

মধ্যপ্রাচ্যে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। গত এক সপ্তাহে
সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র
হামলায় অন্তত ২৯ মার্কিন সেনা আহত হয়েছেন। অত্যন্ত গোপনীয় এই তথ্যটি সম্প্রতি বিভিন্ন
আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে সামনে এসেছে। খবর টাইমস অব ইসরাইলের।
রিয়াদ
থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত ‘প্রিন্স সুলতান’
বিমান ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ইরান একযোগে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন
দিয়ে বিশাল এক হামলা চালায়। এই একটি আঘাতেই অন্তত ১৫ মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে
৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরও দুটি পৃথক হামলায়
১৪ জন সেনা আহত হয়েছিলেন। সব মিলিয়ে গত সাত দিনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
‘প্রিন্স সুলতান’
বিমান ঘাঁটিটি মূলত রয়্যাল সৌদি এয়ার ফোর্সের তত্ত্বাবধানে পরিচালিত হলেও এটি মার্কিন
সেনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। ইরানের এই নিখুঁত লক্ষ্যভেদী হামলা প্রমাণ করে
যে, সৌদি আরবের অভ্যন্তরীণ সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোও এখন আর ইরানের ক্ষেপণাস্ত্রের
আওতার বাইরে নয়। প্রথমদিকে মার্কিন কর্মকর্তারা মাত্র ১০ জন আহতের কথা স্বীকার করলেও,
পরবর্তীতে অভ্যন্তরীণ প্রতিবেদনে আহতের প্রকৃত সংখ্যা প্রকাশ পায়।
বিশ্লেষকরা
মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা ওয়াশিংটনকে একটি কঠোর
বার্তা দিল। একদিকে অর্থনৈতিক সংকটে থাকা আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে
রাখতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে ইরানের এই সরাসরি সামরিক চ্যালেঞ্জ মার্কিন প্রতিরক্ষা
ব্যবস্থার সীমাবদ্ধতাকে আবারও সামনে নিয়ে এলো। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক
উপস্থিতির ভবিষ্যৎ এবং জোরালো কোনো পাল্টা পদক্ষেপের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ
বাড়ছে।
মন্তব্য করুন


আগামী ১৩ নভেম্বরকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্ভাব্য নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বরকে কেন্দ্র করে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছি। গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যদি কোথাও কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়ে, তাহলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। এতে যেকোনো অঘটন আগে থেকেই প্রতিরোধ করা সম্ভব হবে।”
নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা জানান, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ইতোমধ্যে সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে। প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া (ড্রিল) পরিচালনা করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন


বাংলাদেশে এ বছর তিন তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ল - মোখা, হামুন ও মিধিলি।
আগামী ২৬ নভেম্বর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা প্রবল ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে আগামী তিন দিনে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপটি আগামী ২৬ নভেম্বর সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। বাংলাদেশে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে। এই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড পথকস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের পূর্বাভাস বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে।
নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এরপর ২৪ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়। তারপর গত ১৮ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি।’
মন্তব্য করুন


স্থানীয়
সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কামরাঙ্গীরচরে
যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য কোম্পানি ঘাটে সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদের ব্যবস্থাপনায়
ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
আজ
বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর ) রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাযুত তাকওয়া মাদ্রাসার ৬ বছর
পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘জাতীয় শিক্ষা সেমিনার ও পুরস্কার বিতরণী’অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আসিফ
মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, কামরাঙ্গীরচরে রাস্তাঘাট সরু এবং খেলাধুলার মাঠের অভাব রয়েছে।
রাস্তাঘাট প্রশস্তকরণ এবং ৫৫নং ওয়ার্ডে খেলাধুলার জন্য একটি মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া
হবে।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।
পরে
উপদেষ্টা কামরাঙ্গীরচরে জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করেন এবং উপমহাদেশের
প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফেজ্জী হুজুর (রহ.) এর কবর জিয়ারত
করেন।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি আজ
সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)'তে ৭ম সেনাবাহিনী প্রধান হিসেবে গৌরবমন্ডিত 'হল অব ফেইম' এ অন্তর্ভুক্ত হন।
এ সময় সেনাবাহিনী প্রধানের সহধর্মিনীও উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য সামরিক জীবনের অধিকারী সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ২০ ডিসেম্বর ১৯৮৫ তারিখে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে ১৩ বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সাথে প্রশিক্ষণ সমাপ্ত করে কোর অব ইনফেন্ট্রি'তে কমিশন লাভ করেন। উল্লেখ্য, তিনি গত ২৩ জুন ২০২৪ তারিখে ১৮তম সেনাবাহিনী প্রধান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইবিআরসি; জিওসি, ২৪ পদাতিক ডিভিশন; এ্যাডজুটেন্ট জেনারেল; কমান্ড্যান্ট, বিএমএ; সামরিক সচিবসহ সেনাসদর, চট্টগ্রাম সেনানিবাস এবং বিএমএ'র উর্ধ্বতন ও বিভিন্ন পদবীর সেনাকর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, শিশুটির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।আহত শিশুটি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।চমেক পরিচালক আরও জানান, গুলিটি শিশুটির মুখ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে গিয়ে আটকে আছে। রোববার রাতে অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি বিবেচনায় গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, গুলিটি বের করার চেষ্টা করলে শিশুটির প্রাণনাশের আশঙ্কা রয়েছে।এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। দেশটির মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল নিক্ষেপ ও বোমা হামলা জোরদার করেছে। টানা কয়েক দিনের এসব অভিযানের ফলে সীমান্ত পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।
মন্তব্য করুন


পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের
আবেদন পর্যালোচনা কমিটি আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করেছেন।
কমিটি প্রধান জাকির আহমেদ খান কমিটির
অন্যান্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদনটি পেশ করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯
সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং উল্লেখিত
সময়কালের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়নের
জন্য সরকার গত ১৬ সেপ্টেম্বর সাবেক অর্থ সচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প
নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে।
কমিটি নির্ধারিত ৯০ দিনের পূর্বেই প্রতিবেদন
পেশ করায় কমিটির সদস্যদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানান।
প্রতিবেদনটি পেশ করার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নির্বাচনী
ইশতেহার অনুযায়ী প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’
দেয়ার ক্ষেত্রে তিনটি পর্যায়ের পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী
ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়টি জানান।
সমাজকল্যাণমন্ত্রী
বলেন, প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যদের অগ্রাধিকার ভিত্তিতে কার্ড
দেয়া হবে। পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং স্বচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল
লক্ষ্য।
জাহিদ
হোসেন দাবি করেন, কার্ড দেয়ার প্রক্রিয়াটি এতটাই স্বচ্ছ হবে, যাতে দুর্নীতির কোনো সুযোগ
থাকবে না।
এদিকে
ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি উপজেলায় ফ্যামিলি কার্ড দেয়ার কথা রয়েছে। দুই
জন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীসহ ১৫ সদস্যের ‘ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা
কমিটি’ গঠন করা হয়েছে।
অর্থমন্ত্রীর
সভাপতিত্বে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবদের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে।
আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে প্রাথমিক প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা
নিয়ে তিন দিনের দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধন করেছেন।
তিনি
আজ মঙ্গলবার ( ১৩ জানুয়ারি ) সকালে রাজধানীর একটি হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন।
বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের শিরোনাম ‘দক্ষিণ
এশীয় আঞ্চলিক সম্মেলন: উচ্চশিক্ষার অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা (সার্চে ২০২৬)’।
উদ্বোধনী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সম্মানিত অতিথি
হিসেবে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের
ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে। স্বাগত বক্তব্য দেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ
তানজিমউদ্দিন খান।
অনুষ্ঠানে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, দেশি-বিদেশি
গবেষক ও শিক্ষাবিদ এবং কূটনীতিকগণ উপস্থিত ছিলেন।
ইউজিসি
কর্মকর্তারা জানান, হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের
আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি
এ প্রকল্প বাস্তবায়ন করছে।
সম্মেলনে
যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের ৩০
জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাশাপাশি বিশ্বব্যাংকের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ
করছেন। আগামী ১৫ জানুয়ারি সম্মেলন শেষ হবে।
এ
ছাড়া সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিগণ,
বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও গবেষক সম্মেলনে অংশ নিচ্ছেন।
ইউজিসি
জানায়, বাংলাদেশের উচ্চশিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এবং সার্ক দেশগুলোর মধ্যে
ইউজিসির নেটওয়ার্ক আরও শক্তিশালী করাই এ সম্মেলনের মূল লক্ষ্য।
তিন
দিনে মোট আটটি অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিন আজ দুটি অধিবেশনে আলোচনা হবে—
‘দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার বর্তমান অবস্থা: শাসনব্যবস্থা, গুণগত মান ও অন্তর্ভুক্তি’
এবং ‘গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও সামাজিক সম্পৃক্ততা’
বিষয়ে।
দ্বিতীয়
দিনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তি, ডিজিটাল
রূপান্তর ও স্মার্ট লার্নিং ইকোসিস্টেম, স্নাতকদের কর্মসংস্থান বৃদ্ধি ও শিল্প-একাডেমিয়া
সহযোগিতা, উচ্চশিক্ষার ভবিষ্যৎ পথ: সহযোগিতা, সংহতি ও নেটওয়ার্কিং, উচ্চশিক্ষা রূপান্তরে
অংশীজনদের সংলাপ: নাগরিক সমাজের কণ্ঠস্বর এবং হিট প্রকল্পের প্রেক্ষাপটে উপাচার্যদের
সঙ্গে সংলাপ।
শেষ দিনে উচ্চশিক্ষায় লিঙ্গসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এরপর ‘ঢাকা উচ্চশিক্ষা ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।
মন্তব্য করুন


ওয়ার্ল্ড কারাতে মাস্টার্স ফেডারেশনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ সিতোরিউ হলেন কুমিল্লার কৃতি সন্তান আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন কারী মোফাজ্জল মাহিন চৌধুরী।
গতকাল “World Karate Masters Federation” (WKMF Taiwan) কতৃক অফিসিয়াল ইমেইলের মাধ্যমে উক্ত বিষয়টি নিশ্চিত করা হয়।
উপরোক্ত বিষয়ে মোফাজ্জল মাহিন চৌধুরী কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ অফ সিতোরিউ বাংলাদেশ জানান এটি আমাদের দেশের জন্য অনেক গর্বের বিষয়। যার মাধ্যমে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারব আরো একটি বিশ্বমঞ্চে।
আমি আশাবাদী অতি শীঘ্রই আমাদের বিশ্বব্যাপী একটি প্রতিযোগিতা মূলক ইভেন্ট শুরু হবে যাতে আমি আমার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো।
মন্তব্য করুন


মধ্যপ্রাচ্যে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এখন সরাসরি সংঘাতের রূপ নিয়েছে। গত এক সপ্তাহে
সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র
হামলায় অন্তত ২৯ মার্কিন সেনা আহত হয়েছেন। অত্যন্ত গোপনীয় এই তথ্যটি সম্প্রতি বিভিন্ন
আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে সামনে এসেছে। খবর টাইমস অব ইসরাইলের।
রিয়াদ
থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত ‘প্রিন্স সুলতান’
বিমান ঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় ইরান একযোগে ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৯টি ড্রোন
দিয়ে বিশাল এক হামলা চালায়। এই একটি আঘাতেই অন্তত ১৫ মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে
৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আরও দুটি পৃথক হামলায়
১৪ জন সেনা আহত হয়েছিলেন। সব মিলিয়ে গত সাত দিনে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
‘প্রিন্স সুলতান’
বিমান ঘাঁটিটি মূলত রয়্যাল সৌদি এয়ার ফোর্সের তত্ত্বাবধানে পরিচালিত হলেও এটি মার্কিন
সেনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছে। ইরানের এই নিখুঁত লক্ষ্যভেদী হামলা প্রমাণ করে
যে, সৌদি আরবের অভ্যন্তরীণ সুরক্ষিত সামরিক স্থাপনাগুলোও এখন আর ইরানের ক্ষেপণাস্ত্রের
আওতার বাইরে নয়। প্রথমদিকে মার্কিন কর্মকর্তারা মাত্র ১০ জন আহতের কথা স্বীকার করলেও,
পরবর্তীতে অভ্যন্তরীণ প্রতিবেদনে আহতের প্রকৃত সংখ্যা প্রকাশ পায়।
বিশ্লেষকরা
মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলা ওয়াশিংটনকে একটি কঠোর
বার্তা দিল। একদিকে অর্থনৈতিক সংকটে থাকা আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব ধরে
রাখতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে ইরানের এই সরাসরি সামরিক চ্যালেঞ্জ মার্কিন প্রতিরক্ষা
ব্যবস্থার সীমাবদ্ধতাকে আবারও সামনে নিয়ে এলো। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক
উপস্থিতির ভবিষ্যৎ এবং জোরালো কোনো পাল্টা পদক্ষেপের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ
বাড়ছে।
মন্তব্য করুন