

বৃষ্টির
সময় বজ্রপাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা ও
ফুলছড়ি উপজেলায় চাচা-ভাতিজাসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল
সাড়ে ৪টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রাম, সাঘাটা
উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রাম এবং ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে পৃথক
পৃথক এই দুর্ঘটনা ঘটে।
এর
মধ্যে সুন্দরগঞ্জে নিহতরা হলেন ফুয়াদ হাসান (৩৫), রাফি চৌধুরী (৮) ও মিজানুর রহমান
(১৮)। ফুয়াদ হাসান ওই গ্রামের জাহাঙ্গীর আলম চৌধুরীর ছেলে, রাফি চৌধুরী ছোটন চৌধুরীর
ছেলে এবং মিজানুর রহমান নবির হোসেনের ছেলে। নিহত রাফি ও মিজান সম্পর্কে চাচা-ভাতিজা
বলে জানা গেছে।
এ
ঘটনায় একই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে শামীম (১৭) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টির সময় বাড়ির পাশে একটি টিনের ছাপড়া ঘরে গরু নিয়ে আশ্রয়
নেন ফুয়াদ হাসান। এ সময় সেখানে রাফি, মিজান ও শামীমও আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই
ফুয়াদ হাসানের মৃত্যু হয় এবং অপর তিনজন গুরুতর আহত হন।
পরে
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে
চিকিৎসাধীন অবস্থায় রাফি চৌধুরী ও মিজানুর রহমানের মৃত্যু হয়।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান মন্ডল জানান,
বজ্রপাতের ঘটনায় প্রথমে একজন মারা যান এবং আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের
মৃত্যু হয়।
অপরদিকে,
বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের
ঘটনায় মোহাম্মদ নাব্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এছাড়া,
ফুলছড়ি উপজেলার যমুনা নদীর দুর্গম দেলুয়ার চরে বজ্রপাতের ঘটনায় মানিক মিয়া (৪৫) নামে
এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘোড়ার গাড়িতে করে ভুট্টা নিয়ে যাওয়ার সময় বজ্রপাতের ঘটনায়
ঘটনাস্থলেই মারা যান তিনি।
একই
উপজেলার ফজলুপুর ইউনিয়নের বুলবুলির চর এলাকায় গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে আলী
আকবর (৭০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা
সদর হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন


আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক সদস্যদের মামলাসংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, পুরো জাতি এখন নির্বাচনমুখী। গত ১৩-১৪ মাস ধরে সেনাবাহিনী মাঠে কাজ করছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সেনা সদস্যরা বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিমাণ তিনগুণ পর্যন্ত বাড়ানো হবে,এমন প্রস্তুতি আমরা নিচ্ছি। ট্রেনিং, পোস্টিং, প্রমোশনসহ সব ধরনের প্রস্তুতি চলছে। এমন সময় এই গ্রেপ্তারি পরোয়ানার ঘটনাটি সেনা সদস্যদের মনোবলে কিছুটা প্রভাব ফেলেছে। তবে সবকিছুর ঊর্ধ্বে থেকে আমরা সবসময় ন্যায়ের পক্ষে থাকব।
মন্তব্য করুন


২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আজ।
বেলা ১১টায় ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে।
এ বছর ভিন্ন এক পরিস্থিতিতে ফল প্রকাশ করা হচ্ছে। কয়েকটি পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারণে কয়েক দফায় স্থগিত করা হয়। পরে সংশোধিত সময়সূচি করেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষার্থীদের দাবির মুখে বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়। এরপর শুরু হয় বাতিল পরীক্ষাগুলো ফলাফল নির্ধারণ নিয়ে জটিলতা। শিক্ষা বোর্ড থেকে এসএসসি ও জেএসসির ফলাফলের ভিত্তিতে ফল নির্ধারণের প্রস্তাব দেওয়া হলেও তা পরিমার্জন করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ফলে শুধু এসএসসির ফলাফলের ভিত্তিতে বাতিল হওয়া পরীক্ষাগুলোর ফল নির্ধারণ করা হয়েছে।
ফলাফল এবার নতুন আঙ্গিকে প্রকাশ করা হবে। তাছাড়া ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে কলেজ ছুটি থাকায় ফলাফল জানতে শিক্ষার্থীদের অনেকটা অনলাইন-নির্ভর থাকতে হবে।
শিক্ষা বোর্ড থেকেও অনলাইনে, এসএমএসে ও শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে ফলাফল পাওয়া যাবে, তা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার কোনো অনুষ্ঠান না থাকায় সবার নজর অনলাইনের দিকে।
তবে এবার এসএমএসে ফল জানানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী—ফল প্রকাশের আগেই শিক্ষার্থীরা প্রি-রেজিস্ট্রেশন অর্থাৎ, আগেই এসএমএস পাঠিয়ে রাখতে পারবেন। যে যত আগে এসএমএস পাঠাবেন, তিনি তত আগে ফলাফল পাবেন।
যেকোনো অপারেটরের সিম ব্যবহার করা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board Name (First 3 Letter) <> Roll <> Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন: ঢাকা শিক্ষা বোর্ডের জন্য HSC <>DHA<> Roll <> 2023 লিখে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
জেএসসির ২৫, এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে তৈরি করা হবে ফল।
এইচএসসির ফল তৈরিতে সাবজেক্ট ম্যাপিং শুরু
ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে প্রি-রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে ফলাফল পৌঁছে যাবে।
ফল প্রকাশের দিন অর্থাৎ মঙ্গলবার ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে কলেজ ছুটি। দুর্গাপূজার যে ছুটি চলমান তা এদিনও থাকবে। ফলে কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি থাকবে না। সেদিক বিবেচনায় অনলাইনে কীভাবে ফলাফল জানা যাবে, তা বিস্তারিত জানিয়েছে শিক্ষা বোর্ড।
স্ব স্ব প্রতিষ্ঠানের ফল বোর্ডের ওয়েবসাইট থেকে Result sheet download করা যাবে। যেমন, ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd, www.educationboardresults.gov.bd ও www.eduboardresults.gov.bd-এ Result কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে এবং রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে। সেখানে থাকা ফলাফল অপশনে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সাবমিট করলেই শিক্ষার্থীরা তার পুরো রেজাল্ট শিট দেখতে পাবেন।
এছাড়া SMS-এর মাধ্যমেও নিম্নোক্ত উপায়ে ফল সংগ্রহ করা যাবে: HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কীভাবে প্রতিষ্ঠানের সব শিক্ষার্থীর ফলাফলের শিট পাবে, সেটাও জানিয়েছে শিক্ষা বোর্ড। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, স্ব স্ব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে ইংরেজি অক্ষরে লেখা রেজাল্ট কর্নারে ক্লিক করতে হবে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল শিট ডাউনলোড করা যাবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘ঠিক বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে গেলেও শিক্ষার্থীরা ফল পাবেন। আর ১১টি বোর্ডের সমন্বিত যে ফল, তার সংক্ষিপ্তসার ঢাকা বোর্ড থেকে দেওয়া হবে। কোনো সংবাদ সম্মেলন বা ব্রিফিং করবো না আমরা। শুধু ফলাফলের সারসংক্ষেপটা আমরা সাংবাদিকদের দিয়ে দেবো।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী—৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
সূচি অনুযায়ী—মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।
এতে কারও পাঁচ বিষয়, আবার কারও ছয় বিষয়ের পরীক্ষা বাতিল হয়েছে। সেগুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। আর যে বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ হবে।
মন্তব্য করুন


তাপপ্রবাহে বন্ধ থাকার পর শনিবার থেকে
যথারীতি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে
বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের
জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক
পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।
তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান
বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালত যে নির্দেশনা দিয়েছিল আদালত। সে
অনুযায়ী, বৃহস্পতিবার বন্ধ রাখা হয় মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান।
মন্তব্য করুন


আগের
নির্বাচনে টেলিভিশনে অনেক কুকুর দেখিয়েছেন কিন্তু আজ তো কোথাও কুকুর দেখছিনা’
বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন৷
আজ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলে ভোট দিতে এসে
তিনি এই মন্তব্য করেন।
বিগত
কয়েকটি নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ওপর মানুষের আস্থার সংকট নিয়ে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের উপরে আস্থা ইতোমধ্যেই ফিরে এসেছে। তা
না হলে তো এত লোক আসতো না। মুখে যাই বলুক না কেন দলগুলো তো আস্থা রেখেছে। আপনার অতীতের
নির্বাচনগুলোও দেখেছেন। আমাদের উপর আস্থা আছে বলেই আজকে এতগুলো ক্যামেরা হাজির হয়েছে।
সিইসি
অতীতের নির্বাচনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, ‘আগে তো আপনারা টেলিভিশন
অনেক কুকুর দেখিয়েছেন। আজকে তো ধারেকাছেও কুকুর দেখতেছি না।’
তিনি আরও যোগ করেন, ‘আগের নির্বাচনে আপনারা দেখিয়েছেন মাঠ খালি। পত্র-পত্রিকায় শুধু
কুকুরের ছবি ছাপা হয়েছে। এবার নির্বাচনে তো কুকুর খুঁজেও পাবেন না আপনারা। এবার তো
শুধু মানুষ আর মানুষ!’
দেশের
বিভিন্ন প্রান্তের ভোটের চিত্র পর্যবেক্ষণ করে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে এ এম এম
নাসির উদ্দিন বলেন, আমি টেলিভিশনে দেশের অনেক জায়গার পরিস্থিতি দেখেছি। পঞ্চগড়ের
মতো জায়গায় মহিলারা সকাল থেকে কুয়াশার মধ্য লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমাদের
যুব সমাজ এবং মহিলারা আমাদের শক্তিতে রূপান্তর হবে ইনশাল্লাহ।
মন্তব্য করুন


বাগেরহাটের ফকিরহাটে দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত এক ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে। মৃত ব্যক্তির নাম শেখ মজিবর রহমান (৭০)। তিনি ব্রাহ্মণরাকদিয়া গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তাঁর বাবা ছিলেন মৃত শেখ ইনতাজ।
বুধবার গভীর রাতে অসুস্থ অবস্থায় তাকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে রাত সাড়ে ৩টার দিকে তাঁর মৃত্যু ঘটে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে মজিবর রহমানকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শাওন কুমার দাশ জানান, মজিবর রহমানকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং কিছুক্ষণ পরই তিনি মারা যান।
মন্তব্য করুন


রাঙামাটিতে
যাত্রীবাহী বাস উল্টে ১৯ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সদর উপজেলার
সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের
রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর একজনকে চট্টগ্রাম মেডিক্যাল
কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দুর্ঘটনাকবলিত
বাসের যাত্রীরা চট্টগ্রামের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় কাজ করেন।
বাসের
যাত্রীরা জানান, ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে অর্ধশত
যাত্রী বাসটি রিজার্ভ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। দুপুরে বাসটি রাঙামাটি সদর
উপজেলার সাপছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৯ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা
আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে
যায় বলে জানান যাত্রীরা।
বাসের
দুই যাত্রী জুঁই চাকমা ও রাহুল চাকমা বলেন, ‘বাসটিতে আমরা প্রায় ৫০ যাত্রী নিয়ে রাঙামাটির
নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিলাম। পথে সাপছড়ি এলাকার ঢালু সড়কে
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
চট্টগ্রাম
বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ‘বাসটি চট্টগ্রাম
যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে কয়েকজন আহত হয়েছেন। তাদের চিকিৎসার ব্যবস্থা করা
হচ্ছে। বাকিদের অন্য একটি বাসে চট্টগ্রামে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
কাউখালী
উপজেলার ফায়ার সার্ভিসের কমান্ডার লিডার মো. আব্দুল মান্নান বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন
পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি স্থানীয়রা আহতদের উদ্ধার করে
রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছে।
রাঙামাটি
জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর জানান, যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন
চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। এর মধ্যে ১০ জনকে ভর্তি করা হয়েছে। আটজন প্রাথমিক চিকিৎসা
নিয়ে ফিরে গেছেন এবং গুরুতর আহত একজন থাকায় চট্টগ্রাম স্থানান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


সরকারি
সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২৯ মার্চ)
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর
জানায়, গতকাল শনিবার সরকারি সফরে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী
প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের
উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ
একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট চেম্বারে একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত
থাকবেন।
এছাড়া
যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা
রয়েছে।
মন্তব্য করুন


ইনকিলাব
মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির বিদেশে চিকিৎসায় যত অর্থ প্রয়োজন, তা অর্থ মন্ত্রণালয়
থেকে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকায় ইতোমধ্যে এয়ার
অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ইনকিলাব
মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির বিদেশে
চিকিৎসার সব ব্যয় অর্থ মন্ত্রণালয় বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
আহমেদ। সোমবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
অর্থ
উপদেষ্টা বলেন, “কালকে হাদির ব্যাপারে বলা হয়েছে, তো আমরা রেডি। এই যে হাদির ব্যাপারে,
বাইরে পাঠাবে; কালকে যখন আমাদেরকে মেসেজ দিল; আমরা বলেছিলাম, টাকা-পয়সা কোনো ব্যাপার
না। উই উইল গিভ অ্যালোকেশন। যা হোক ওটা ম্যানেজ হয়ে গেছে।”তিনি
আরও বলেন, “হাদির জন্য যখন বলেছে যে—বাইরে পাঠানো হবে; সো অবভিয়েসলি টাকার
ইনভলভমেন্ট আছে। অর্থ মন্ত্রণালয় থেকে আমরা বলেছি, যাই লাগে—হয়তো
হেলিকপ্টার নিতে হবে বা এয়ার অ্যাম্বুলেন্স নিতে হবে। কিন্তু লাকিলি অর্থ মন্ত্রণালয়
তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে।”
সালেহউদ্দিন
আহমেদ বলেন, “এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। যখন ডিসিশন নিয়েছে, বোর্ড যখন বলেছে,
তখন ইমিডিয়েটলি গভর্নমেন্ট টুক ইট আপ। এবং অর্থ মন্ত্রণালয়ের মতামত চেয়েছে, আমরা বলে
দিয়েছি—যেকোনো সময় আমরা ইসে করব।”
শরীফ
ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নিতে গালফস্ট্রিম জি-১০০ সিরিজের একটি এয়ার অ্যাম্বুলেন্স
সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকায় পৌঁছেছে। ওই এয়ার অ্যাম্বুলেন্সে করেই তাকে সিঙ্গাপুর
জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়া হবে।
প্রধান
উপদেষ্টার দপ্তর জানিয়েছে, হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার দুদিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড
ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালে যোগাযোগ করেছে। রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ
চিকিৎসক দলের পরামর্শ ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর তাকে সিঙ্গাপুরে পাঠানোর
সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য,
গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত রিকশায় থাকা শরীফ ওসমান বিন
হাদিকে একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায়
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর এভারকেয়ার
হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’
বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে অনুষ্ঠিত
হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, এই সময়ের
মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে ৮ তারিখের এক–দুদিন পরে বা ১২ তারিখের এক–দুদিন
আগে—মাঝামাঝি কোনো এক সময় নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। ৮
ফেব্রুয়ারি রোববার এবং ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার হওয়ায় মঙ্গলবারের দিকেই ভোটগ্রহণ
হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
এদিকে
ভোটের তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহের রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের বৈঠক
অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই নির্বাচনের সব তারিখ নির্ধারণ করা হবে। বৈঠকের পর দু-তিন দিন
সময় রেখে বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) দিকে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
গণভোট
ও সংসদ নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়টিও বিবেচনা করছে
নির্বাচন কমিশন। বর্তমানে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে। এ সময় আরও এক ঘণ্টা
বাড়িয়ে নয় ঘণ্টা করার চিন্তা করা হচ্ছে। সে ক্ষেত্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু
হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলতে পারে। একই কারণে ভোটকেন্দ্রে গোপন কক্ষ বা বুথের সংখ্যাও
বাড়ানো হতে পারে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই
দিনে হওয়ায় বাড়তি প্রস্তুতি প্রয়োজন হবে। এজন্য সময় ও বুথ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
মন্তব্য করুন


বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য
করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন
বলেন, ‘দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না- এ নিয়ে মানুষের
মধ্যে শঙ্কা ছিল, এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর
হলো।’
এনসিপির জ্যেষ্ঠ
যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে
কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে।’
তিনি বলেন,
তারেক রহমান নির্বাসনে থেকে তার দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে
তিনি কীভাবে ভূমিকা রাখেন, সেটি একটি বড় বিষয়।
মন্তব্য করুন