

কনটেন্ট
ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে
প্রচার করলে ‘সাইবার সুরক্ষা আইন-২০২৬' অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এই আইনের
আওতায় এ ধরনের অপরাধের তদন্ত ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
মঙ্গলবার
(২১ এপ্রিল) জাতীয় সংসদে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক লিখিত
প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, কনটেন্ট
ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে রসালো শিরোনামে প্রচার এবং হুমকি দিয়ে
চাঁদা দাবির প্রতিরোধে সরকার কী ধরনের আইনি ও প্রযুক্তিগত ব্যবস্থা নিয়েছে।
জবাবে
তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, গত ১০ এপ্রিল পাস হওয়া 'সাইবার সুরক্ষা আইন-২০১৬'-এর
২৫(১) ধারা অনুযায়ী ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ
পর্ন বা সেক্সটরশনের উদ্দেশ্যে কোনো ভিডিও প্রচার বা হুমকি প্রদান একটি শাস্তিযোগ্য
অপরাধ। ধারা ২৫(২) অনুযায়ী এই অপরাধের দণ্ড অনধিক ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড
অথবা উভয় দণ্ড। তবে ভুক্তভোগী নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হলে দণ্ড বেড়ে ৫ বছর
কারাদণ্ড বা ২০ লাখ টাকা অর্থদণ্ড হতে পারে। এছাড়া ভিডিওর ভয় দেখিয়ে চাঁদা দাবি
করলে আইনের ২২ ধারা অনুযায়ী তা 'সাইবার স্পেসে প্রতারণা”
হিসেবে গণ্য হবে, যার শাস্তি অনধিক ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা অর্থদণ্ড।
ক্ষতিকর
কনটেন্ট অপসারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, আইনের ৮ ধারা অনুযায়ী জাতীয় সাইবার সুরক্ষা
এজেন্সির মহাপরিচালক যেকোনো ক্ষতিকর কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখেন। এ বিষয়ে
বিটিআরসি-কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অনুরোধ করা যাবে। এছাড়া জরুরি ক্ষেত্রে পরোয়ানা
ছাড়াই তল্লাশি ও অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
ভবিষ্যতে
এ ধরনের অপরাধ রোধে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সাইবার
স্পেসে রিয়েল-টাইমে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করতে ‘সোয়ার (SOAR)' এবং 'ই-ডি-আর
(EDR)' এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। সেই সঙ্গে ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও
ভিডিওর উৎস দ্রুত শনাক্ত করতে আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা
হবে। বিদেশে অবস্থান করে কেউ এই ধরনের অপরাধ করলে 'পারস্পরিক সহায়তা আইন-২০১২' প্রয়োগ
করে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি নিশ্চিত
করেন।
মন্তব্য করুন


ভারতের
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে মুম্বাইয়ের
একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১২ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
গতকাল
শনিবার সন্ধ্যায় বুকের সংক্রমণ ও শারীরিক অবসাদের কারণে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে
ভর্তি করানো হয় বলে জানিয়েছেন তাঁর নাতনি জানাই ভোসলে। ভারতীয় বার্তাসংস্থা পিটিআই
এ খবর জানিয়েছে।
আশা
ভোসলের বহুমুখী প্রতিভার কারণে তাকে হিন্দি চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী সঙ্গীতশিল্পী
হিসেবে গণ্য করা হয়। দীর্ঘ আট দশকের কর্মজীবনে তিনি হাজার হাজার গান উপহার দিয়েছেন।
ভারতীয়
সংগীতে তাঁর অসামান্য অবদানের জন্য দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৮টি মহারাষ্ট্র
রাজ্য চলচ্চিত্র পুরস্কার, চারটি বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, আজীবন সম্মাননাসহ
নয়টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেছেন।
এছাড়াও
দুটি গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার
এ ভূষিত হন। ২০০৮ সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে। এছাড়া তিনি ২০১৮
সালে বঙ্গবিভূষণ এবং ২০২১ সালে মহারাষ্ট্র ভূষণ পদকে ভূষিত হন।
১৯৩৫
সালের ৮ সেপ্টেম্বর মহারাষ্ট্রের সাংলিতে জন্ম আশার। বাবা দীনানাথ মঙ্গেশকরের কাছেই
তাঁর সংগীতে হাতেখড়ি। চার বোনের মধ্যে লতা, উষা ও আশা প্লেব্যাক শিল্পী হয়েছিলেন, মীনা
হয়েছিলেন সুরকার। ভাই হৃদয়নাথ মঙ্গেশকরও সংগীতেই নিজের ক্যারিয়ার গড়েছিলেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে দেশ একটি যোগ্য ও সুন্দর প্রজন্ম পাবে।
আজ সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে হাজী মোঃ জহিরুল ইসলাম ফাউন্ডেশন এর উদ্যোগে নেউরা এম. আই. উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক স্তরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আল্লাহ ধন-সম্পদ দেওয়ার আগে মানুষের মনকে সমৃদ্ধ করেন। আয়োজক জহিরুল ইসলামের এই উদ্যোগ তার উদার মানসিকতারই প্রমাণ। তিনি বলেন, আজকের এ উদ্যোগ নিঃসন্দেহে একটি মহৎ কাজ, যা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
মন্ত্রী বলেন, সময় ও যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষার ধরণ ও শিক্ষার্থীদের চাহিদাও বদলেছে। বর্তমান যুগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি স্কুল ব্যাগও একজন শিক্ষার্থীর জন্য বড় সহায়তা হতে পারে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।
মন্ত্রী সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যার যার অবস্থান থেকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশের কল্যাণে এগিয়ে আসতে হবে। আজ যেসব শিক্ষার্থী সহায়তা পাচ্ছে, ভবিষ্যতে তারাই দেশের সম্পদ হয়ে সমাজের কল্যাণে অবদান রাখবে।
নিজের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিনটি খাত দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কৃষকের ভাগ্য উন্নয়ন করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এসময় তিনি প্রধানমন্ত্রী কর্তৃক অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
হাজ্বী মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


বাড্ডা থানার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “বিচার, সংস্কার ও জুলাই সনদ” দাবিতে জাতীয় যুবশক্তির জুলাই যুব সভা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল এবং কেন্দ্রীয় যুবশক্তির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
উক্ত সভায় বক্তারা বলেন, সংস্কারের আগে নির্বাচন এটি দেশের মানুষ মেনে নিবেনা। দেশের যুবসমাজ আর আশাহত হতে চায় না। কাঙ্ক্ষিত সংস্কার আজও না পাওয়ার কারণে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সভা শেষে দেশে চলমান হ-ত্যা, চাঁদাবাজি, এবং স-ন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা।
মন্তব্য করুন


জনপ্রিয়
অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে
প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে
ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতাল
সূত্রে জানা গেছে, রাতেই তিনি মাথাব্যথা ও খিঁচুনির সমস্যায়
হাসপাতালে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তাকে ভর্তি রাখতে হবে। বর্তমানে তিনি স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালটির
ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার
ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সাধারণত এ ধরনের রোগীকে
৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে
রাখা হয়।
১৯৮৫
সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন হাসান মাসুদ। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজ করেন তিনি।
সাংবাদিকতা
ছেড়ে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় অঙ্গনে পা রাখেন হাসান
মাসুদ। পরে তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও
অভিনয় করেন।
বর্তমানে
তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
মন্তব্য করুন


সরকারি
চাকরিজীবীদের জন্য ফেব্রুয়ারি মাসের শুরুতেই লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।
ইসলামী ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র
শবেবরাত পালিত হবে। সে উপলক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) নির্বাহী আদেশে সরকারি
ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দিন ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
এ
অবস্থায় কেবল এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটানো যাবে। কেননা এর পরের
দুদিন যথাক্রমে ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) ও ৭ ফেব্রুয়ারি (শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং
মাত্র এক দিনের ছুটি নিলেই সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন।
এদিকে,
আগামী ১২ ফেব্রুয়ারি ক্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
সে
উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর পরের দুদিন ১৩ ও ১৪
ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। অর্থাৎ এখানে মিলছে টানা চার দিনের
ছুটি।
প্রধান
উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী
১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
আর
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনের
দিন সাধারণ ছুটি থাকবে, যা আগেই ঘোষণা করা হয়।’
অন্যদিকে,
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে
মোট ১৪ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর মধ্যে ৯ দিন শুক্র
ও শনিবারে পড়েছে। এ ছাড়া ২০২৬ সালে ধর্মভিত্তিক ঐচ্ছিক ছুটি নির্ধারিত হয়েছে।
সে
অনুযায়ী মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ৫ দিন; হিন্দু ধর্মাবলম্বীদের জন্য ৯ দিন; খ্রিস্টান
ধর্মাবলম্বীদের জন্য ৮ দিন; বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য ৭ দিন এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর
সরকারি কর্মচারীদের জন্য ২ দিন।
মন্তব্য করুন


রাজবাড়ীর পাংশায়
ট্রাকের ধাক্কায় সজিব প্রামাণিক ও মিরাজ শেখ নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
গত বুধবার রাত
১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাস
পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব পাংশা
কুড়াপাড়ার সাইদুলের ছেলে এবং মিরাজ একই এলাকার ইব্রাহিমের ছেলে।
পাংশা হাইওয়ে
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
নিহত দুই মোটরসাইকেল আরোহী বিশ্বাস পাড়া এলাকার শাখা সড়কের এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন।
এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু
হয়।
মন্তব্য করুন


সিরাজগঞ্জে
বিয়ের অনুষ্ঠানে বরের জুতা লুকানোকে কেন্দ্র করে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা
ঘটে।
কনেপক্ষের
লোকজন বলেন, গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল প্রায় ৬০ জন বরযাত্রী নিয়ে
শুক্রবার বিয়ে করতে আসেন। এ সময় জুতা লুকানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজন ক্ষিপ্ত
হয়ে বিয়ে না করেই কনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং মোবাইল, টাকা-পয়সা লুট করে
নিয়ে চলে যায়।
কনেপক্ষের
আত্মীয় খাদিজা বেগম বলেন, বরকে স্মার্টফোন ও দশ আনা ওজনের সোনার চেইন দিয়ে আমরা বরণ
করে নেই। আমরা প্রায় ২০০ লোকের আয়োজন করেছি। তিনি আরও বলেন, এর মধ্যে পাঁচ মণ
দুধের দই, এক লাখ টাকা দামের গরু এবং অনুষ্ঠানে দাওয়াতে আসা লোকজনের দেওয়া টাকাসহ সবাইকে
মেরে সব নিয়ে চলে যায় বর পক্ষের লোকজন।
মন্তব্য করুন


রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়্যারলেস মোড় এলাকায় খাবারে বিষক্রিয়ার সন্দেহে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।
নিহতরা হলো— আফরিদা চৌধুরী (১০) ও তার ভাই ইলহাস চৌধুরী (১৪ মাস)। তারা কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার মুঘলটুলি গ্রামের মোসলে উদ্দিনের সন্তান। আফরিদা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
পুলিশ জানায়, শনিবার (২০ ডিসেম্বর) রাতে বাসার সামনে একটি লাশবাহী অ্যাম্বুল্যান্স থেকে শিশু দু’টির মরদেহ উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। রোববার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, শুক্রবার রাতে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ আফরিদার বমি শুরু হয়। দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, শনিবার সকাল থেকে ছোট ভাই ইলহাসও বমি করতে শুরু করে। পরে তাকে মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে সে মারা যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সন্দেহ করা হলেও ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর আফরিদার জন্মদিন ছিল। সে উপলক্ষে বাবা-মা দুই সন্তানকে নিয়ে একটি রেস্টুরেন্টে খাবার খেয়েছিলেন। তবে ওই খাবার থেকেই অসুস্থতা নাকি অন্য কোনো খাবারের কারণে এমন ঘটনা ঘটেছে—তা এখনও নিশ্চিত নয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
মন্তব্য করুন


সাজেকে বন বিভাগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় সোমবার (১৫ ডিসেম্বর) সাজেক থানায় একটি মামলা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।বন বিভাগের কর্মকর্তারা জানান, রোববার দুপুরে মাচালং একুইজ্জাছড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে ইউপিডিএফ ও একটি ফেডারেশনের নারী কর্মীরা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়।অভিযোগ অনুযায়ী, পরে তারা মাচালং বাজারে অবস্থিত বন বিভাগের কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করা হয় এবং একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলার সময় বন কর্মকর্তা আশরাফুল আলমকে অপহরণের চেষ্টা হলে সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।ঘটনার পর হামলাকারীরা গাছ কেটে সাজেক সড়ক অবরোধ করলে পর্যটকসহ বহু মানুষ দীর্ঘ সময় আটকা পড়েন। পরে সেনাবাহিনী সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় বন কর্মকর্তা মো. আখতারুজ্জামান বাদী হয়ে মামলা করেন। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


চলতি মাসে দেশের রাজনীতিতে নতুন দল নিয়ে আসছে ছাত্র-তরুণরা। আর এ দলে শীর্ষ ছয় পদে কারা থাকবেন, তা-ও প্রায় চূড়ান্ত।
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এ দলের সাংগঠনিক কাঠামোতে ‘সমঝোতার’ ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হচ্ছে। আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি পদ রাখার সিদ্ধান্ত হয়েছে।
নতুন
দলের আহ্বায়ক হিসেবে শুরু থেকেই আলোচনায় রয়েছেন গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাহিদ
ইসলাম। তার মনোনয়ন নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের
কারও কোনো আপত্তি নেই।
এ ছাড়া দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে।
তবে
দলের সদস্যসচিব কে হবেন, তা নিয়ে ছিল মতবিরোধ। সমঝোতার ভিত্তিতে সেই মতবিরোধও বিদায়
নিয়েছে। এই পদে আখতার হোসেনের নাম এখন অনেকটাই চূড়ান্ত। তিনি বর্তমানে জাতীয় নাগরিক
কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্রশিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী আহসান জোনায়েদের (শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি) নাম বিবেচনায় রয়েছে। আর জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদে জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে দেখা যেতে পারে।
শীর্ষ ছয় পদের বাইরে নতুন দলে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব অনিক রায়, মাহবুব আলম ও অলিক মৃ গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকেও দলের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে।
গত বুধবার বিকেল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে সেই প্রস্তুতি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
এরই মধ্যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আয়োজনকে সামনে রেখে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতার সমন্বয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সেখানে ২৬ ফেব্রুয়ারি (সম্ভাব্য তারিখ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। একইসঙ্গে অনুষ্ঠানের শৃঙ্খলা ও সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন ধরনের কাজের জন্য কয়েকটি উপকমিটিও করা হয় ওই সভায়।
তবে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত নতুন দলের নাম চূড়ান্ত হয়নি।
এ নিয়ে নাগরিক কমিটির দায়িত্বশীল একজন নেতা বলেন, নাগরিক কমিটি সবাইকে নিয়েই পথ চলতে চায়। সেই জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলো নিয়ে একধরনের বোঝাপড়া হয়েছে। এর ভিত্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে আলী আহসান জোনায়েদের নাম অনেকটাই চূড়ান্ত করা হয়েছে।
এদিকে নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে নাহিদ ইসলাম যেকোনো সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
এ
বিষয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম গণমাধ্যমকে বলেন, রাজনৈতিক দলে নাহিদ
ইসলামকে আমরা প্রত্যাশা করছি। তারও মৌন সম্মতি রয়েছে। তবে পদত্যাগ করা পর্যন্ত অপেক্ষা
করতে হবে।
মন্তব্য করুন