

প্রতিবেদক: মো: রেজাউল করিম প্রীতম
রিপোর্টার, কুমিল্লা-২৪ টেলিভিশন
শনিবার বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক কারিগরি সমস্যার কারণে গ্যাসের স্বাভাবিক চাপ ফিরতে কিছুটা সময় লাগবে।পাইপলাইনে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে যে ভালভ ব্যবহার করা হয়, সেগুলোর মাধ্যমে প্রয়োজনে চাপ বাড়ানো বা কমানো সম্ভব হয়। এসব ভালভ বিতরণ লাইনের নির্দিষ্ট স্থানে স্থাপন করা থাকে।এদিকে রাজধানীতে টানা দুই সপ্তাহ ধরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট চলছে। এর মধ্যেই ৪ জানুয়ারি আমিনবাজার এলাকায় পাইপলাইনে ছিদ্র দেখা দেওয়ায় ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কমে যায়। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য বাসিন্দা।এরই ধারাবাহিকতায় শনিবার নতুন করে আরেকটি দুর্ঘটনা ঘটায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তিতাসের পক্ষ থেকে সকালে জানানো হয়, মিরপুর রোডে গণভবনের সামনে চার ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গ্যাস লিকেজ তৈরি হয়েছে। মেরামতের কাজ চালাতে গিয়ে আশপাশের কয়েকটি ভালভ বন্ধ রাখতে হওয়ায় বিতরণ লাইনে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় চরম স্বল্পচাপে গ্যাস সরবরাহ হচ্ছে।তিতাস সূত্র জানায়, আমিনবাজারে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামত করা হলেও ভেতরে ঢুকে পড়া পানি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। এই কাজ শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। এর মধ্যে নতুন দুর্ঘটনার কারণে সরবরাহ পরিস্থিতি আরও অবনতি হয়েছে।এর আগে বৃহস্পতিবার তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, তুরাগ নদীর তলদেশে থাকা গ্যাস পাইপলাইনে মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে বড় ধরনের ক্ষতি হয়। এতে অনেক এলাকায় গ্যাস সরবরাহ প্রায় বন্ধ হয়ে যায়, কোথাও কোথাও চুলা জ্বলছিল না। মেরামতের সময় পাইপলাইনে পানি ঢুকে পড়ায় সমস্যাটি আরও জটিল হয়।ঢাকায় রান্নার জ্বালানির প্রধান দুটি উৎস হলো—তিতাসের মাধ্যমে সরবরাহ করা প্রাকৃতিক গ্যাস এবং বেসরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজি সিলিন্ডার। বর্তমানে উভয় ক্ষেত্রেই সংকট চলছে।আমদানি কমে যাওয়ায় ডিসেম্বরের শেষ দিক থেকেই বাজারে এলপিজির ঘাটতি দেখা দেয়। অনেক জায়গায় দোকানে গ্যাস পাওয়া যাচ্ছে না। কোথাও মিললেও ১২ কেজির একটি সিলিন্ডারের জন্য সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ গুনতে হচ্ছে।দুই ধরনের গ্যাস সংকট একসঙ্গে শুরু হওয়ায় রাজধানীর বহু এলাকায় রান্না কার্যত বন্ধ হয়ে গেছে। যাঁদের সামর্থ্য আছে, তাঁরা বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন। কেউ কেউ রাইস কুকারে ভাত রান্না করে বাইরে থেকে তরকারি কিনে নিচ্ছেন। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ, যাঁদের পক্ষে এসব বিকল্প ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়েছে।
মন্তব্য করুন


অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে
টেকসই সংহতি এবং বর্ধিত সহায়তার জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এমন
সহায়তার প্রয়োজন যাতে আর্থিক সংকট লাঘব করা যায় এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর
জন্য বাংলাদেশের সহায়তা আরো জোরদার করা যায়।
আজ
মঙ্গলবার (৩ জুন) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন
লুইস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে
তাঁরা রোহিঙ্গা সংকট এবং রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তার চলমান চ্যালেঞ্জ নিয়ে গুরুত্ব
সহকারে আলোচনা করেন।
তাঁরা
উভয়ে অর্থায়নের ব্যাপক কাটছাঁটে গভীর উদ্বেগ প্রকাশ করেন, যা ইতোমধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোর
শিক্ষা ও অন্যান্য জরুরি কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলছে।
আবাসিক
সমন্বয়ক গোয়েন লুইস অন্তর্বর্তী সরকারের সঙ্গে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং উভয়
নেতা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
তাঁরা
সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কার্যক্রম শক্তিশালী করতে জাতিসংঘ কীভাবে ব্যাপক সহায়তা
দিতে পারে, তা নিয়ে আলোচনা করেন।
আবাসিক
সমন্বয়ক বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য একটি নির্বিঘ্ন
রূপান্তর নিশ্চিত করতে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথাও তুলে ধরেন।
আবাসিক
সমন্বয়কারী বাংলাদেশের সংস্কার ও সংস্কারপ্রক্রিয়ার সঙ্গে তার অবিচল সংহতি পুনর্ব্যক্ত
করেন এবং টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির পথে জাতিসংঘের সমর্থনের প্রতিশ্রুতির ওপর জোর দেন।
মন্তব্য করুন


নিজের হাতে থাকা ২৫ মন্ত্রণালয় ও বিভাগের
জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ মুহাম্মদ ইউনূস।
সোমবার (১২) সচিবালয়ে বৈঠক শেষে ব্রিফ
করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।
জনপ্রশাসন সচিব জানান, সব মন্ত্রণালয়ের
কাজ দ্রুত চালু করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ জন্য সাত দিন সময় দিয়ে এখন
থেকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দিয়েছেন। গত কয়েক বছর যারা পদোন্নতি থেকে
বঞ্চিত হয়েছেন, তাদের দাবিগুলো শুনে শিগগিরই সিদ্ধান্ত হবে। মন্ত্রণালয় এবং দপ্তরগুলোকে
দ্রুত ফাংশনাল করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
জনপ্রশাসন সচিব বলেন, যেসব মন্ত্রণালয়ে
আগে মন্ত্রী ছিলেন সেসব মন্ত্রণালয়ের কাজ যাতে স্থবির হয়ে না যায়, সচিবরা সেসব কাজ
নিজ উদ্যোগে যাতে শুরু করেন তা নিয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, সার, বিদ্যুৎ, কৃষি, জ্বালানি,
বন্দর, খাদ্যসহ জরুরি বিষয়ে অগ্রাধিকার দিয়ে সাত দিনের মধ্যে তালিকা করে কাজ শুরু করতে
হবে এবং তালিকাগুলো প্রধান উপদেষ্টাকে দিতে হবে।
মন্তব্য করুন


নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠক শেষে তিনি বলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি পুরোপুরি সরকারের এবং এর পেছনে রয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা। তিনি জানান, এই বিষয়গুলো সাধারণভাবে ক্রিকেটারদের বিবেচনার বিষয় নয়। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বৈঠকে খেলোয়াড়দের বিস্তারিতভাবে জানানো হয়েছে।
আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে কি না—তা মূল্যায়নের দায়িত্ব সরকারের। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্য কারও নেই। বর্তমান প্রেক্ষাপটে সরকার মনে করছে, ভারতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকি রয়েছে।
বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে কি না—এমন প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, উল্টোভাবে ভাবারও প্রয়োজন আছে। তিনি বলেন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে যদি খেলোয়াড়, দর্শক ও সাংবাদিকদের সম্ভাব্য ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে সেটার ফলাফলও মারাত্মক হতে পারে। শুধুমাত্র খেলার জন্য দেশের মানুষের নিরাপত্তা নিয়ে আপস করা যুক্তিযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও জানান, বাংলাদেশ সরকার আশা করছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে বিবেচনা করবে। নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়া হতে পারে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের অধিকার বলেও উল্লেখ করেন ক্রীড়া উপদেষ্টা।
ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ওই বৈঠকের বিষয়বস্তু ব্যক্তিগত পর্যায়ের। ক্রিকেটাররা চাইলে নিজেরাই গণমাধ্যমে কথা বলতে পারেন। সরকারের পক্ষ থেকে বৈঠকের উদ্দেশ্য ছিল—কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি খেলোয়াড়দের পরিষ্কারভাবে বোঝানো। তার মতে, ক্রিকেটাররা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন।
মন্তব্য করুন


কর্মবিরতির পরে
রাজধানীর সড়কে ট্রাফিকের কাজে ফিরেছে পুলিশ।
বিগত দিনে সারাদেশে বিভিন্ন থানায় হামলা হয়। সেই সাথে পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে। একপর্যায়ে রাজধানী ঢাকাসহ সারাদেশের পুলিশ শূন্য ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলের শৃঙ্খলার দায়িত্ব কাঁধে তুলে নেয় ছাত্র-জনতা।
সড়কে ট্রাফিক পুলিশ ফিরলেও কিছু কিছু পয়েন্টগুলোতে এখনো দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা।
সোমবার (১২ আগস্ট) দেখা যায় রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালন করছে পুলিশ। অনেক জায়গায় পুলিশের সাথে আছে শিক্ষার্থীরা। আবার কিছু পয়েন্টে এখনোও ট্রাফিকের দায়িত্ব পালন করছে শুধু শিক্ষার্থীরা।
এদিকে ঢাকাসহ সারাদেশের থানাগুলো চালুর চেষ্টা করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তর। ১৫ আগস্টের (বৃহস্পতিবার) মধ্যে কাজে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের পলাতক দেখানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
মন্তব্য করুন


রমজান মাসের পুরোটা জুড়েই রয়েছে রহমত, মাগফিরাত ও নাজাত।
নবী রাসুলুল্লাহ (সা.) বিশেষ গুরুত্ব দিয়ে বলেছেন, রমজান মাসের প্রথম ১০ দিন হলো রহমত; তার দ্বিতীয় ১০ দিন মাগফিরাত; এর শেষ ১০ দিন হলো নাজাত।
আজ রোববার (৩১ মার্চ) শেষ হচ্ছে মাগফিরাতের দ্বিতীয় দশক। সেই সাথে আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাসের শেষ দশক ‘নাজাত’।
এই নাজাতের দশকে এমন একটি রাতের কথা বলা হয়েছে, যেই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। কারণ, এ রাতেই প্রথম পবিত্র মক্কার হেরা পর্বতের গুহায় মহান আল্লাহ মুহাম্মাদ (সা.)-এর কাছে পবিত্র কোরআন নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি একে নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো, কদরের রাত কী? কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম।’ (সুরা কদর: ১-৩)
তাই আজ রাত থেকে শুরু হচ্ছে শেষ দশকের বেজোড় রাত।
মূলত, ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই পাঁচ দিন যদি পূর্ণ বিশ্বাস নিয়ে কোন বান্দা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করেন, তাহলে সেই বান্দার ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম হিসেবে মালিক আল্লাহ গ্রহণ করবেন।
‘শবে কদর’ কথাটি ফারসি। শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণাগুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। তবে মর্যাদার রাতটি পাওয়া এতো সহজ নয়। কঠিন কিন্তু ঈমানদারগণ যদি নেক দিলে ইবাদাত করে, মহান আল্লাহ অবশ্যই পুরস্কার দিবেন।
এ রাতটি রমাযানের শেষ দশকে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘‘রমজানের শেষ দশদিনে তোমরা কদরের রাত তালাশ কর।’’ (বুখারী : ২০২০; মুসলিম : ১১৬৯)
মহিমান্বিত এ রাতকে আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের বেজোড় রাতে সুপ্ত রেখেছেন। তিনি এটাকে সুনির্দিষ্ট করে বলেননি।
তিনি বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে শবে কদর অনুসন্ধান করো।
মন্তব্য করুন


ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। তাই পায়রা-মোংলায় ১০ নম্বর, চট্টগ্রাম-কক্সবাজার বন্দরে ৯ নম্বর মহাবিপৎসংকেত তোলা হয়েছে।
রোববার (২৬ মে) আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘রিমাল’ উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে ২৬ মে ২০২৪ সন্ধ্যা/মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।
এ অবস্থায় ‘পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ (সাত) নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত (পুনঃ) ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
এছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ (ছয়) নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত (পুনঃ) ০৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।
উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে।
এদিকে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী বন্দরসমূহকে ০৪(চার) নম্বর নৌ-মহাবিপৎসংকেত (পুন:) ৪ (চার) নম্বর নৌ-মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ০৮-১২ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
অন্যদিকে ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি / ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (২৮৯ মিমি / ২৪ ঘণ্টা) 'বর্ষণ হতে পারে।
অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছে।
আজ
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের
মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাপূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি
বলেন, আজ আমরা এখানে হাদিকে বিদায় দিতে আসিনি। আমাদের সবার বুকে হাদি থাকবে। এর আগে
সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ
আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে
মিছিলসহ মরদেহ নিয়ে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।
এদিন সকাল থেকেই সংসদ ভবন এলাকায় আসতে শুরু করেন মানুষ। দুপুর ১টার দিকে দেখা যায়,
মানিক মিয়া অ্যাভিনিউয়ের ফার্মগেট, বিজয় সরণি, আসাদগেটসহ আশপাশের এলাকায় মানুষে ভরে
গেছে। ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব
না’, ইত্যাদি স্লোগানও দেন তারা।
ইনকিলাব
মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি নজরুলের পাশে
সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শহীদ
ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। ঢাকা মেডিকেল কলেজ
(ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের
(এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য নিশ্চিত করে জানান, শহীদ ওসমান হাদির
জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের
কবরের পাশেই।
মন্তব্য করুন


টানা
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ বন্যার মধ্যে মানবতা ও সাহসিকতার
এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক পাকিস্তানি যুবক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডুবে
যাওয়া একটি গাড়ি থেকে দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করেছেন তিনি।
স্থানীয়
কর্তৃপক্ষ জানিয়েছে, টানা বৃষ্টিপাত ও বন্যায় ওমানে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু
হয়েছে এবং আহত হয়েছেন আরও অনেকে। বিভিন্ন উপত্যকা ও নিচু এলাকা প্লাবিত হওয়ায় দেশটির
বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এই
দুর্যোগের মধ্যেই ওমানের স্থানীয় গণমাধ্যম মাসকট ডেইলি এক মানবিক ঘটনার খবর প্রকাশ
করেছে, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
উদ্ধারকারী
ওই যুবকের নাম শাহজাদ খান (২৫)। তিনি পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা এবং বর্তমানে
ওমানের বারকা এলাকায় প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন।
ঘটনাটি
ঘটে রোববার বিকেল ৪টার দিকে বারকা এলাকায়। টানা বৃষ্টিতে একটি উপত্যকা উপচে পড়লে সেখানে
প্রবল স্রোতের মধ্যে একটি গাড়ি আটকে যায়। গাড়ির ভেতরে থাকা দুজন ভারতীয় নাগরিক সাহায্যের
জন্য চিৎকার করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের
ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে শতাধিক মানুষ জড়ো হলেও অনেকেই তখন ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন।
এমন পরিস্থিতিতে শাহজাদ খান কোনো দ্বিধা না করে স্রোতের মধ্যে ঝাঁপিয়ে পড়েন।
সামাজিক
মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাল কুর্তা পরিহিত শাহজাদ প্রথমে পা দিয়ে গাড়ির
জানালার কাঁচ ভাঙার চেষ্টা করেন। তাতে ব্যর্থ হলে পরে একটি পাথর ব্যবহার করে কাঁচ ভেঙে
গাড়ির ভেতরে আটকে পড়া দুজনকে বের করে আনেন। আমি শুধু দেখেছি মানুষ বিপদে আছে।
ঘটনার
বর্ণনা দিতে গিয়ে শাহজাদ খান বলেন, হঠাৎ দেখি একটি গাড়ি পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু
মাঝপথে আটকে যায়। ভেতরে থাকা লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল।
তিনি
আরও বলেন, আমি কিছু ভাবিনি না জাতি, না ধর্ম। শুধু দেখেছি মানুষ বিপদে আছে। একজন প্রায়
ডুবে যাচ্ছিল, আরেকজন বের হওয়ার চেষ্টা করছিল।
তার
এই তাৎক্ষণিক সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন।
পাকিস্তান
সোশ্যাল ক্লাবের সমাজকল্যাণ পরিচালক শানদার বুখারি বলেন, শাহজাদ খানের সাহসিকতা সামাজিক
মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভিডিওটি দেখে বিষয়টি যাচাই করা হয়েছে।
তিনি
বলেন, তার এই সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দূতাবাস ও কমিউনিটির
পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে।
দুর্যোগের
সময়ে যখন অনেকেই দর্শকের ভূমিকায় থাকেন, তখন শাহজাদ খানের এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল
উদাহরণ হয়ে উঠেছে।
মন্তব্য করুন


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখের
নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সজাগ
থাকতে হবে। জনগণ যদি ১২ তারিখে সতর্ক থাকে তাহলে ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের দিন
ইনশাআল্লাহ। এই বাংলাদেশে ১৩ তারিখ থেকে হবে জনগণের দিন। জনগণের প্রত্যাশা, জনগণের
আশা, জনগণের আকাঙ্ক্ষা, যে সকল আছে সেসব বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে
শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক
মাদরাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক
রহমান।
তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র শুরু করছে। ভেতরে
ভেতরে ষড়যন্ত্র করছে। কীভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কীভাবে বাধাগ্রস্ত
করা যায়।
তিনি আরও বলেন, বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের
কাজ শুরু হবে, মা-বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে, কৃষক ভাইদের কৃষক কার্ডের
কাজ শুরু হবে, পদ্মা ব্যারেজের কাজ আমরা শুরু করব। কৃষি লোন মওকুফের কাজ শুরু করব।
এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ। এই কাজগুলো ইনশাআল্লাহ ১২ তারিখে ধানের শীষ জয়যুক্ত করলে
পরে ইনশাআল্লাহ ১৩ তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা।
এ সময় রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের বিএনপির প্রার্থীদের
পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, প্রত্যেকের হাতে আমি ধানের শীষ তুলে দিয়ে গেলাম। এখন আপনাদের
দায়িত্ব হচ্ছে ১২ তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা। ১২ তারিখে ইনশাআল্লাহ ভোট দিয়েন।
যখন আপনারা জিতিয়ে আনবেন তখন ১৩ তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখা।
জনসভায় সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি
মামুন-অর-রশিদ।
সঞ্চালনায় ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক
মাহফুজুর রহমান রিটন।
মন্তব্য করুন


হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ
রোববার ( ২২ ফেব্রুয়ারি ) সচিবালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক
রহমান।
প্রধানমন্ত্রীর
কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে ।
মন্তব্য করুন