ছে। যেহেতু মানুষ পছন্দ করছে না সেহেতু এসব আর করা যাবে না। এরপর থেকে এগুলো আর করব না।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ‘বিভাগ যুব বাইক ফোরাম’ গঠনের উদ্যোগ, টাউন হল মাঠে পরবর্তী সভা

১

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন দুই আর্জেন্টিনা সমর্থক

৩

ইস্টার্ন ইয়াকুব প্লাজায় মেগা র‍্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

৪

কুমিল্লা চৌদ্দগ্রামে তরুণদের আবদার পূরণ: চৌদ্দগ্রাম হাইস্কুলে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

৫

বিয়ে করছেন মেহজাবীন

৬

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

৭

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান

৮

বিয়ে করলেন সংগীতশিল্পী আরমান মালিক

৯

গায়ে হলুদের আসরে হঠাৎ প্রাক্তন প্রেমিকের প্রবেশ!

১০

সখের চুল কেটে ফেললেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনা!

১১

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

১২

ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন জায়েদ খান

১৩