

নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইবোনদের বিরুদ্ধে।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার চরসুবুদ্ধি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চরসুবুদ্ধি গ্রামের আবু তাহেরের ছেলে ফুরা মিয়া (৪০) ও শাকিল মিয়া (৩০)। রায়পুরা থানার (ওসি) “আদিল মাহমুদ” বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে সকাল থেকে তাদের মধ্যে কথাকাটাকাটি চলছিল। দুপুর ১২টার দিকে আউয়াল, তার ছেলে শিপন, রিপন, মেয়ে শাহানা, আজিনা, আছমা, সুমাইয়াসহ ১০/১২ জন দা, লাঠি নিয়ে ফুরা মিয়াদের বাড়িতে হামলা করে। এ সময় ফুরা মিয়া, তার ভাই শাকিল ও পরিবারের সদস্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আউয়াল, রিপন, শিপনসহ অন্যরা মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুরা মিয়া ও তার ভাই শাকিলসহ চারজনকে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে ফুরা মিয়া ও শাকিল মারা যায়। গুরুতর আহত অবস্থায় মনিরা বেগম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ফরিদা গুলশান আরা বলেন, বেলা পৌনে ১টার দিকে আহতদের হাসপাতালে নিয়ে আসলে আমরা ফুরা মিয়া ও শাকিল নামে দুজনকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
(ওসি) আদিল মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেছে। সেখানে দুই ভাই মারা যায়। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা-৬ (সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র ক্রয় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি। তিনি বলেন, “আমরা কুমিল্লা-৬ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দলীয় চিঠিসহ যথাসময়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত এই নেতার অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাকে কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করার আশাবাদ জানান।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী
সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম
বলেছেন, যারা জুলাই
সনদের আইনী ভিত্তি
চায় না তারা
প্রকৃতপক্ষে
দেশের কল্যাণ চায়
না।যারা দেশের কল্যাণ
চায় না তারা
দেশের শত্রু। জুলাই
সনদের আইনী ভিত্তি
যাতে না হয়
সেজন্য একটি দল
নানামুখী ষড়যন্ত্র শুরু করেছে।
তাদের বিরুদ্ধে সবাইকে
ঐক্যবদ্ধ থাকতে হবে।
তা না হলে
দেশে আবারো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে।
জুলাই সনদের আইনী
ভিত্তি না থাকলে
ভবিষ্যতে যে কোন
অপশক্তি সংবিধানের দোহাই
দিয়ে জুলাই আন্দোলনকে বেআইনি
ঘোষনা দিতে পারে। তখন আন্দোলনকারীদের
দেশবিরোধী হিসেবে বিচার
করা হবে।
দেশের ৭৭ ভাগ
লোক পিআর -এর পক্ষে।
বিশ্বের ৯৬টি দেশে
পিআর পদ্ধতিতে নির্বাচন হয়।
আগামী নির্বাচনে সকল
দলের সমান সুযোগ
নিশ্চিত করতে হবে।
শনিবার সকাল
৮টায় নগরীর ফান
টাউন কনভেনশন হলে
কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত
রুকন সমাবেশ প্রধান
অতিথির বক্তব্যে তিনি
এ কথা বলেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর
কাজী দ্বীন মোহাম্মদ এর
সভাপতিত্বে মহানগর সেক্রেটারী মাহবুবর রহমান
এর পরিচালনা প্রধান
অতিথি আরো বলেন, দেশে
আইনের শাসন কায়েম
হলে লুটপাট বন্ধ
হবে। ৫৪ বছরে
দেশের লুটপাট বন্ধ
হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে সর্বপ্রথম লুটপাট
বন্ধ করবে।
বেকার সমস্যা সমাধান
করবে। দেশকে বেকারত্বের অভিশাপ
থেকে জাতিকে মুক্ত
করবে, শিক্ষা খাতকে
উন্নত করবে, বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ হতে
মুক্ত করবো ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী
ক্ষমতায় গেলে অমুসলিমদের অধিকার
নিশ্চিত করবে।
রুকন
সমাবেশ এসময় উপস্থিত ছিলেন
মহানগর জামায়াতের নায়েবে
আমীর মু মোছলেহ
উদ্দিন, এ কে
এম এমদাদুল হক
মামুন, সহকারী সেক্রেটারী যথাক্রমে, কামারুজ্জামান সোহেল,
কাউন্সিল মোশারফ হোসাইন,
নাছির আহম্মেদ মোল্লা
মহানগরীর জামায়াতে কর্মপরিষদ ও শুরা
সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আজ বুধবার (১ অক্টোবর) কেন্দ্র থেকে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। আর চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন ওই পূর্বাভাসে বলেছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারি থেকে অতি-ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আজ বুধবার (১ অক্টোবর সকাল থেকে ৪ অক্টোবর সকাল) পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৭ জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়ে এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহরী, সেলোনিয়া ও ফেনী নদীগুলোর পানি সমতল গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। ওই নদীগুলোর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।
এ সময়ে মুহুরী ও সেলোনিয়া নদী ফেনী জেলায় বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, অপরদিকে ফেনী নদী চট্টগ্রাম জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল গত ২৪ ঘন্টায় হ্রাস পেয়েছে এবং তিস্তা নদীর পানি সমতল স্থিতিশীল আছে জানিয়ে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে বলছে, নদীগুলোর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে তিস্তা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট ও নীলফামারী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
ময়মনসিংহ বিভাগের কংস নদীর পানি সমতল গত ২৪ ঘন্টায় হ্রাস পেয়েছে এবং সোমেশ্বরী ও ভূগাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, এ নদীগুলোর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে। এ সময়ে সোমেশ্বরী, ভূগাই-কংস নদীসমূহ শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকুলীয় নদীসমূহে স্বাভাবিকের থেকে উচ্চতর জোয়ার বিরাজমান আছে, যা আগামী ৩ দিন অব্যাহত থাকতে পারে। এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ার বার্তা দিয়ে আবওহাওয়া অধিদপ্তর আজ বুধবার সকালে জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
ঢাকায় আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এরমধ্যে গত মঙ্গলবার রাত ১২টা থেকে আজ বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ।
আগামী চারদিন এমন ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়া জলাবদ্ধতা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।
মন্তব্য করুন


কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে বুকে রড ঢুকিয়ে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। (১ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে।
একইদিন রাত ১০টার দিকে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফরহাদ হোসেন উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। অপরদিকে অভিযুক্ত মাহফুজ আলম (২০) সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরহাদ ও মাহফুজ দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে তারা লক্ষণপুর বাজারে পৌঁছান। এ সময় ভাড়া দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফরহাদের বুকে রড ঢুকিয়ে দেয়। এতে ফরহাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।’
মন্তব্য করুন


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কোটি ৪১ লাখ টাকা মূল্যের ৪৯টি স্বর্ণের বার উদ্বার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। স্বর্ণের বার গুলো সহ ফজলে রাব্বী নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুবাই থেকে ঢাকায় আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট আনুমানিক ভোর ৪টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন।
বারগুলো ঢাকা কাস্টম হাউসের শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে। শুল্ক আইনে আটক ফজলে রাব্বীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মন্তব্য করুন


লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে অস্ত্রসহ নুর হোসেন সাগর (২৬) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
২২ নভেম্বর বুধবার দুপুরে বিষয়টি জানানো হয় র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
আটককৃত সাগর বশিকপুর এলাকার রফিক উল্যার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১১ এর সদস্যরা নুর হোসেন সাগরকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি এলজি, ১টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধে বাদী হয়ে অস্ত্র আইনে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছে র্যাব।
মন্তব্য করুন


কুমিল্লায় দৃষ্টান্ত
ফাউন্ডেশন,
কুমিল্লা
ও
ক্যাট’স
হোম
বিড়ালের
বাড়ি
এর
আয়োজনে ‘প্রানী নির্যাতন রোধে সচেতনতা বাড়াতে “প্রানী প্রেমীদের
মিলন
মেলা, গুনীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
দুপুরে
নগরীর
কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে
অনুষ্ঠানে
প্রধান
অতিথি
ছিলেন,
জেলা প্রানী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা ও
Cat's Home বিড়ালের বাড়ি এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর
সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন,
জেলা সমাজ
সেবা কর্যালয়ের উপ-পরিচালক জেড.এম. মিজানুর
রহমান খান,
সংরাইশ সরকারি
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন, কুমিল্লা জেলার
যুগ্ম সাধারন
সম্পাদক আরিফ
জামান কুমিল্লা উত্তর জেলা মহিলা
দলের সভাপতি
সুফিয়া বেগম,
আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর
ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ রেহান উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি
কাজী এনামুল
হক ফারুক,
সাধারন সম্পাদক
জাহিদ হাসান,
সাংগঠনিক সম্পাদক
ইমতিয়াজ আহমেদ
জিতু।
বক্তব্য রাখেন, নুসরাত জাহান শিবলীর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য
রাখেন, ভেট মোহাম্মদ ইব্রাহিম, ভেট শেখ
ইসমাইল আহমেদ,
ভেট মনিরুল
ইসলাম খান,
দেবীদ্বার উপজেলা
প্রেসক্লাবের সভাপতি
সৈয়দ খলিলুর
রহমান বাবুলসহ আরো অনেকে।
সমাজ সেবায় অবদান রাখায় কুমিল্লা নবাব ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ কামাল উদ্দিন, এসএএস ইনস্টিটিউট যুক্তরাজ্যের প্রিন্সিপাল ডেটা সায়েন্টিস্ট সরকার
রেজাউল ইসলাম
শিমুল, আমার মা
আমার পৃথিবীর স্বত্বাধিকারী রোটাঃ
আবদুল্লাহীল বাকী,
রোটাঃ রফিকুল ইসলাম
রকি, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি, ইতালীর সভাপতি আবদুল
কুদ্দুস চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার
মোখলেছুর রহমান,
ডাক্তার শেখ
মোঃ শাহজালাল, মেসার্স চৌধুরী কর্পোরেশনের স্বত্বাধিকারী মুন
চৌধুরী, বিজয়
টিভির দেবীদ্বার প্রতিনিধি ডাক্তার মোঃ
এনামুল হক,
প্রবাসী শাফায়েতুল ইসলাম
আজিজকে সম্মাননা প্রদান, অসহায় প্রানী উদ্ধারে
ভূমিকা রাখা
প্রাণী উদ্ধারে
ভূমিকার জন্য
লাকী রহমান, শায়লা শিলা
ও প্রানী
চিকিৎসায় অবদান
রাখায় ভেট
মারুফ হাসান
ইমরানকে বিশেষ
সম্মাননা প্রদান,
প্রানী ভিত্তিক
সংবাদের জন্য
মাছরাঙ্গা টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন,
কুমিল্লা ২৪
টিভির চেয়ারম্যান তাওহিদ হোসেন
মিঠু, দৈনিক
আজকের পত্রিকার কুমিল্লা প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাইদ,
বাংলা টিভির
কুমিল্লা প্রতিনিধি মোঃ
আরিফুর রহমান
মজুমদার, জাগরনী টিভির
কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান
আশিক, চেতনা
৭১ এর
সম্পাদক ও
দৈনিক সংবাদ
প্রতিদিন কুমিল্লা জেলা
প্রতিনিধি মাইনুল হক
ও কুমিল্লা নিউজ
এর সম্পাদক জহিরুল হক
বাবুকে বিশেষ
সম্মাননা প্রদান করা
হয়।
এছাড়া মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী কুমিল্লার
নতুন প্রতিষ্ঠান আরকে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড এর সহযোগিতায় বিড়ালের যেমন খুশি তেমন সাঁজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভাপতি সাইফ উদ্দিন রনী বলেন, এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারনে তাদের নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা, রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওয়ায় আনার দাবী জানান তিনি। এছাড়া দুর্ঘটনায়
আক্রান্ত
হওয়া
অসহায়
প্রাণীদের
উদ্ধার
কাজের
জন্য
একটা
টিম
গঠনে
বিত্তবানরদের
এগিয়ে
আসার
আহবান
জানান।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার বরুড়ায় চলন্ত মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার স্ত্রী ফারজানা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার গালিমপুর ইউনিয়নের খামার বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত হাবিবুর রহমান কুমিল্লার শিকারপুর যাত্রাপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ও তার স্ত্রী ফারজানা আক্তার কুমিল্লা বিশ্বরোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে ভাউকসার গ্রামে শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। সেখান থেকে নিজ গ্রাম যাত্রাপুরে ফেরার পথে গালিমপুর খামার বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে নিয়ন্ত্রণ হারায়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, চলন্ত অবস্থায় মোটরসাইকেলের পেছনের চাকায় স্ত্রীর বোরকা পেঁচিয়ে গেলে গাড়িটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায়। এতে আরোহী স্বামী ও স্ত্রী দুজনেই ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই হাবিবুর রহমানের মৃত্যু হয়। স্থানীয়রা ফারজানা আক্তারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মন্তব্য করুন


কুমিল্লা আদর্শ সদর উপজেলার ট্রেন দূর্ঘটনায়
মিম নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায়
সদর রসূলপুর স্টেশন মাজারগেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে ওই রেললাইনে অবস্থান
করছেন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা। এ অবরোধের কারণে রসুলপুর স্টেশনে আটকে আছে ঢাকাগামী
মহানগর প্রভাতী ট্রেন।
ট্রেন দূর্ঘটনায় নিহত মিম (১৫) রসুলপুর
উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার
সময় মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল শিক্ষার্থী মিম। সে সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস
ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস ক্রস করছিল। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও
অপরপাশের ট্রেনটি না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে অবরোধ শুরু
করে শিক্ষার্থীরা।
কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির
ইনচার্জ মোস্তফা কামাল বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে শিক্ষার্থীরা কেন রেললাইন অবরোধ
করেছে তা জানি না। তাদের সঙ্গে কথা বলছি আমরা। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
মন্তব্য করুন


গেলো বছরের ন্যায় এবারও শত ব্যস্ততার মাঝেও একটু বিনোদনের উদ্দেশ্যে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে CDBA T-10 ক্রিকেট টূর্ণামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টিক্কাচরস্থ শেখ কামাল ক্রীড়া পল্লীতে অনুষ্ঠিত হয়।
ওই খেলায় ময়নামতি-১৬ কে হারিয়ে সিবিএ এডভোকেটস্ জিতলেন।
ওই খেলায় সিবিএ এডভোকেটস্ এর খেলোয়াড় এডভোকেট রানা মজুমদারকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষণা করেন কুমিল্লার সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন।
এ-সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, রিক্রিয়েশন সেক্রেটারি কাজী আবদুল কাইয়ুম মিন্টু, ট্রেজারার এডভোকেট মোঃ নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ও সাবেক আইটি সম্পাদক এডভোকেট এমএম মঈন এবং এডভোকেট বদিউল আলম সুজন প্রমুখ।
সিবিএ এডভোকেটস্ এর টিম ম্যানেজার হলেন- এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়া, প্রধান বির্বাচক এডভোকেট মোঃ ইলিয়াস মজুমদার, নির্বাচক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম ও এডভোকেট মোঃ আমজাদ হোসেন লিটন, হেড কোচ এডভোকেট মোঃ মহসিন ভূইয়া, সহ- হেড কোচ এডভোকেট মোঃ হারুনুর রশিদ সবুজ, ব্যাটিং কোচ এডভোকেট মোঃ নুরুদ্দীন মিয়াজি বুলবুল, বোলিং কোচ এডভোকেট মোঃ আতিকুর রহমান সুমন, ফিল্ডিং কোচ এডভোকেট মোঃ জুয়েল হোসেন, মিডিয়া ম্যানেজার এডভোকেট মোঃ তাপস চন্দ্র সরকার, মাইন্ড ট্রেইনার এডভোকেট শাহ্ আলম, সহঃ ব্যাটিং কোচ এডভোকেট আল নোমান সরকার ও সহঃ মিডিয়া কোচ এডভোকেট আবুল কাশেম এবং খেলোয়াড়েরা হলেন- এডভোকেট মোঃ মঈনুল আলম মনি, এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট শওকত হাসান দিদার, এডভোকেট শাহাবুদ্দিন নাসেফ, এডভোকেট মোঃ মোবারক হোসেন, এডভোকেট মোঃ আবু হাসনাত মুন্সি পলাশ, এডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন, এডভোকেট মোঃ শেখ সাদী ভূইয়া, এডভোকেট মোঃ তাহের আলম নিপু, এডভোকেট মোঃ সোহেল আহাম্মদ, এডভোকেট মোঃ আলমগীর হোসাইন, এডভোকেট মোঃ মজিবুর রহমান (মুজিব), এডভোকেট মোঃ আরিফ হোসেন সৈকত, এডভোকেট রানা মজুমদার ও অধিনায়ক এডভোকেট মোঃ সালাহউদ্দিন মোমেন।
মন্তব্য করুন