বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৌভাত অনুষ্ঠানে বিয়ের উপহার হিসেবে ৫ লিটার অকটেন দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন বর সুমনের বন্ধুরা। শুক্রবার (২৪ এপ্রিল) শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় সুমন পালের বৌভাত অনুষ্ঠানে এই ব্যতিক্রমী উপহারটি উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে।

গত মঙ্গলবার (২১ এপ্রিল) সুমন পালের সঙ্গে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিমুলতলা গ্রামের পলি পালের বিয়ে সম্পন্ন হয়। শুক্রবার আয়োজিত বৌভাত অনুষ্ঠানে স্বজন ও অতিথিরা নানাবিধ উপহার ও নগদ অর্থ নিয়ে এলেও, বর সুমনের ঘনিষ্ঠ বন্ধুর আনা ৫ লিটার অকটেনের বোতল সবার নজর কাড়ে। সুসজ্জিত তিনটি প্লাস্টিকের বোতলে জ্বালানি তেল নিয়ে আসার বিষয়টি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি করেছে, তেমনি অনেকে একে ‘সময়োপযোগী উপহার বলেও অভিহিত করেছেন।

উপহারদাতা রাজেশ ভৌমিক জানান, ঘনিষ্ঠ বন্ধু সুমনের বিয়েতে ব্যতিক্রম এবং আলোচিত কিছু উপহার দেওয়ার চিন্তা থেকেই তারা এই অভিনব উপায় বেছে নেন। বর্তমানে জ্বালানি তেলের সংকটময় পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই তারা ৫ লিটার অকটেন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে এই উপহার নিয়ে যে এলাকায় এত বেশি আলোচনা ও সাড়া পড়বে, তা তারা আগে থেকে কল্পনাও করেননি।

ব্যতিক্রমী এই উপহারের প্রতিক্রিয়ায় বর সুমন পাল আনন্দ প্রকাশ করে জানান, তার ব্যক্তিগত একটি মোটরসাইকেল রয়েছে এবং বর্তমানে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য একটি কাজ। বন্ধুদের দেওয়া এই অকটেন উপহারটি তার দৈনন্দিন যাতায়াতে খুবই কাজে লাগবে। বিয়ের প্রচলিত উপহারের বাইরে এমন ব্যবহারিক উপহার পেয়ে তিনি বেশ খুশি এবং এটি তার বৌভাত অনুষ্ঠানের স্মৃতিকে আরও বিশেষ করে তুলেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

৫ টাকা নিয়ে বিবাদ, বড় ভাইয়ের মারধরে প্রাণ গেল ছোট ভাইয়ের

সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ বিলের ৫ টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বাড়ির পাশে চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তার ছোট ভাই আলমগীর হোসেনকে এলোপাতাড়ি মারধর করে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রাহায়ন কাজীমি জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে : জামায়াত আমির

চুরি করে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছে : জামায়াত আমির
সংগৃহীত

বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ টাকা বিদেশে পাচার করা হয়েছে দাবি করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক টাকা আছে আমাদের। চোরেরা চুরি করে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভেতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি।

গতকাল মঙ্গলবার ( ০৩ ফেব্রুয়ারি ) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এটা (পাচার হওয়া টাকা) বাংলাদেশের বার্ষিক বাজেটের চার গুণ। দেশের টাকা বিদেশে নিয়ে রাজার আদলে বসবাস করবে, আমরা তাদের ঘুম হারাম করে দেব। তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করা হবে। দেশে মুরগি-গরু চুরির জন্য মানুষকে পিটিয়ে মারা হয়, কিন্তু বড় চোরদের কিছু হয় না।

শফিকুর রহমান বলেন, মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবার দুটি ভোট একটি ‘হ্যাঁ, ‘হ্যাঁ মানে আজাদি, ‘না মানে গোলামি।

হ্যাঁ ভোট মা-বোনদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। আপনারা প্রথম ভোটটা ‘হ্যাঁতে দেবেন, দ্বিতীয়টা ১১ দলীয় জোটের প্রার্থীকে দিয়ে ইনসাফ কায়েম করবেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন
সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাওয়া ওজন স্টেশনের কাছে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা দিয়েছে। এতে বাসটির চালকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কবলে পড়া পূর্বাশা পরিবহনের বাসটি ঢাকা থেকে চুয়াডাঙ্গার দর্শনার উদ্দেশে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে পড়া চালককে উদ্ধার করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ জন যাত্রী নিয়ে বাসটি উচ্চগতিতে চলছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন। এছাড়া অন্তত ১১ জন যাত্রী আহত হন।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, হাইড্রোলিক সরঞ্জাম ব্যবহার করে চালককে উদ্ধার করা হয় এবং পরে তাকে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ বাসটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি তাদের হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

নতুন কোনো ইটাভাটার অনুমতি নয়, বন্ধ করা হবে ৩৪৯১টি অবৈধ ইটভাটা

নতুন কোনো ইটাভাটার অনুমতি নয়, বন্ধ করা হবে ৩৪৯১টি অবৈধ ইটভাটা
সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ইটভাটাজনিত বায়ুদূষণ রোধে আর কোনো নতুন ইটভাটার ছাড়পত্র দেওয়া হবে না।  

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশন (বিবিএমওএ)-এর নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা তিনি আরো বলেন, পরিবেশগত ছাড়পত্রবিহীন ৩ হাজার ৪৯১টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হবে। অবৈধভাবে পার্বত্য এলাকায় নির্মিত সব ইটভাটা স্থানান্তর করা হবে।

সভায় পরিবেশবান্ধব ইট উৎপাদন, ইটভাটার আধুনিকায়ন এবং কার্বন নির্গমন কমানোর বিষয়ে ও বিস্তারিত আলোচনা হয়।

সৈয়দা রিজওয়ানা হাসান ইটভাটার পরিবেশগত প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শুধু ভবন নির্মাণই যথেষ্ট নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে।

সভায় তিনি আরও বলেন, বায়ুদূষণের কারণে মানুষের গড় আয়ু ৫-৭ বছর কমে যাচ্ছে। তাই, লাইসেন্স এবং ছাড়পত্র ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। 

পাশাপাশি তিনি পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

বিবিএমওএ-এর নেতৃবৃন্দ ইটভাটা শিল্পের চ্যালেঞ্জ তুলে ধরে পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণের প্রস্তাব দেন।  ইটভাটায় সবুজ প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন এবং উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন। 

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ব্রিক ম্যানুফ্যাকচারিং ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খানসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

এর আগে, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্ত্রণালয়ের বিশেষ সভায় বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক-নির্দেশনা দেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

৯ হাজার লিটার ডিজেল পাচারকালে গ্রেপ্তার ৯

মায়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা বিপুল পরিমাণ ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযানের সময় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে পাচারের জন্য রাখা প্রায় ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। ওই নৌকা থেকেই পাচারচক্রের সঙ্গে জড়িত ৯ জনকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, জ্বালানি পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের তারিখ ঘোষণা
সংগৃহীত

গতকাল রোববার  চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার এসএসসি পরীক্ষায় পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থী। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৮ লাখ ৬ হাজার ৫৫৩ এবং ছাত্রী ৮ লাখ ৬৫ হাজার ৬০০ জন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে আগামী ২৬ মে।

সোমবার (১৩ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আন্ত:শিক্ষা বোর্ডের সাথে মন্ত্রণালয়ের বৈঠকে নেয়া এ সিদ্ধান্ত এর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভুঁঞা বলেন, ২৬ মে থেকে একাদশে ভর্তির আবেদন শুরু হবে। বিষয়টি চূড়ান্ত করতে আজ দুপুর সাড়ে ১২টায় মন্ত্রণালয়ে বৈঠক  অনুষ্ঠিত হয় আর সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে শিক্ষার্থীদের একাদশ শ্রেণির ভর্তির আবেদন করতে হবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

শিক্ষা বোর্ড বলছে, এবার সারা দেশে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা ২৪ লাখ যা পাস করা শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি। তাই ভর্তিতে কোনো ধরনের সংকট হবে না।

তবে যেসব শিক্ষার্থী বিশেষ চাহিদাসম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, তারা বোর্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এছাড়া প্রবাসীদের সন্তান ও বিকেএসপি থেকে শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এক্ষেত্রে বোর্ড প্রমাণপত্র যাচাই-বাছাই করে শিক্ষার্থীকে ভর্তির ব্যবস্থা নেবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল প্রাণ, সড়কে অন্তঃসত্ত্বাসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শেফালী বেগম (৩৫) ও সাবিনা বেগম (৪০) নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ও বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে শেফালী বেগমকে তার স্বামী রেজাউল করিম মোটরসাইকেলযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। পথে কাটা নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আর দুপুর ১টার দিকে সাবিনা বেগম টিসিবি পণ্য কেনার জন্য অটোভ্যানে যাচ্ছিলেন। সাঘাটা-চিনিরপটল সড়কের ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। ঘটনায় মোটরসাইকেলের আরোহী মাহমুদুল ইসলাম গুরুতর আহত হন এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানিয়েছেন, নিহত সাবিনার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনা তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা বলেন, দুর্ঘটনার মূল কারণ চালকদের অসাবধানতা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

কার্যালয়ে আসেননি কর্মকর্তা ও কর্মচারীরা, বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে আধা ঘণ্টা বারান্দায় বসেছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (০৪ মার্চ) সকাল ৯টার পর ওই সরকারি দপ্তরে পরিদর্শনে যান প্রতিমন্ত্রী।

তখন ভূমি অফিসের মূল প্রধান ফটকটি খোলা থাকলেও কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে ছিলেন না। তাদের কক্ষগুলো তালাবদ্ধ পান তিনি।

ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, সরকার নির্ধারিত অফিস সময়ের পাঁচ মিনিট পরে প্রতিমন্ত্রী কায়সার কামাল ওই কার্যালয়ে উপস্থিত হন। কিন্তু তখনো কার্যালয়ের কেউ কর্মস্থলে আসেননি।

পরে প্রায় আধ ঘণ্টা অফিসের বারান্দায় রাখা একটি চেয়ারে বসে অপেক্ষা করেন তিনি। এমনকি, ভূমি সেবা নিতে আসা গ্রাহকদেরও সেখানে অপেক্ষমান দেখা যায়।

পরে খবর পেয়ে কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে উপস্থিত হন। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

একটি ভিডিওতে দেখা যায়, এ ধরনের দায়িত্বহীন আচরণের জন্য কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার মুখেও পড়তে হয়। ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল কর্মকর্তাদের দেরিতে আসার কারণ জানতে চাইলে তারা অসংলগ্ন উত্তরও দেন।

পরে প্রতিমন্ত্রী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, “এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্বে অবহেলা করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে। এতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তা মেনে নেওয়া হবে না।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অন্যান্য অফিসগুলোতেও চালানো হবে বলে জানান প্রতিমন্ত্রী।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসির উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

তবে, সিদ্ধিরগঞ্জ অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানি কর বলেন, “আমি ব্যক্তিগত কারণে অফিসিয়ালি অর্ধেকবেলা ছুটিতে ছিলাম। ফলে সরাসরি সেখানে যেতে পারিনি। তবে, আমি যতদূর জেনেছি, প্রতিমন্ত্রী গিয়েছিলেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের পাননি। প্রতিমন্ত্রী স্যার অনেকক্ষণ অপেক্ষাও করেছেন।

বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হয়েছেন এবং তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান দেবযানি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

চট্টগ্রামের ২ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন চূড়ান্ত

চট্টগ্রামের ২ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন চূড়ান্ত
সংগৃহীত

চট্টগ্রামের দুটি সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলীহালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দরপতেঙ্গা) আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এর আগে শনিবার সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়নপত্র তুলে ধরেন মোহাম্মদ আসলাম চৌধুরী।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনে পূর্বঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দরপতেঙ্গা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে মাহবুবের রহমান শামীম বাংলানিউজকে জানান, চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।

চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীই নির্বাচন করবেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে দলের প্রার্থী তালিকা ঘোষণা করেন। সে সময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

মাটির নিচে গোপন বাংকারে বসে মাদকের আসর

ছায়াবিতান সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নিহত

এ বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বগুড়ায় বিএনপি নেত্রীর প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কলেজছাত্রী আটক

বউভাতে নবদম্পতিকে অকটেন উপহার দিলেন বন্ধুরা

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা খুন, মরদেহ মিলল ফুটপাতে

১০

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

১১

বন্ধুর বিয়েতে জুতা চুরি ঠেকিয়ে ভাইরাল শাহরুখপুত্র আরিয়ান খান

১২

অন্তঃসত্ত্বা অবস্থায় রাকা ও কিং এর শুটিং চালিয়ে যাবেন দীপিকা

১৩

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

১৪

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

১৫

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

১৬

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

১৭

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

১৮

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

১৯

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

২০

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক
সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক বৈঠকে পররাষ্ট্র নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে রাষ্ট্রদূত প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দপ্তরে তার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকগুলোতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, একই দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।