বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে মনোনীত কুবির ৪৬ শিক্ষার্থী

বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে মনোনীত কুবির ৪৬ শিক্ষার্থী
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পাঁচটি বিভাগের ৪৬ শিক্ষার্থী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্প 'জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ (এনএসটি) ২০২৪-২৫' এর জন্য মনোনীত হয়েছেন। বিভাগগুলো হলো—প্রকৌশল অনুষদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কম্পিউটার  বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ; বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান বিভাগ, গনিত বিভাগ ও ফার্মেসি বিভাগ।
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুইটি তালিকায়  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। ফার্মেসি বিভাগের ৮ শিক্ষার্থী জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান তালিকায় ফেলোশিপপ্রাপ্ত হয়েছেন। ভৌতবিজ্ঞান তালিকায় ৩৮  শিক্ষার্থী মনোনীত হয়েছেন। এর মধ্যে আইসিটি বিভাগের ১৬ জন, পদার্থবিজ্ঞান বিভাগের ১৪ জন, কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ৫ জন এবং গণিত বিভাগের ৩ শিক্ষার্থী রয়েছেন।
কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "খবরটি পাওয়ার পর খুব আনন্দিত হয়েছি। 
আশা করি এটি আমাদের শিক্ষার্থীদের গবেষণার প্রতি আরও আগ্রহী হবে।'

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

১২

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্ৰাণ হারালেন কুমিল্লার সাগর

১৪