

রাজধানী
ঢাকার সকালটা আজ ছিল ধূসর। ঘন কুয়াশায় ঢেকে গেছে জিয়া উদ্যান। প্রকৃতি যেন নিজেই নীরব
শোকে আচ্ছন্ন। কিন্তু সেই নিস্তব্ধতার বুক চিরে একটি জায়গায় ভিড়, আবেগ, ভালোবাসা আর
মানুষের দীর্ঘশ্বাস-বেগম খালেদা জিয়ার কবর।
দাফনের
চার দিন পেরিয়ে গেলেও স্মৃতির টান কমেনি। বরং কুয়াশাকে উপেক্ষা করেই সকাল থেকে মানুষ
ছুটে আসছেন প্রিয় নেত্রীর সমাধিস্থলে। কেউ ফুল হাতে, কেউ শুধু নিঃশব্দ দোয়া নিয়ে।
আজ
সমাধিস্থলে গিয়ে দেখা যায়, রাজধানীর নানা প্রান্ত এবং দেশের বিভিন্ন জেলা ও উপজেলা
থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে আসছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও স্কুল-কলেজের
শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রিয় নেত্রীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।
ফুলে
ঢেকে যাচ্ছে কবরের বেদি। কেউ মাথা নিচু করে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, কেউ চোখ বন্ধ করে
দোয়ায় মগ্ন। পাশের মাইক থেকে ভেসে আসছে পবিত্র কোরানের তিলাওয়াত। সেই ধ্বনি যেন কুয়াশার
মধ্যেও হৃদয়ে পৌঁছে যাচ্ছে।
কবরের
পাশে স্থাপিত ছোট মঞ্চে মাদরাসার ছাত্র ও শিক্ষকরা কোরআন পাঠ করছেন। বাতাসে ভেসে থাকা
সেই আয়াতের সুর পুরো পরিবেশকে আরও ভারী ও আবেগময় করে তুলেছে।
বাংলাদেশ
জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী মঞ্জুরুল ইসলাম বাসসকে বলেন, “খালেদা জিয়া আমাদের কাছে
শুধু রাজনৈতিক নেত্রী নন-তিনি আমাদের বিশ্বাস, সাহস আর ভালোবাসার নাম। তাঁর আদর্শেই
রাজনীতির পথে এসেছি। তাই তাঁর কবরেই বারবার ফিরে আসি।”
রায়েরবাগ
থেকে আসা রাফিউল বাসসকে বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন একজন নির্ভেজাল নেত্রী। তিনি
নিজের জন্য কিছু চাননি, বরং আজীবন দেশ, মাটি ও মানুষের কথা বলেছেন। আজ এখানে এসে মনে
হচ্ছে- আমরা আমাদের নেত্রীর কাছে অতি সামান্য হলেও ঋণ শোধ করছি।”
এক
তরুণ কর্মী কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ নীরবে। তিনি বাসসকে বলেন, “খালেদা জিয়ার
চলে যাওয়া এখনো বিশ্বাস করতে পারি না। যখন বুঝতে শিখেছি, তখন থেকেই তাঁকে দেখে আসছি।
তাঁর বক্তব্য শুনেছি, মিছিলে হেঁটেছি। তাঁর চলে যাওয়া আমাদের জন্য খুবই কষ্টের।”বিএনপির
পাশাপাশি সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন।
কুয়াশার
শহরে এই কবর আজ শুধু একটি সমাধি নয়। এটি হয়ে উঠেছে ভালোবাসা, রাজনীতি আর স্মৃতির এক
নীরব মিলনস্থল- যেখানে মানুষ বারবার ফিরে আসে, চোখ ভেজায়, মন হালকা করে।
এই
কবরের পাশে দাঁড়িয়ে কেউ হারানো নেত্রীকে খোঁজে, কেউ নিজের বিশ্বাসকে নতুন করে শক্ত
করে। কেউ আবার সন্তানের হাত ধরে দেখিয়ে দেয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কুয়াশা
যত ঘনই হোক, মানুষের হৃদয়ের এই টানকে ঢেকে রাখতে পারে না। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার
আন্দোলনের আপসহীন নেত্রী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে গত
৩০ ডিসেম্বর ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মন্তব্য করুন


আগামী
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ
ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ
রোববার ( ০৭ ডিসেম্বর ) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের নেতৃত্বে
নির্বাচন কমিশনের (ইসি) কমিশনারগণ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে
সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান।
বৈঠকে
নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার
জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত
ছিলেন।
জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন
মিয়াও বৈঠকে যোগ দেন। বৈঠকে সিইসি নাসির উদ্দিন জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সব
ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন সম্পূর্ণ প্রস্তুত। প্রস্তুতিকালে ইসিকে পূর্ণ
সহযোগিতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান সিইসি ও অন্যান্য নির্বাচন
কমিশনাররা।
নির্বাচনের
প্রস্তুতিকালে সর্বাত্মক সহযোগিতা করায় তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর সদস্যদেরও
প্রধান উপদেষ্টার মাধ্যমে ধন্যবাদ জানান।
তিনি
বলেন, ইতোমধ্যে নাগরিকরা নির্বাচনী কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করেছেন, যা দেশে নির্বাচনী
আমেজ সৃষ্টি করেছে।
এ
সময় নির্বাচন কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সুষ্ঠু
ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে
সরকার।’
তিনি
বলেন, ‘জাতির জন্য প্রতীক্ষিত এই নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে আছেন। আমাদেরকে
কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে।’
প্রধান
উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতিকে আমরা ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয়ে
এগিয়ে চলছি।
মন্তব্য করুন


দেশের
মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার অন্যতম ধাপ ডিজিটাল লটারি আজ
অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি দুই পর্যায়ের স্কুলেই প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির
জন্য আবেদনকারী শিক্ষার্থীদের ভাগ্য নির্ধারণ হবে এ লটারিতে।
আজ
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা
ইনস্টিটিউটে লটারি শুরু হলেও ফল জানতে শিক্ষার্থী বা অভিভাবকদের সেখানে যেতে হবে না।
ঘরে
বসেই অনলাইনে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে দ্রুত ফল জানা যাবে বলে জানিয়েছে
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশি
জানায়, গত ২১ নভেম্বর থেকে অনলাইনে স্কুলে ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়। যা শেষ হয় ৫
ডিসেম্বর বিকেল ৫টায়। নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে আবেদন করেছে মোট ১০ লাখ ৫৬ হাজার
৫৪ জন শিক্ষার্থী। ২০২৬ শিক্ষাবর্ষে চার হাজার ৪৮টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে
প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি গ্রহণ করা হবে। এর মধ্যে সরকারি স্কুল ৬৮৮টি এবং বেসরকারি
স্কুল তিন হাজার ৩৬০টি।
অন্যদিকে,
সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে শূন্য আসন রয়েছে মোট ১১ লাখ ৯৩ হাজার ২৮১টি।
সরকারি স্কুলে শূন্য আসন ১ লাখ ২১ হাজার ৩০টি হলেও আবেদন জমা পড়েছে ৭ লাখ ১৯ হাজার
৮৫৪টি। প্রতি আসনে গড়ে প্রায় ছয়জন করে আবেদনকারী। অন্যদিকে বেসরকারি স্কুলে শূন্য আসন
১০ লাখ ৭২ হাজার ২৫১টি। এর বিপরীতে আবেদন করেছে ৩ লাখ ৩৬ হাজার ১৯৬ জন শিক্ষার্থী।
ফলে সব শিক্ষার্থী সুযোগ পেলেও ৭ লাখ ৩৬ হাজারের বেশি আসন শূন্যই থেকে যাবে।
শিক্ষার্থী
ও অভিভাবকদের লটারির ফল জানতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যাওয়ার প্রয়োজন নেই
বলে জানিয়েছে মাউশি। লটারির প্রক্রিয়া শেষ হলে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক
ও শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে
পারবেন। ওয়েবসাইট থেকে ফল ডাউনলোড করার পর প্রতিষ্ঠানপ্রধানরা তা জেলা ও উপজেলা ভর্তি
কমিটির সভাপতি বরাবর ই-মেইলে পাঠিয়ে মাউশিকে অবহিত করবেন। এরপর ভর্তি কমিটির বৈঠক ডেকে
নিয়ম মেনে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন


এসএসসি
পরীক্ষায় কাঁটাযুক্ত হাতঘড়ি ও আট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা।
বুধবার
(২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার
সই করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায়
বলা হয়, ২০২৬ এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে আট মডেলের সায়েন্টিফিক
নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর, Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS,
Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus, Fx-991CW
ব্যবহার করা যাবে। উল্লেখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর
ব্যবহার করতে পারবে।
এছাড়া
পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার করতে পারবে।
মন্তব্য করুন


চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছেন তারা।
সংশ্লিষ্ট তথ্য মতে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল আগামী ১৬ অক্টোবর প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে ওইদিন একযোগে সব বোর্ডের ফল প্রকাশ করা হবে।
গত ১৯ আগস্ট এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।
পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী—লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা হয়।
মন্তব্য করুন


ফরিদপুর
জিলা স্কুলের ১৮৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের সমাপনী দিনে বহিরাগতদের হামলায় জেমসের (নগর
বাউল) সংগীতানুষ্ঠান পণ্ড হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর)
রাত সাড়ে ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে জেমসের সংগীত পরিবেশনের কথা ছিল।
প্রত্যক্ষদর্শী
ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠান শুরুর ঠিক আগমুহূর্তে বহিরাগত কয়েকজনকে অনুষ্ঠানস্থলে
প্রবেশে বাধা দেওয়া হলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা করে। এ সময় স্কুলের
শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে বিক্ষুব্ধরা ঘটনাস্থল
ত্যাগ করতে বাধ্য হয়।
পরিস্থিতির
অবনতি হলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে
ঘোষণা দেন, উদ্ভূত পরিস্থিতির কারণে জেলা প্রশাসকের নির্দেশে জেমসের অনুষ্ঠান বাতিল
করা হয়েছে।
বর্ষপূর্তি
অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান গণমাধ্যমকে বলেন, জেমসের
অনুষ্ঠান সফল করতে সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ হামলার ঘটনা ঘটে। ইটের আঘাতে
আমাদের স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা
প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি।
উল্লেখ্য,
বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় ও উদযাপন পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন,
শপথবাক্য পাঠ এবং ব্যানার-ফেস্টুন ও ঘোড়াগাড়িসহ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে
দুই দিনব্যাপী ১৮৫ বর্ষপূর্তি অনুষ্ঠানমালা শুরু হয়। শুক্রবার রাতে র্যাফেল ড্র, সাংস্কৃতিক
অনুষ্ঠান ও ব্যান্ড তারকা জেমসের পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি হওয়ার কথা
ছিল।
মন্তব্য করুন


ঘূর্ণিঝড়
ডিটওয়াহ ভারতের দক্ষিণ উপকূলের দিকে দ্রুত এগিয়ে আসছে। এ কারণে তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ
এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলজুড়ে ইতোমধ্যেই
বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়েছে। পরিস্থিতির কারণে বিভিন্ন স্থানে ফ্লাইট বাতিল হয়েছে।
শুক্রবার
মধ্যরাতে এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানায়, ঘূর্ণিঝড়টি
রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ
উপকূলের কাছ দিয়ে অতিক্রম করবে।
তামিলনাডুর
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন বলেন, ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের
কাছে আঘাত হানবে কি না এখনও নিশ্চিত নয়। তবে রাজ্য সরকার উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য
প্রস্তুত। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় ৫৪টি ফ্লাইট
বাতিল হয়েছে। আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র জানান, তামিলনাডু ও পুদুচেরির উপকূলে
বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮৮ কিলোমিটার, দমকা হাওয়ায় যা ৯০ কিলোমিটার
পর্যন্ত উঠছে।
রবিবার
সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে যাবে, তবে এর প্রভাব সন্ধ্যা
পর্যন্ত থাকবে।
তিনি
বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে কৃষিজমির ফসল নষ্ট হতে পারে। ইতোমধ্যে তিন
রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে। কেরালাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় মানুষকে
সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার
ঝুঁকি রয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আইএমডি
জানায়, অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার, আর তামিলনাডু-পুদুচেরিতে
ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে। উপকূলের মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ সোলেমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
মন্তব্য করুন


রাজশাহী
ও রংপুর বিভাগসহ দেশের বেশ কিছু জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ আরও অব্যাহত
থাকতে পারে।
আজ
বৃহস্পতিবার ( ০৮ জানুয়ারি ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে
এই তথ্য জানানো হয়।
আবহাওয়া
অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং গোপালগঞ্জ,
মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি
ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
পূর্বাভাসে
আরও বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে
পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা
এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এ
সময় সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য
বাড়তে পারে।
আজ
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। সিনপটিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে
জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে
‘গভীর নিম্নচাপ’ হিসেবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে
অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম
করতে পারে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উপমহাদেশীয়
উচ্চচাপ বলয়ের একটি অংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
গতকাল
দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ
ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৩ মিনিটে।
মন্তব্য করুন


বাংলাদেশ
জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র
ও জুলাই বিপ্লবের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার
এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দলটি
জানায়, আগামী শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মহাসমাবেশ শুরু
হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মহাসমাবেশ
সফল করতে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাদের নিয়ে
সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে
এক মিলিয়নেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তৃণমূল পর্যায়েও
প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।
কর্মসূচির
উদ্দেশ্য সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন,
জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক
বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে ছড়িয়ে পড়া সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের
আটক করার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, এসব মৌলিক দাবি পূরণ না হলে আসন্ন নির্বাচনের
জন্য প্রয়োজনীয় ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে
না।
মন্তব্য করুন


কোনো
পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত
করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ইরান
যুদ্ধের জেরে অঙ্গীকার বাস্তবায়নে কোনো ক্ষেত্রে কেবল কিছুটা সময় প্রয়োজন হতে পারে
উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা বর্তমান সরকারের কাছে অনেক,
সেটি আমরা বুঝতে পারি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, তা থেকে বিন্দুমাত্র অবস্থান
পরিবর্তন করব না। তবে, বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্রবিশেষে কিছু প্রতিশ্রুতি বাস্তবায়নে
হয়তো সময় বেশি লাগতে পারে। তাই সবাইকে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ করছি।’
আজ
মহাখালীর কড়াইলে বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নতুন
সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা
বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে
সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানের
শুরুতে পবিত্র কোরআন, বেদ, ত্রিপিটক, বাইবেল পাঠের পর বিএনপি দলীয় সংগীত পরিবেশ করা
হয়। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথির
আগে সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বক্তব্য রাখেন। এরপর পরিবেশন করা
হয় জাতীয় সংগীত।
এ
অনুষ্ঠানে ১৭ জন নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কার্ড তুলে দেওয়ার পরপরই সরকারপ্রধান ল্যাপটপে একটি বাটন প্রেস করেন, সঙ্গে সঙ্গে উপকারভোগীদের
কাছে নগদ অর্থ চলে যায়। এ সময় করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
প্রধানমন্ত্রীর
কথায়, তারা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চান। যে সরকার জনগণ ও দেশের জন্য
কাজ করবে। বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে জবাবদিহি থাকতে চায়।
তিনি
বলেন, ‘তারই একটি অংশ হিসেবে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের পূর্বে
আমরা বাংলাদেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম। বাংলাদেশের নারী সমাজের কাছে
প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের
কাজ শুরু করব।
তিনি
আরো বলেন, আপনারা নিশ্চয় খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন
নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার এক মাসেরও কম সময়ের মধ্যে আমাদের এই প্রতিশ্রুতি
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি।
নির্বাচনের
সময়ে ব্যবহৃত স্লোগান ‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’
বলে নিজের বক্তব্যের সমাপ্তি টানেন তারেক রহমান।
সমাজকল্যাণ
মন্ত্রী অধ্যাপক আবু জাফর মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন,
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সমাজকল্যাণ সচিব মোহাম্মদ
আবু ইউসুফ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে
মন্ত্রিপরিষদের সদস্য, এমপি, কূটনীতিকসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন