

কুমিল্লায়
পেশাজীবী ও মানবাধিকার বিষয়ক সংবাদ সংশ্লিষ্ট ব্যক্তি, জাতীয় প্রকাশিত পত্রিকার বিশেষ
প্রতিনিধি এবং দৈনিক বাংলা নিউজ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মওদুদ আব্দুল্লাহ
শুভ্রকে ঘিরে অপহরণ চেষ্টা, শারীরিক নির্যাতন, সাইবার অপরাধ ও মানহানির অভিযোগ উঠেছে
একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে।
ভুক্তভোগীর
অভিযোগ অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার
অপব্যবহার করে হয়রানি চালিয়ে আসছে। সম্প্রতি নিজেদের প্রশাসনের পরিচয় দিয়ে একদল ব্যক্তি
তাকে আটক করে অপহরণের চেষ্টা চালায় এবং শারীরিকভাবে আঘাত করে। পরে সংশ্লিষ্ট থানায়
যাচাই করে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি করা হয়।
এ
ঘটনায় ভুক্তভোগী কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়,
উক্ত চক্রটি সাইবার বুলিং, সম্মানহানি, চাঁদাবাজির চেষ্টা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে
জড়িত। তারা পরিকল্পিতভাবে সাংবাদিকতার কাজে বাধা প্রদান করছে বলেও উল্লেখ করা হয়।
এছাড়া
পূর্বে দায়ের করা জি আর মামলা নং-৮৫০ (১৪ নভেম্বর ২০২৪) এবং জি আর মামলা নং-৮১২ (১৬
অক্টোবর ২০২৫) ঘিরেও নতুন করে হুমকি ও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ
ঘটনায় ভুক্তভোগী কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ সি আর মামলা
নং-৬১৫/২৬ (১৬ এপ্রিল ২০২৬) দায়ের করেন। একইসঙ্গে থানায় দায়ের করা অভিযোগটি এসডিআর
নম্বর ৩৭২০ (১৮ এপ্রিল ২০২৬) হিসেবে রেকর্ডভুক্ত হয়েছে এবং পুলিশ সুপার বরাবরে স্মারকলিপিও
প্রদান করা হয়েছে।
অভিযোগের
প্রেক্ষিতে বিষয়টি তদন্তে নিয়েছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ভুক্তভোগী
সংশ্লিষ্ট অপরাধী চক্রের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জি আর -৮৫০/৪১, তারিখ:- ১৪.১১.২০২৪ ইং তদন্তের আয়ু এস আই মো: শাখাওয়াত হোসেন ( নি:) জানায়, এই মামলাটি আমরা অধিকতর গুরুত্বপূর্ণ
ভাবে দেখছি। মামলায় ২ জন আসামিকে তাদের বিরুদ্ধে পুরাতন একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা
সহ এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা মুলে আটক গ্রেপ্তার করা হয়। এই মামলার অনেক এজহার
নামীয় আসামিদের বিরুদ্ধে অস্ত্র মামলা, চাদাবাজি ও মাদকের মামলা আছে। তারা অতি দ্রুত
স্থান ত্যাগ করে ফেলে গ্রেপ্তার এড়ানোর জন্য, এদের সহজোগিতাকারী কারী অজ্ঞাত নামা আসামীদের
মাধ্যমে তারা বিভিন্ন সময়ে মামলার বাদী মওদুদ আব্দুল্লাহ বিব্রত সহ বিভিন্ন ধরনের অপরাধ
মুলক। ষড়যন্ত্র করে আসছে। উক্ত সব আসামি সহ এই মামলার অজ্ঞাত নামা আসামীদের লাগামহীন
ধারাবাহিক অপরাধ গুলোকে আমরা আদালতের মারফত এবং মওদুদ আব্দুল্লাহ দায়ের করা নিরাপত্তা
সংক্রান্ত অভিযোগ ও জি ডি মুলে প্রাপ্ত হই। এই মামলাটির থানা পুলিশ কোন অপরাধী সহ তাদের
অপরাধ সহজোগিতাকারী আসামিগন প্রায় সময় বিভিন্ন অপরাধ সংঘটিত করতে বাদীর পিছু পিছু ঘুরে
বিবিধ ষরজন্ত্র করছে। অল্প কয়দিন উক্ত আসামীদের ভাড়াকরা পেশাদার অপরাধী কে আমরা থানা
পুলিশ দেশীয় ছুরি সহকারে সোহাগ (২১) নামের একটি ছেলেকে গ্রেফতার করি। পরবর্তীতে তথ্য
সুত্রে তদন্তে জানা যায়, মুলত এই ছেলেটি আসামিগনদের ভাড়া করা আসামি তারা মুলত মুলত
আব্দুল্লাহ শুভ্রকে শারীরিক ভাবে আহত করার জন্যই অত্র এলাকায় অবস্থান নেয় এবং পুলিশের
অভিযানে গ্রেফতার হয় তাকে ৪০ দিনের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়। তাছাড়া এই মামলার
এজহার নামীয় আসামিরা অস্ত্রধারী সন্ত্রাসী সহ ভয়ংকর পেশাদার অপরাধী চক্র। তাই থানা
পুলিশ গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখে, তাছাড়া এই আসামিদের একটি মওদুদ আব্দুল্লাহ
ক্ষতি উদ্দেশ্য লেগেই আছে এরই প্রেক্ষিতে এজহার নামীয় আসামিদের গ্রেফতার সহ অস্ত্র
উদ্ধারের জন্য অধিযাচন পত্র র্যাব- ১১ কুমিল্লাকে থানা হতে প্রেরন করা হয়।
এই বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তোহিদুল আনোয়ার জানায়, ভিকটিম মওদুদ আব্দুল্লাহ জি আর মামলার মুলে আসামী সহ আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে তাছাড়াও তার নিরাপত্তা সংক্রান্ত সাধারণ ডায়েরি আমলে নিয়ে আদালত প্রসিকিউশনে অনুমতি প্রাপ্ত হয় এবং তার সাথে সাইবার সংক্রান্ত অপরাধ সংগঠিত হয় এই বিষয়ে তার আরেকটি জি ডি আদালতের ম্যাজিস্ট্রেট প্রসিকিউশন অনুমতি নিয়ে সাইবার সন্ত্রাসী সনাক্ত করতে সি আই ডি পুলিশ কে তদন্তের দায়িত্ব দেয়া হয়। আমরা সব অভিযোগ, জি ডি, মামলাকে গুরুত্ব দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করি। মওদুদ আব্দুল্লাহ শুভ্র মামলার আসামিগণ দের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন


কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত ‘লালু মাস্তান’। ফ্যান ছাড়া
ঘুমাতে পারে না ৩৬ মণের
‘লালু মাস্তান’। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন ৩৬
মণ, বয়স ৪ বছর ৩ মাস।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৫ নম্বর গাজীভিটা
ইউনিয়নের পূবসমনিয়া পাড়া গ্রামের কৃষক মো: আলম মিয়া এই গরুর মালিক।
গায়ের রং লাল এবং
ছোটবেলা থেকেই চলাফেরায় বেশ ভাবসাব থাকার কারণে কৃষক আলম তার ষাঁড়টির নাম দিয়েছেন লালু মাস্তান।
প্রচণ্ড গরম লাগে এই গরুর। আবার গোসল করাতে হয় দিনে ২ থেকে ৩ বার। ফ্যান ছাড়া ঘুমাতেই পারে না ‘লালু মাস্তান’।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই লালু মাস্তান গত ঈদুল আজহায় ঢাকার উত্তরা দিয়াবাড়ী হাটে উঠেছিল। তখন পৌনে ৭ লাখ টাকা দাম উঠলেও পছন্দসই ক্রেতা না পাওয়ায় বিক্রি হয়নি।
গরুর মালিক জানান, শখের বসে এই লালু মাস্তানকে লালন পালন করা হয়েছে। এখন তার ওজন ৩৬ মণ। ভূট্টা, কুড়া, ভুসি, খড় ও ঘাস লালু মাস্তানের পছন্দের খাবার। তবে মাঝে মাঝে তাকে খাওয়ানো হয় দুই থেকে তিন হালি করে কলা। গরমে দিতে হয় নিয়মিত স্যালাইন। সেই সঙ্গে বেশি গরমে এই গরুটি ফ্যান ছাড়া ঘুমাতে পারে না।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়ামী বাসের ধাক্কায়
কবির হোসেন নামে একজন ড্রাম ট্রাক চালক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার
কুটুম্বপুর বাস স্টেশনে ওই ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর
গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কবির হোসেন তার বাড়ি
থেকে ওনার নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তার গাড়িটি কুটুম্বপুর স্টেশনে পার্কিং করা
অবস্থায় ছিলো। তিনি সড়ক বিভাজন পার হওয়ার পরে বাসটি তাকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলেই
মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ
(ওসি) রুহুল আমীন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছাই।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,প্রতিবেদক:
কুমিল্লা
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী কুমিল্লা মডার্ন হাই স্কুলে পিঠা উৎসবের আয়োজন
করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসবকে ঘিরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উক্ত পিঠা উৎসবে সকল শ্রেণীর শিক্ষার্থীদের পদচরণায় মুখরিত হয়ে ওঠে স্কুল প্রাঙ্গণ।
এ
পিঠা উৎসবে প্রায় ৩০ এর অধিক স্টলের আয়োজন করা হয়।
সকাল ৯ টায় উৎসবমুখর পরিবেশে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে অধ্যাপক জামাল নাসেরের সভাপতিত্বে কুমিল্লা মর্ডান হাই স্কুলের প্রধান শিক্ষক এ কে এম আখতার হোসেনের উপস্থিতিতে পিঠা উৎসবের সূচনা করা হয়।
শিক্ষার্থীরা
নানা ধরণের মুখরোচক পিঠা বানিয়ে নিয়ে এসে সেগুলোকে স্টলে সাজিয়ে পরিবেশন করে।
কয়েক ঘন্টা ব্যাপী উৎসবমুখর পরিবেশে চলে শিক্ষক শিক্ষার্থীবৃন্দের অংশগ্রহণে কেনা বেচা।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাট’স হোম বিড়ালের বাড়ির আয়োজনে ‘প্রানী নির্যাতন রোধসহ জনসচেতনতা বাড়াতে “প্রানী প্রেমীদের মিলন মেলা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সামছুল আলম। দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও ক্যাটস হোম বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সিপন মিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, নাঙলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেল, সংরাইশ সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, বার্ড এর উপপরিচালক ডা. বিমল চন্দ্র কর্মকার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ হাসান, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান উপদেষ্টা সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ইথিক্যাল ড্রাগস এর ডেপুটি সেলস ম্যানেজার ডা. মোহাম্মদ মাহা্বুবুল হক, দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর ডেপুটি সেলস ম্যানেজার মুহাম্মদ সামছল হক পাটোয়ারী, রেনেটা পিএলসি কুমিল্লার সহকারী বিক্রয় ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, এসিআই এ্যানিমেল হেলথ, কুমিল্লার সেলস ম্যানেজার প্রদীপ কুমার রায়, নাভানা ফার্মা পিএলসি কুমিল্লা রিজিওন এর আর.এস.এম. মোঃ মইনুল ইসলাম, স্কয়ার ফার্মাসসিউটিক্যালস অ্যাগোভেট বিভাগ, কুমিল্লা অঞ্চলের জোনাল সেলস ম্যানেজার নুর উদ্দিন আহমেদ, অপসোনিন এ্যাগ্রোভেট কুমিল্লার সহকারী বিক্রয় ব্যবস্থাপক ফিরোজ আহমেদ।
অনুষ্ঠানে সমাজ সেবায় অবদান রাখায় চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রবীন শিক্ষক মোঃ মাহফুজ মিয়া (বিএসসি), লক্ষ্মীপুর রামগতি আ স ম আবদুর রব সরকারি কলেজলের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. আহাম্মদ কাদের জামান, ক্যাটস হোম বিড়ালের বাড়ির উপদেষ্টা মাকসুদ রহমান, ইতালী প্রবাসী মোঃ মোশাররফ হোসেন, মোহাম্মদ আলী সুমন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও প্রানি বিষয়ক সংবাদের জন্য এটিএন বাংলার কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সাপ্তাহিক বর্তমান প্রতিদিন পত্রিকার সম্পাদক তাওহিদ হোসেন মিঠু, মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা রিপোর্টার জাহাঙ্গীর আলম ইমরুল, নাগরিক টিভির সাবেক প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ ও সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান পত্রিকার কুমিল্লা ব্যুারো প্রধান মোঃ আরিফুর রহমান মজুমদারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান প্রায় অর্ধশতাধিক বিড়াল নানা রঙ্গে বর্ণিল সাজে বিড়ালের যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশী ও বিদেশী ক্যাটাগরিতে ৩ করে ৬ বিড়াল বিজয়ী হয়। অনুষ্ঠানের সভাপতি সাইফ উদ্দিন রনী, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য বিনা কারনে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবী জানান তিনি। এছাড়া দুর্ঘটনায় আক্রান্ত হওয়া অসহায় প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটা টিম গঠনে বিত্তবানরদের এগিয়ে আসার আহবান জানান।
মন্তব্য করুন


ফারুক হোসেন, প্রতিবেদক:
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ২০২৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন আমরা কুমিল্লার তরুণ প্রজন্ম।
আমরা কুমিল্লার তরুন প্রজন্মের সদস্য সচিব সাজ্জাদ সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ জাবের হোসাইন, মোহাম্মদ আজিম, রাজিবুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমরা কুমিল্লার তরুণ প্রজন্মের উপদেষ্টা কাজী কায়কোবাদ।
এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে কাজী কায়কোবাদ বলেন, এসএসসি পরীক্ষা দিয়েই শিক্ষাজীবন শেষ না করে উচ্চশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। এজন্য ঠিকমতো পড়াশোনা করতে হবে।
মন্তব্য করুন


কুমিল্লার হোমনায় মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ। আটককৃত আসামি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার লেশিয়ারা গ্রামের মনির মিয়ার ছেলে।
শনিবার (১২ অক্টোবর ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাষানিয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় ভাই ভাই মৎস্য খামারের সামনে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) “মোঃ আব্দুল হামিদ সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মুরাদনগর দিক থেকে একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কারে করে বিপুল পরিমাণ গাঁজা হোমনার দিকে আসছে। খবর পেয়ে পুলিশ কাশিপুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে। বিকেল ৫টার দিকে সন্দেহজনক প্রাইভেট কারটি থামানোর সংকেত দিলে গাড়ি থেকে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পরে প্রাইভেট কারটি তল্লাশি করে পিছনের ব্যাকডালার ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় খাকি স্কচটেপে মোড়ানো ১৮টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ কেজি করে মোট ১৮ কেজি গাঁজা পাওয়া যায়। এছাড়াও ঢাকা মেট্রো-গ-১২-৫৮৪১ নম্বরের প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮ ধারায় মামলা (নং-০১, তারিখ: ১২/১০/২০২৫ ইং) দায়ের করা হয়েছে বলে হোমনা থানা পুলিশ জানিয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম মোকাবিলা, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলার নির্ধারিত ভেন্যুতে ব্রিফিং শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সকাল ১০টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ২৬ হাজারেরও বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো জেলায় ৩ হাজার ৯৫৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি, র্যাবের ২৪টি টিম, ব্যাটালিয়ন আনসারের ২৭২ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ১৯ হাজার ৩৮৩ জন সদস্য মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে কুমিল্লায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


কুমিল্লায় রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির উদ্যোগে অসহায় দুঃস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার রাতে কুমিল্লা রেলওয়ে ষ্টেশনের অসহায় দুঃস্থ ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির সভাপতি রো. মো. নাজমূল হুদা, রোটার্যাক্ট ক্লাব অব ময়নামতির সেক্রেটারি রো. হাসান মাহমুদ তারেক সহ আরও অনেকে।
মন্তব্য করুন


জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার
তদারকি অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সকাল ১১টা
থেকে দুপুর ২টা পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ও বিজয়পুর বাজারে
এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ডিম, ব্রয়লার মুরগী, আলু, মরিচ, সবজিসহ
নিত্যপণ্যের ক্রয় ভাউচার দেখা হয় এবং বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। দৃশ্যমান স্থানে
পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত আছে কিনা দেখা হয়। অভিযানে ক্রয় ভাউচার দেখাতে
না পারা এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখায় বিজয়পুর বাজারের ভাইয়ের বন্ধন
ভ্যারাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা
হয়। এছাড়াও মেয়াদহীন ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় লালমাই বাজারের মোল্লা
ফার্মেসীকে ৮ হাজার টাকা এবং কাঁচা মাছ মাংসের সাথে বাসি গ্রিল সংরক্ষণ করায় একই
বাজারের বাংলা রেস্তোরাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং বাসি গ্রিল জব্দ করে
ধ্বংস করা হয়।
আজ ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে মোট চার প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক এমদাদুল্লাহ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মন্তব্য করুন