কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো ইজিবাইকের ৪ যাত্রীর

কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেলো ইজিবাইকের ৪ যাত্রীর
ছবি

জামালপুরে কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইকের যাত্রীর প্রাণ গেলো ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে জামালপুর অর্থনৈতিক অঞ্চলের সামনে দুর্ঘটনা ঘটে।

জামালপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, টাঙ্গাইলগামী একটি কাভার্ডভ্যান দ্রুত বেগে জামালপুর শহরগামী একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক যাত্রী রাশেদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে ইজিবাইকের অন্য যাত্রী চাঁন মিয়া আরিফা খাতুন পলি এবং অজ্ঞাত একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত চাঁন মিয়া সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে বাসিন্দা, আর রাশেদ মিয়া পলির বাড়ি সরিষাবাড়ী উপজেলায়।

এদিকে গুরুতর আহত জাহাঙ্গীর, সাদিকা, ফারজানা, সন্ধ্যা, শিশু আরশ এবং অজ্ঞাত আরও একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাদের সবাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আহতদের বাড়ি জামালপুর সদর উপজেলার দিগপাইত এবং তিতপল্লা ইউনিয়নে বলে জানিয়েছেন পুলিশ।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। ঘটনার পরপরই চালক পালিয়ে যায়। কাভার্ডভ্যান আটক করা হয়েছে বলে জানান তিনি।

অজ্ঞাতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ

লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে ২ শ্রমিক নিখোঁজ
সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালু ভর্তি একটি বাল্কহেডের দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় বুড়িগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।

ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রকিবুজ্জামান জানান, বালু ভর্তি একটি বাল্কহেড আংশিক ডুবে ও আংশিক ভাসমান অবস্থায় মুন্সিগঞ্জের দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ‘সুন্দরবন নামের একটি যাত্রীবাহী লঞ্চ ধর্মগঞ্জ এলাকায় বাল্কহেডটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডে থাকা দুই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন।

নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
ছবি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচির উদ্বোধন করে বলেছেন, যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র, জনতা, রিকশাচালক, শ্রমিকরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন-সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব। এই অনুষ্ঠানমালার মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে।

আজ মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, জনতার এক জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল- “ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।”

জুলাই গণঅভ্যুত্থাণের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ এই মন্তব্য করে তিনি আরও বলেন, আমরা জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করার যে অনুষ্ঠানমালা নিয়েছি, এটা শুধু ভাবাবেগের বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক তাঁর যে লক্ষ্য ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। কিন্তু তাঁর পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন- নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ।

স্বৈরাচার যেন আর কখনও ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, আমরা প্রতি বছর এই সময়টা উদযাপন করব যাতে পরবর্তীতে আবার এই অভ্যুত্থান করার জন্য ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয়। আমরা প্রতি বছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলেই তাৎক্ষণিক ভাবে আমরা তার বিনাশ করতে পারি। 

সেটার জন্য জুলাই গণঅভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন,  স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই গণঅভ্যুত্থাণে অংশগ্রহণকারী প্রত্যেককে গভীর গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, সেই সব তরুণ-তরুণী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাচালকদের—যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন; সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন’।

জুলাইকে ঐক্যের মাসে পরিনত করার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে সরকার প্রধান বলেন, আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি, তা শুধুই স্মরণ নয় বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই, এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।

তিনি বলেন, ‘আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য— জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের আহ্বান জানাই—আসুন, এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে; ঐক্যের মাসে’।

জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচির সাফল্য কামনা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। আমাদের ঐক্য সর্বমুখী হোক, অটুট হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার বক্তব্য রাখেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

বেগম খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা বেগম

বেগম খালেদা জিয়ার নীরব সঙ্গী ছিলেন গৃহকর্মী ফাতেমা বেগম
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের নীরব সঙ্গী গৃহকর্মী ছিলেন ফাতেমা বেগম। এভারকেয়ার হাসপাতালে জীবনের শেষ দিন পর্যন্ত ছায়ার মতো খালেদা জিয়ার পাশে ছিলেন তিনি। সেই ছায়াসঙ্গী ফাতেমাকে চিরবিদায় জানালেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

রাজনীতির ইতিহাসে যেখানে নেতা, আন্দোলন, ক্ষমতা ও কারাগারের গল্প বারবার উঠে আসে। সেখানে অনেক সময় আড়ালে থেকে যায় কিছু নীরব মুখ। আলোয় না থেকেও যারা ইতিহাসের সাক্ষী হন। বেগম খালেদা জিয়ার জীবনে সেই নীরব সাক্ষীর নাম ফাতেমা বেগম।

দেড় দশকেরও বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত সঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘ সময়, হাসপাতালের নিঃসঙ্গ রাত কিংবা বিদেশ সফরের নীরব করিডর সবখানেই নিঃশব্দে উপস্থিত ছিলেন তিনি।

ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শাহ-মাদার গ্রামে। রফিকুল ইসলাম ও মালেকা বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। অল্প বয়সেই সংসারের দায়িত্ব কাঁধে নিতে হয় তাকে। একই ইউনিয়নের কৃষক মো. হারুন লাহাড়ির সঙ্গে বিয়ের পর মেঘনা নদীর চরে কৃষিকাজ করেই চলছিল সংসার।

তাদের সংসারে জন্ম নেয় মেয়ে জাকিয়া ইসলাম রিয়া ও ছেলে মো. রিফাত। তবে ২০০৮ সালে ছেলের বয়স মাত্র দুই বছর থাকতেই অসুস্থ হয়ে মারা যান তার স্বামী। এক মুহূর্তে বদলে যায় জীবনের পথচলা। দুই সন্তানকে নিয়ে তিনি ফিরে যান বাবার বাড়িতে। কিন্তু মুদি দোকানি বাবার সামান্য আয় সংসারের ব্যয় মেটাতে না পারায় কঠিন সিদ্ধান্ত নেন ফাতেমা। সন্তানদের গ্রামে রেখে কাজের খোঁজে ঢাকায় পাড়ি জমান।

২০০৯ সালে পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নেত্রীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন তিনি। বাথরুমে নেওয়াআসা, ওষুধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা এসব কাজ তার কাছে শুধু দায়িত্ব ছিল না, ছিল সম্পর্কের দায়।

২০১৪ সালের ‘মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় গুলশানের বাসভবনের সামনে বালুভর্তি ট্রাক দিয়ে পথ অবরুদ্ধ করা হয়। গাড়িতে উঠেও বেরোতে না পেরে ফিরোজার দোরগোড়ায় দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন খালেদা জিয়া। পুলিশের চাপের মধ্যে শরীরের ভার সামলাতে না পারার মুহূর্তে নীরবে তার হাত শক্ত করে ধরে রেখেছিলেন ফাতেমা। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে যায় সেই মানবিক দৃশ্য।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে গেলে আইনজীবীরা আবেদন করেন, তার গৃহকর্মী ফাতেমা বেগম যেন সঙ্গে থাকতে পারেন। আদালতের অনুমতিতে ছয় দিন পর তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন। কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই স্বেচ্ছায় হয়ে ওঠেন কারাবন্দি।

২০২১ সালের এপ্রিল মাসে করোনা আক্রান্ত হয়ে ৫৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। যখন মহামারির ভয়ে প্রিয়জনের কাছেও যেতে মানুষ দ্বিধায় ছিল, তখন ফাতেমা ছিলেন অবিচল সেবিকা হয়ে, সাহস হয়ে, ছায়া হয়ে।

সবশেষ লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও খালেদা জিয়ার সঙ্গেই ছিলেন তিনি। আগের বিদেশ সফরগুলোতেও নীরবে দায়িত্ব পালন করেছেন।

ফাতেমা বেগম কোনো রাজনৈতিক কর্মী ছিলেন না, কোনো পদও ছিল না। তবু ইতিহাসের কঠিন মুহূর্তগুলোতে তার উপস্থিতি ছিল অবিচ্ছেদ্য। তিনি প্রমাণ করে গেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার। রাজনীতির কোলাহলের ভিড়ে তিনি ছিলেন এক নীরব নাম। কিন্তু সেই নীরবতাই তাকে আলাদা করে চিহ্নিত করে। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

এনসিপিসহ তিন দলের নতুন জোটের যাত্রা শুরু

এনসিপিসহ তিন দলের নতুন জোটের যাত্রা শুরু
ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ‘গণতান্ত্রিক সংস্কার জোটের ঘোষণা দিয়েছে।

আজ  রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলন করে এই জোটের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য

জোটের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ২৪-এর পরে গত দেড় বছরে আমাদের অনেক জায়গা হতাশা রয়েছে। ঐকমত্য কমিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানা শক্তি নানাভাবেই সংস্কারের বিরোধিতা করেছে এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। এ অবস্থায় সংস্কারের পক্ষে আমরা তিন দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, এটা কেবল নির্বাচনী জোট না, এটা রাজনীতিক জোট ও। আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করব। আরও অনেকগুলা রাজনৈতিক শক্তি ও দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আগামী নির্বাচনে আমরা একসঙ্গে, এক মার্কায় নির্বাচন করব।

হুঁশিয়ার করে নাহিদ বলেন, কেউ যদি মনে করে আগামী নির্বাচনে গায়ের জোরে জয়ী হবে, কিংবা ধর্মের দোহাই দিয়ে জয়ী হবে, তারা সফল হবে না।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেন, নতুন রাজনৈতিক ব্যবস্থা দিতে তিনটি দল এক হয়েছে। অভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। তরুণদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে। নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। এ অবস্থায় আজ একটা নতুন যাত্রা ঘোষণা করার জন্য আমরা এসেছি।

রাষ্ট্রসংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেন, আমরা তিনটা দল নিয়ে যাত্রা শুরু করেছি, তবে আমরা মনে করি না শুধু এই তিন দলই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে কিংবা পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

জাল সনদধারী শিক্ষক চিহ্নিত করা হচ্ছে : শিক্ষামন্ত্রী
ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

একইসঙ্গে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া এনটিআরসিএ'র মাধ্যমে সম্পন্ন এবং আর্থিক স্বচ্ছতা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের লিখিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আজ অধিবেশনের ১১তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ এনটিআরসিএ'র মাধ্যমে সম্পন্ন করা, আর্থিক স্বচ্ছতা নীতিমালা প্রণয়ন, জাল সনদধারী শিক্ষক চিহ্নিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের র‌্যাঙ্কিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।"

শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, "সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, 'ওয়ান টিচার ওয়ান ট্যাব', ফ্রি ওয়াই-ফাই এবং শিক্ষক প্রশিক্ষণসহ সমন্বিত প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে। এছাড়া শিক্ষক সংকট নিরসনে শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।"

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে 'ডিজিটাল মনিটরিং সিস্টেম' চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষক উপস্থিতি, পাঠদান কার্যক্রম এবং একাডেমিক তদারকি জোরদার করা হচ্ছে। আগামী অর্থবছরে সব শিক্ষাপ্রতিষ্ঠানে 'ইমপ্যাক্ট ইভ্যালুয়েশন' চালুর পরিকল্পনাও রয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, 'অ্যাক্সিলারেটিং সেকেন্ডারি এডুকেশন' প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও মনিটরিং ব্যবস্থা জোরদারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে ৫ চীনা নাগরিক আটক ৫১ হাজার সিমসহ

প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে ৫ চীনা নাগরিক আটক ৫১ হাজার সিমসহ
সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে গ্রুপ খুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ সময় রাজধানীর ভাটারা ও উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিমকার্ড, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়েসংক্রান্ত সরঞ্জাম উদ্ধার করেছে ডিবি।

গ্রেপ্তারকৃতরা হলেন- চেন লিং ফেং (Chen Ling Feng), জেং কং (Zeng Cong), জেং চাংকিয়াং (Zeng Changqiang), ওয়েন জিয়ান কিউ (Wen Xian Qiu), হুয়াং ঝেং জিয়াং (Huang Zheng Xiang), মো. জাকারিয়া (২৬)  নিয়াজ মাসুম (২০)  কামরুল হাসান ওরফে হাসান জয় (৩৮)।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি মিডিয়া) তালেবুর রহমান এ তথ্য জানান।

ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম অনলাইনে জব সংক্রান্ত প্রতারণা, টেলিগ্রাম গ্রুপের প্রতারণাসহ বিভিন্ন প্রতারণা সংক্রান্তে ডিএমপি, ডিবি সাইবার সাপোর্ট সেন্টার ও ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ থেকে পাওয়া অভিযোগ তদন্ত করতে গিয়ে রাজধানীতে বিভিন্ন দেশি-বিদেশি প্রতারক চক্রের সন্ধান পায়।

ওই প্রতারক চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঢাকা মহানগরীর ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণায় জড়িত মো. নিয়াজ মাসুম ও কামরুল হাসান ওরফে হাসান জয়কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাদের হেফাজত থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত ১৪টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন অপারেটরের সর্বমোট ৫১ হাজার ৬৭টি সিম, চারটি মোবাইল ফোন, দুইটি সিপিইউ, একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

মামলাটির নিবিড় তদন্তে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় এই ধরনের আরও অনলাইন প্রতারক চক্র রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ০৯ নম্বর সেক্টর থেকে পাঁচজন বিদেশি নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত সাতটি অবৈধ ভিওআইপি গেটওয়ে ডিভাইস, বিভিন্ন ব্র্যান্ডের ৪৭টি মোবাইল, বিভিন্ন অপারেটরের ১৮৪টি সিম, পাঁচটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

ডিবি সাইবার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত প্রতারকরা কখনো চাকরি দেওয়ার নামে, কখনো ভালো মুনাফায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বা কখনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সস্তায় সরবরাহের চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

গ্রেপ্তারকৃত নিয়াজ ও হাসান জয়কে আগেই আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

শুক্রবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার সকাল থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস
সংগৃহীত

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

তাছাড়া আগামী শনিবার সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

সেই সঙ্গে আরো বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এতে আরো বলা হয়, রবিবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাসে আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২
ছবি

নেকবর হোসেন  , কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সদর দক্ষিণের রামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১১ র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জেলার সদর দক্ষিণের রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি শুকুর আলী (৪৫) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার শান্তিপুর গ্রামের মৃত দলিল উদ্দিন শেখের ছেলে এবং রহিম শেখ (২৬) একই উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মোঃ শুকুর আলী ও মোঃ রহিম শেখ নামে দুইজনকে আটক করা হয়।

অভিযানকালে তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে সরবরাহ করে আসছিল।

মাদকের বিরুদ্ধে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা শরণার্থীদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের আহ্বান প্রধান উপদেষ্টার
সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাখাইনে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের দ্বারা গ্র্যান্টেড নিরাপদ অঞ্চল তৈরি এবং তাদের সহায়তা করার উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এটি রাখাইনের বিদ্যমান সঙ্কট সমাধানে এটি একটি ভালো সূচনা হতে পারে এবং বাংলাদেশে হাজার হাজার নতুন শরণার্থীর প্রবেশ ঠেকাতে পারবে।

আজ সোমবার (১৪ অক্টোবর) মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার থমাস অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিশেষ র‌্যাপোর্টার থমাস অ্যান্ড্রুজ রোহিঙ্গা সংকটের বিষয়ে গত মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাইটলাইনে বৈঠক করেন এবং এ সময় তিনি জাতিসংঘে রোহিঙ্গা সঙ্কট সমাধানে প্রধান উপদেষ্টার উপস্থাপিত তিন দফা প্রস্তাবের প্রশংসা করেন।

তিনি বলেন, রাখাইন রাজ্যে সহিংসতা বড় ধরনের সংকট তৈরি করেছে এবং এই পরিস্থিতিতে রোহিঙ্গাসহ বাস্তুচ্যুত ও অনাহারী মানুষের জন্য জরুরিভিত্তিতে মানবিক সহায়তার প্রয়োজন।

বিশেষ র‌্যাপোর্টার জানান, মিয়ানমারের অন্তত ৩.১ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে রাখাইন রাজ্যের রয়েছে কয়েক লাখ। বিদ্রোহী গোষ্ঠীগুলো এখানে দীর্ঘদিন ধরে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে।

তিনি উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে প্রায় ৩০ হাজার রোহিঙ্গা রাখাইন থেকে বাড়িঘর ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। তবে কক্সবাজারের আশ্রয় শিবিরগুলোতে ইতোমধ্যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী বসবাস করছে।

অধ্যাপক ইউনূস রাখাইনে সহিংসতা বন্ধ ও বাস্তুচ্যুত মানুষের সজন্য আসিয়ানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করার পরামর্শ দেন। তিনি হাজার হাজার রোহিঙ্গা শরণার্থীকে তৃতীয় কোনো দেশে পুনর্বাসন ত্বরান্বিত করতে বিশেষ র‌্যাপোর্টারের সহায়তা চান।

২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্ত এবং বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সংঘটিত গণঅভ্যুত্থানের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

১০

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

১১

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

১২

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১৪

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১৫

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৬

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৭

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৮

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৯

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

২০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানি‌য়ে‌ছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দী।

বৃহস্প‌তিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রী‌কে পাঠ‌া‌নো এক চি‌ঠি‌তে ন‌রেন্দ্র মো‌দী এই শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন।

চি‌ঠি‌তে ভার‌তের প্রধানমন্ত্রী ব‌লেন, ভার‌তের জনগণ এবং ভারত সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসবে আন্তরিক শুভেচ্ছা জানাই।

ন‌রেন্দ্র মো‌দী ব‌লেন, গত এক মাস ধরে ভারতের পাশাপাশি সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছে।

রোজা ও প্রার্থনায় পবিত্র সময় কাটিয়েছে। ঈদুল ফিতর উদযাপন আমাদের সমবেদনা, ভ্রাতৃত্ব এবং ঐক্যের চিরকালীন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা বিশ্বব্যাপী মানুষের জন্য শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য এবং সুখের আশা করি এবং প্রার্থনা করি।

তিনি আরও ব‌লেন, আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।