সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী তানজিন তিশা

সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী তানজিন তিশা
ফাইল ছবি

অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে প্রেম অভিনেতা মুশফিক আর ফারহানের। প্রেমের খবর, আত্মহত্যা চেষ্টাকাণ্ডে দেশের সংবাদকর্মীদের হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী। দেশের একটি বেসরকারি টেলিভিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলেঅভিনেত্রী তানজিন তিশার সঙ্গে প্রেম অভিনেতা মুশফিক আর ফারহানের। প্রেমের খবর, আত্মহত্যা চেষ্টাকাণ্ডে দেশের সংবাদকর্মীদের হুমকি দিয়েছিলেন এ অভিনেত্রী। দেশের একটি বেসরকারি টেলিশন সাংবাদিকের সঙ্গে ফোনালাপে এমন ঔদ্ধত্যপূর্ণ কথা বলেন অভিনেত্রী তানজিন তিশা। পরে মুহূর্তেই সেই অডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়লে তোপের মুখে পড়েন এ অভিনেত্রী। গণমাধ্যমকর্মীরা প্রতিবাদে সরব হন। নেট দুনিয়ায় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে নেটিজেনরা নানা ট্রল ও সমালোচনা করেন।

অভিনেত্রী তানজিন তিশা হাসপাতাল থেকে ফিরে আজ একটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এবারের পোস্টটি সাংবাদিকদের উদ্দেশে দিয়েছেন তিশা। ১৮ নভেম্বর (শনিবার) দুপুর ১টা ৩৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন এ অভিনেত্রী। ওই স্ট্যাটাসে তার ভুলের জন্য দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

ঘটনার একদিন পর নিজের ভুল বুঝতে পারেন অভিনেত্রী তিশা। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে চাইলেন ক্ষমা। অভিনেত্রী তিশা লিখেছেন, বিগত কয়েকদিনের অসুস্থতা এবং আমার পারসোনাল লাইফ নিয়ে নানান ভিত্তিহীন কথা ও সংবাদ এবং পরিচিত-অপরিচিত বিভিন্ন ফোন কলে আমি অনেকটাই মেন্টালি পাজলড ছিলাম। এমন সময়ে এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে উত্তেজিত হয়ে কিছু কথা বলে ফেলি, যা আসলে ইনটেনশনালি ছিল না। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার সফলতার একটা অংশজুড়ে আপনারাও আছেন এবং আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান সমসময়ই ছিল এবং থাকবে। আমার অনাকাঙ্ক্ষিত কথায় আপনারা কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ‘বিভাগ যুব বাইক ফোরাম’ গঠনের উদ্যোগ, টাউন হল মাঠে পরবর্তী সভা

১

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন দুই আর্জেন্টিনা সমর্থক

৩

ইস্টার্ন ইয়াকুব প্লাজায় মেগা র‍্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

৪

কুমিল্লা চৌদ্দগ্রামে তরুণদের আবদার পূরণ: চৌদ্দগ্রাম হাইস্কুলে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

৫

বিয়ে করছেন মেহজাবীন

৬

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

৭

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান

৮

বিয়ে করলেন সংগীতশিল্পী আরমান মালিক

৯

গায়ে হলুদের আসরে হঠাৎ প্রাক্তন প্রেমিকের প্রবেশ!

১০

সখের চুল কেটে ফেললেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনা!

১১

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

১২

ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন জায়েদ খান

১৩

‘বাই বাই রাসেলস ভাইপার ওয়েলকাম পরীমণি’

১৪