

স্ত্রীকে ভরণপোষণ না দেওয়াকে কেন্দ্র
করে বাগ-বিতণ্ডায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন ১৫ জন।
রোববার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে
মাদারীপুরে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার ঘটমাঝি গ্রামের
সাবেদ আলী খালাসির সাথে একই উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের খাকছাড়া গ্রামের খবির মাতুব্বরের
মেয়ে শাহনুরের সাথে বিয়ে হয়। ২ মাস ধরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ভরণপোষণ না দেওয়ায়
শাহানুর তার বাবার কাছে অভিযোগ করেন।
এ বিষয়টি শাহানুরের বাবা তার লোকজন
নিয়ে রাতে শাহানুরের শ্বশুরবাড়ি আসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি
ও হাতাহাতি হয়। পরে একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এতে নারীসহ দুই পক্ষের ১৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে
ভর্তি করা হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের
চিকিৎসক ডা. অখিল সরকার জানান, আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে
পাঠানো হয়েছে। বাকিদের ভর্তি করে দেওয়া হয়েছে।
মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন
জানান, শাহানুরকে ভরণ-পোষণ না দেওয়ায় তার শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির দুই পক্ষের লোকজনের
মধ্যে মারামারি হয়। এতে কয়েকজন আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাইনিজ কুড়াল দিয়ে পায়ে আঘাত করলে কুড়ালটি তার পায়ে বিদ্ধ হয়ে আটকে যায়। বর্তমানে তিনি কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর হোসেন জগন্নাথপুর এলাকার বাবা শাহ বাড়ির মৃত সাজু সরদারের ছেলে।
জানা যায়, এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন জাহাঙ্গীর। ঘটনার দিন তিনি কথিত কিশোর গ্যাং সদস্য বাদলকে মাদক ব্যবসা না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদল, স্বাধীন, সৌরভসহ ৮ থেকে ১০ জনের একটি দল জাহাঙ্গীরের ওপর হামলা চালায়।।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পায়ে বিদ্ধ থাকা কুড়াল অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।
স্থানীয় বাসিন্দা ইকবাল জানান, হামলাকারীরা প্রথমে তাকে মারধর করে। পরে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার পায়ে আঘাত করলে কুড়ালটি পায়ের ভেতরে বিদ্ধ হয়ে আটকে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত জাহাঙ্গীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলে আসছি। আজও মাদক ব্যবসা না করার জন্য নিষেধ করেছিলাম। এর জের ধরে তারা দলবদ্ধভাবে আমার ওপর হামলা চালায় এবং কুড়াল দিয়ে আঘাত করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


রাজধানীর তেজগাঁও রেলস্টেশন থেকে তিতাস কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এই ঘটনাটি ঘটেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে গেছে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার আরও বলেন রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান,
ওএসপি, এসজিপি, পিএসসি; নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ওএসপি,
এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান
মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি শুক্রবার (১১ অক্টোবর) রমনা
কালী মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান দুর্গাপূজা
উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বলেন,
"বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী পূজামন্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
সবসময় প্রস্তুত ও তৎপর রয়েছে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি নাগরিকের জন্য
নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ যেন
উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেটি আমাদের মূল উদ্দেশ্য।
আমরা অতীতের মতোই সকল ধর্মের মানুষদের মধ্যে সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখব এবং
দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করব।"
নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান
বক্তব্যের শুরুতেই সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী পূজামন্ডপের নিরাপত্তা
নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সকলের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ
পূজা উদযাপনের প্রত্যাশা করেন।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান
মাহমুদ খান তার বক্তব্যে উল্লেখ করেন, দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে
বিমান বাহিনীও সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।
তিনি সকল ধর্মাবলম্বীদের মধ্যে সহযোগিতা ও
সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
সেনাবাহিনী প্রধানের পত্নী সারাহনাজ কমলিকা
জামান পূজা উপলক্ষে উপস্থিত অন্যান্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সাথে
শুভেচ্ছা বিনিময় করেন। পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি উপস্থিত সকলকে শারদীয়
শুভেচ্ছা জানান এবং পূজার আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসাথে সময় কাটান।
পরিদর্শনকালে সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার আদর্শ সদর উপজেলার সুয়াগাজী ও জগোপুর এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করে।
আজ দুপুরে উক্ত অভিযানে মোট ৩৯ বোতল কিং ফিশার বিয়ার ও ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং আসামি পলাতক।
সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রমকে আরো উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন


শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ বৃহস্পতিবার। সারাদেশের ন্যায় বিপুল উৎসাহ উদ্দীপনার কুমিল্লা মহেশাঙ্গণসহ জেলার বিভিন্ন পূজামণ্ডপে সকাল ৬টা ১০মিনিট থেকে সপ্তমীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
চণ্ডী ও মন্ত্রপাঠের মধ্যদিয়ে পূজা, দেবীদর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান শেষে প্রসাদ গ্রহণের মতো আনুষ্ঠানিকতা শেষ হয়। মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই ছিল পুণ্যার্থীদের ভিড়।
এ বছর কুমিল্লা মহানগরী সহ জেলায় ৭৯৪ টি পূজা মন্ডপে শারতীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ।
এদিকে পূজাকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটাতে যাতে না পারে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ প্রতিটি পূজা মন্ডপে ব্যাপক নিরাপত্তা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৮৪ কেজি গাঁজাসহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১,সিপিসি-২।
আজ সোমবার (২১ অক্টোবর) সকালে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পশ্চিম রাজাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিনব কৌশলে মিনি পিকআপের পিছনে মাছ রাখার ড্রামের মধ্যে লুকিয়ে গাঁজা পরিবহণের সময় আসামী রাকিবুল হাসান নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৮৪ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামী রাকিবুল হাসান (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বাশমঙ্গল গ্রামের দুলাল মিয়া এর ছেলে।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে সে বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


শনিবার
(২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাড়ি থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাতা ও শাশুড়িকে আটক
করেছে যৌথবাহিনীর সদস্যরা।
আটককৃতরা
হলো- দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদকবিক্রেতা আরিফের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও ঝিনাইদহ জেলার
মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (জামাতা)।
জানা
গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও সেনাবাহিনীর ৫৫
পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় শনিবার অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে
২৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাশুড়ি চায়না ও জামাতা রাজাকে
আটক করা হয়।
চুয়াডাঙ্গা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা
খাতুন বাদী হয়ে আটককৃত ওই দুজনের বিরুদ্ধে
দর্শনা থানায় মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


১২ নভেম্বর রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ৫টি বেকারি ও রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো. বুলবুল আহমেদ তালুকদার।
দুটি হাজী বিরিয়ানিকে ১০ হাজার টাকা, অভিযানে রয়েল বেকারিকে ৫০ হাজার টাকা, সারিন্দাকে ৩০ হাজার টাকা এবং নবাবী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ পুলিশ সদস্যরা।
মন্তব্য করুন


কুমিল্লায় ৬ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (২০ ফেব্রুয়ারি) রাতে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ
থানাধীন পদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ রনি ভূইয়া
কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ রনি ভূইয়া (৩৯)
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার বুরুন্দী গ্রামের মোঃ বাদল ভূইয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী
ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর টাস্কফোর্স অভিযানে অবৈধভাবে আমদানিকৃত ভারতীয় বাসমতি চাউলসহ একটি ট্রাক আটক করা হয়েছে। আটককৃত পণ্যের মোট মূল্য প্রায় ৪৯ লক্ষ ৪৬ হাজার ৫৫০ টাকা।
গোপন তথ্যের ভিত্তিতে আজ (২৪ এপ্রিল) সকাল সোয়া ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদের উপস্থিতিতে বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স মালিকবিহীন একটি ট্রাক থেকে ৭,৬৫৯ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাউল জব্দ করে।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত চাউল ও ট্রাক সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। বিজিবি তাদের দায়িত্বশীল এলাকায় চোরাচালান রোধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।
মন্তব্য করুন