

কুমিল্লায় ৬,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ
একজনকে আটক করে নিয়মিত মামলা দায়ের করেছে ডিএনসি- কুমিল্লা।
রোববার (২৮ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক
মোহাম্মদ ইব্রাহিম খান এঁর নেতৃত্বে ডিএনসি কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী
অভিযান পরিচালনা করে বুড়িচং থানাধীন নিমসার বাজারস্থ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ
পাশে রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো: কুমিল্লা জেলার
সদর দক্ষিণ থানার সোয়াগাজি বানীপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে ইসমাইল হোসেন
(৩০)।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ
ইব্রাহিম খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(গ) ধারায়
বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল:
শুকনা খাবারসহ নিত্যপণ্যের বাজারে
ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
কুমিল্লার বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যার প্রেক্ষিতে শুকনা খাবারসহ নিত্যপণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে এমন তথ্যা পাওয়ায় নগরীর বৃহৎ পাইকারি বাজার চকবাজারে ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে বিশেষ তদারকি অভিাযান পরিচালনা করা হয়। চিড়া, মুড়ি, গুড়, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের দোকানে এ তদারকি কার্যক্রম চলে। অভিাযানে অনিয়ম পাওয়ায় চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুনলো যথাক্রমে বেশি দামে চিড়া বিক্রি করায় আনোয়ার স্টোরকে ১০ হাজার, ক্রয়ের ভাউচার না রেখে বেশি দামে মিষ্টি বিস্কুট বিক্রি করায় লক্ষণ স্টোরকে ৫ হাজার, বেশি দামে পেয়াজ বিক্রির প্রস্তাব করায় নারায়ণ চন্দ্র চৌধুরীকে ২ হাজার এবং অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি এবং মূল্য উল্লেখ না করে ইচ্ছে মাফিক দামে বিক্রির সুযোগ করে দেওয়ায় শাহ পরান ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানাসহ আজ মোট চার প্রতিষ্ঠাকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকি করা হয় অন্তত অর্ধ শতাধিক নিত্যেপণ্যের দোকান। বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ তদারকি কার্যক্রমে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেচ আজাদ এবং কোতয়ালি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, বাস্তবায়িত কার্যক্রম এবং গত তিন মাসে কুমিল্লায় সম্পাদিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে কুমিল্লা সার্কিট হাউসে জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তরের চলমান কার্যক্রম এবং গত তিন মাসে বাস্তবায়িত কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজি মাহমুদ মিথুন। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এসময় সাংবাদিকরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়িত কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন, মতামত ও পরামর্শ তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের মাঝে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন


নব-নির্বাচিত কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের নের্তৃবৃন্দের দেবীদ্বারে আগমন
উপলক্ষে আনন্দ
র্যালী করেছে
দেবীদ্বার উপজেলা ও
পৌর স্বেচ্ছাসেবক দল।
শনিবার দুপুরে দেবীদ্বারের বানিয়াপাড়া থেকে
আনন্দ র্যালীটি বের
হয়ে বিভিন্ন সড়ক
প্রদক্ষিন করে
পৌর সদরের রুবেল চত্বরে এসে
শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি
কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আনোয়ার হোসেন আন্দন, সিনিয়র যুগ্ন আহবায়ক এস এম ইমরান হাসান, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন আহাম্মদ ভিপি মাহফুজ, উপজেলা বিএনপি'র
সদস্য সচিব
কাজী মাসুদ হাসান, উপজেলা বিএনপি'র নেতা আবুল হোসেন লিপু, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মনির হোসেন
নিজামী, সদস্য সচিব দেলোয়ার হোসেনসহ আরো
অনেকে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মা/দক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামছুল আলম শাহ্।
পুলিশ জানায়, গত ২৫ জুন কাটাবিল এলাকায় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবি/দ্ধ হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করে।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে অভিযুক্ত আবু হানিফ ওরফে অপুকে গ্রে/প্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অপু সংঘবদ্ধ অপরাধ চক্রটির নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।
এদিকে, ইথান গুলিবিদ্ধের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন


২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহত বীরদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখা। কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুমোদনক্রমে আগামী ৬ মাসের জন্য এই আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে যাদের দায়িত্ব প্রদান করা হয়েছে:
আহবায়ক: মো. সিরাজুল হক
সিনিয়র যুগ্ম-আহবায়ক: মো. রেজাউল করিম
সদস্যসচিব: মাসুমুল বারী কাওসার
সিনিয়র যুগ্ম-সদস্য সচিব: প্রকৌশলী কাজী মো. জায়েদ
সাংগঠনিক সম্পাদক: লোকমান হোসাইন
দপ্তর সম্পাদক: মুহাম্মদ মুজাহিদুল পাটোয়ারী
কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ এই কমিটি অনুমোদন করেন। আগামী ৭ (সাত) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নবগঠিত কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার
লাকসামে সম্পূর্ণ নির্ভুলভাবে এবং অবিকল ছাপা অক্ষরের মতো করে নিজ হাতে পবিত্র কুরআন মাজিদ লিখে অনন্য নজির স্থাপন করেছেন সুরাইয়া জান্নাত নামের এক শিক্ষার্থী। তিনি
লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সৌদি প্রবাসী নুর হোসেন লিটন ও জান্নাতুল ফেরদৌস
দম্পতির মেয়ে এবং মুদাফরগঞ্জ এ.ইউ ফাজিল
ডিগ্রি মাদ্রাসার দ্বিতীয় বর্ষের ছাত্রী। মাত্র আট মাসের চেষ্টায়
১১৪টি সূরা সংবলিত ৩০ পারার এই
কুরআন মাজিদ হাতে লিখে শেষ করেছেন তিনি।
সুরাইয়া
জানান, সমবয়সীরা যখন মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে
অযথা সময় নষ্ট করে, তখন তিনি সেই সময়টি পবিত্র কুরআন লেখার কাজে ব্যয় করেছেন। মাদ্রাসার নিয়মিত ক্লাস ও পড়াশোনার ফাঁকে
ফাঁকে তিনি এই কাজ করতেন।
২০২৬ সালের ১ জানুয়ারি থেকে
লেখা শুরু করে আগস্ট মাসের শেষের দিকে তিনি পুরো কুরআন মাজিদের অনুলিপি সম্পন্ন করেন। এই দীর্ঘ সময়ে
তিনি প্রায় ৫৫টি কলম ব্যবহার করেছেন এবং মোট ১ হাজার ১২৯
পৃষ্ঠায় পুরো কুরআন লিপিবদ্ধ করেছেন। সুরাইয়া জানান, পবিত্রতা বজায় রাখতে লেখার আগে তিনি সবসময় অজু করে নিতেন এবং নবীজির (সা.) ওপর দরূদ পাঠ করে লেখা শুরু করতেন।
কুরআন
লেখার পেছনে অনুপ্রেরণা সম্পর্কে এই শিক্ষার্থী বলেন,
মহান আল্লাহর সন্তুষ্টি ও রাসুলের (সা.)
শাফায়াত লাভের পবিত্র উদ্দেশ্যেই তিনি এই কষ্টসাধ্য কাজটি
করেছেন। তার ছোট ভাই আবেদনগর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র নাহিদ হাসান তাকে এই কাজে সার্বক্ষণিক
উৎসাহ জুগিয়েছে। ভবিষ্যতে হাদিসের বিখ্যাত গ্রন্থ 'সহিহ বুখারি'ও নিজ হাতে
লেখার ইচ্ছে প্রকাশ করেছেন সুরাইয়া। পাশাপাশি তিনি গরিব-দুঃখী ও অসহায় মানুষের
কল্যাণেও কাজ করতে চান।
মেয়ের
এমন বিরল কীর্তিতে মা জান্নাতুল ফেরদৌস
উচ্ছ্বাস প্রকাশ করে জানান, ছোটবেলা থেকেই সুরাইয়ার আরবি ভাষা ও লেখার প্রতি
বিশেষ ঝোঁক ছিল। মেয়ের এই মহৎ কাজে
খুশি হয়ে প্রবাসী বাবা নুর হোসেন লিটন তাকে এক লাখ টাকা
পুরস্কার দিয়েছেন।
এদিকে
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা সুরাইয়ার ভূয়সী প্রশংসা করে বলেন, বয়সের এই উত্তাল সময়ে
নিজ হাতে সম্পূর্ণ কুরআন সম্পন্ন করা একটি অসাধারণ দৃষ্টান্ত এবং তার হাতের লেখাও একেবারে ছাপা অক্ষরের মতো। ইতিমধ্যেই স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুরাইয়া জান্নাতকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


মো: মিজানুর রহমান মিনু, কুমিল্লা :
কুমিল্লার চৌদ্দগ্রামে
দিন-দুপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে স্থানীয় জনতা।
উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গরুর মালিক
কৃষক মোঃ ইয়াছিন বাদি হয়ে আটককৃত আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্যের বিরুদ্ধে থানায়
একটি মামলা দায়ের করেছেন। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার
ইনচার্জ ত্রিনাথ সাহা।
থানায় দায়েরকৃত অভিযোগে
উল্লেখ করা হয়, কৃষক ইয়াছিন দীর্ঘদিন ধরে সৌদিপ্রবাসী মমিনুল ইসলামের মালিকীয় একটি
গরু পালন করেন। গরুটি শনিবার সকাল সাড়ে দশটায় শিল্পরী লতিফিয়া দারুল উলুম নূরানী
মাদরাসার মাঠে কাঁচা ঘাষ খাওয়ার জন্য বেধে রাখে। দুপুর আনুমানিক পৌনে দুই ঘটিকায়
কুমিল্লা কোতয়ালীর ধর্মপুর এলাকার ফয়সাল আহমেদ জামাল, মাসুদুর রহমান, শারমিন
আক্তার ও ফয়সালের স্ত্রী তামান্না আক্তার গরুটি সিএনজি চালিত অটোরিকশায় (কুমিল্লা-থ-১৩-১০০৫)
তুলে নিয়ে যাচ্ছে দেখে শিলরী গ্রামের রাজিয়া বেগম শোর-চিৎকার করে। তাৎক্ষনিক
অজ্ঞাত এক ব্যক্তি মোটর সাইকেল আরোহী অটোরিকশার পিছু নিয়ে ওই এলাকার লহ্মীপুর
ব্রিজের উপর গিয়ে আরও কয়েকজন লোকের সহায়তায় আটক করে। এ সময় কৌশলে তামান্না আক্তার
পালিয়ে যায়। খবর পেয়ে লক্ষীপুর ব্রিজে গিয়ে গরুটি উদ্ধার করে ও আটককৃতদেরকে সিএনজি
অটোরিকশাসহ মাদরাসা মাঠে আনা হয়। পরে ৯৯৯-এ কল করলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক
মেহেদী হাসান মাদরাসা মাঠে গিয়ে গরু, আটককৃত তিনজন ও সিএনজি অটোরিকশাটি হেফাজতে
নেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম
থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, স্থানীয় জনতা আটক করে ৯৯৯ ফোন করলে
আলকরা ইউনিয়ন শিলরী গ্রামের লতিফিয়া মাদ্রাসা মাঠ থেকে তাদেরকে
আটক করে থানা নিয়ে আসি, গরুর মালিক ইয়াছিন বাদি হযে ৩ জনকে আসামী করে একটি মামলা
দায়ের করেন। রবিবার দুপরে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৯৫ বোতল ফেন্সিডিল ও ১৬ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
রোববার (১৪ জুলাই) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পাঁচথুবী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ অন্তর নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিশুক (অটো) গাড়ি উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফ হাসান নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৬ বোতল বিদেশী মদ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিশুক (অটো) গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ অন্তর (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ঝাকুনীপাড়া গ্রামের মনির হোসেন এর ছেলে এবং ২। মোঃ আরিফ হাসান (৩১) কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার নোয়াপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত মিশুক (অটো) গাড়ি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল ও বিদেশী মদ সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লা মহানগরে জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত ওষুধ, ওষুধ তৈরির কেমিক্যাল, উৎপাদন মেশিন এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ সময় নকল ওষুধ উৎপাদন ও সরবরাহ চক্রের সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়।
গত ২৬ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত প্রায় ১১টা ৫০ মিনিট পর্যন্ত জেলা এনএসআই কুমিল্লার তথ্যের ভিত্তিতে ও সরেজমিন উপস্থিতিতে পুলিশের সহযোগিতায় কুমিল্লা মহানগরের পদুয়ার বাজার বিশ্বরোড সংলগ্ন শ্রীবল্লভপুর এলাকায় একটি পিকআপ ভ্যানে অভিযান চালানো হয়।
অভিযানে পিকআপ থেকে শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি অননুমোদিত নকল ক্যাপসুল, ট্যাবলেট ও সিরাপসহ মোট ১৮ হাজার ৬৬০ পিস ওষুধ, প্রায় ১০০ কেজি ওষুধ তৈরির কেমিক্যাল পাউডার, ৭ লিটার তরল কেমিক্যাল, প্রায় ২০ হাজার প্যাকেট ওষুধের লেবেল, ১৫ কেজি ফয়েল পেপার এবং নকল ওষুধ উৎপাদনে ব্যবহৃত তিনটি মেশিন জব্দ করা হয়।
এ সময় নকল ওষুধ উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত অভিযোগে সদর দক্ষিণ উপজেলার শ্রীনিবাস এলাকার বাসিন্দা জুনায়েদ ইসলাম (৩০)কে আটক করা হয়। তিনি মো. আব্দুল কাদেরের ছেলে।
অভিযান শেষে জব্দকৃত মালামাল সদর দক্ষিণ মডেল থানায় নেওয়া হয়। পরে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক ফখরুল ইসলামের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।
এনএসআই সূত্র আরও জানায়, অভিযানের আগে দীর্ঘদিন যাবত থেকেই কুমিল্লা বিসিক শিল্পনগরীর একটি গুদামে রাখা এসব অবৈধ মালামালের ওপর নজরদারি চালানো হচ্ছিল। পরে গুদাম থেকে মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার তথ্য পেয়ে এনএসআই সদস্যরা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। এরপর উপযুক্ত সময় ও স্থানে অভিযান চালিয়ে পিকআপভর্তি নকল ওষুধ ও উৎপাদন সামগ্রী জব্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়। ইতিপূর্বে এনএসআই বিসিক শিল্প নগরীতে নকল ওষুধ কারখানায় অভিযানের ধারাবাহিকতায় অভিযান গুলো পরিচালনা করা হচ্ছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মাহাবুব আলম বাবু:
৩১ জানুয়ারি শুক্রবার কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ(২০২৫-২৬) এর নির্বাচন উপলক্ষে প্রার্থী ও ভোটারদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। উৎসবমুখর হয়ে উঠেছে কুমিল্লা ক্লাব। শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অপরদিকে ভোটারগন ক্লাবের অগ্রগতির স্বার্থে দক্ষ ও অসীর আগ্রহে ভোট প্রদানের জন্য অভিজ্ঞ প্রার্থীদের বেছে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ইতিমধ্যে কুমিল্লার স্থানীয় ভোটাগণে পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে বসবাসরত ভোটারগণ কুমিল্লায় আসতে শুরু করেছেন। কুমিল্লা ক্লাবের আঙ্গিনা এখন আগত ভোটারদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে।
শুক্রবার নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। ক্লাবের এডহক কমিটির ২০১ সদস্য ফরহাদ আখতার, মো শাহরিয়ার এবং দেলোয়ার হোসেন মানিক সার্বিক দায়িত্ব পালন করছেন। ১৯১৭ সালে তৎকালীন ত্রিপুরার মহারাজা বীর বাহাদুর মানিক্য এ ক্লাবের প্রতিষ্ঠাতা।
নির্বাচন শুরুর আগে সকাল ১০টা থেকে ১ম অধিবেশনে কুমিল্লা ক্লাবের ১০৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন কুমিল্লা ক্লাবের সভাপতি জেলা প্রশাসক আমিরুল কায়ছার।
এবারের নির্বাচনে ভোট ভোটার হচ্ছেন ৫৬১ জন। বিভিন্ন পরে প্রার্থী রয়েছেন ৩১ জন। উল্লেখ্য কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোট ১৯ তন্মধ্যে ২ জন নির্বাচন ছাড়াই প্রতিনিধি হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হন। একজন হচ্ছেন ক্লাব সভাপতি পদে জেলা প্রশাসক এবং অপরজন হচ্ছেন টাউন হলের প্রতিনিধি। বাকি ১৭ সদস্য নির্বাচিত হয়ে কমিটিতে আসেন। ১৭ জনের পদগুলো হচ্ছে- সভাপতি পদে (৩ জন), সাধারণ সম্পাদক পদে (১জন), সহ-সাধারণ সম্পাদক পদে (১ জন), কোষাধ্যক্ষ পথে (১জন), ক্রীড়া সম্পাদক পদে (১ জন), অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে (১জন), কল্যান সম্পাদক পদে (১ জন) এবং নির্বাহী সদস্য পদে (৮ জন)।
নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থীরা হচ্ছেন- সহ-সভাপতি পদে মোঃ জামাল খন্দকার, কাজী এনামুল হক বাবুল, মহিউদ্দিন আহমেদ, মো. আমিরুজ্জামান ভূঁইয়া, আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন, ডা. মো. আবদুল লতিফ,অধ্যাপক আলহাজ ফারুক আহমেদ।
সাধারন সম্পাদক পদে রইস আবদুর রব, আহমেদ শোয়ের সোহেল, সহ- সাধারন পদে-মেহেদী হোসেন (শাকিল), মো. মাহাবুব আলম চৌধুরী,
কোষাধ্যক্ষ পদে - মো. হুমায়ুন কবির, এম এ তাহের, মো. আতিকুল ইসলাম। ক্রীড়া সম্পাদক পদে মো. মনিরুল ইসলাম বাচ্চু, মোহাম্মদ জহিরুল হক।
অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে মোঃ ওমর ফারুক শাহীন, মোঃ তারিক ওবাইদুল্লাহ। কল্যাণ সম্পাদক পদে মাহাবুব আলম বাবু, মোহাম্মদ নামির উদ্দিন (সুমন)।
নির্বাহী সদস্য পদে- গোলাম ইউসুফ চৌধুরী, মো. ফোরকান উদ্দিন হেলাল, মাসুদ আহমেদ, মোহাম্মদ নজরুল ইসলাম, মো মাহবুবুর রশিদ (তুহিন), প্রকৌশলী মো. . সাইফুল ইসলাম, মো. জিয়াউল হক (লিটু), মোঃ মামুনুর রশিদ ভূঁইয়া, ডা. মো. সফিকুর রহমান, মোঃ রেজাউনুর রহমান , ডা. মো. রাসেল আহমেদ চৌধুরী।
মন্তব্য করুন