

তামিলনাড়ুর
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই পুরোদমে সরকারি দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন চন্দ্রশেখর
জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।
আজ
রোববার শপথ নিয়ে প্রথম সরকারি আদেশে সই করেছেন থালাপতি বিজয়। সেই অনুযায়ী, জনগণের কল্যাণ
নিশ্চিত করতে তামিলনাড়ুর নতুন রাজ্য সরকার আবাসিক গ্রাহকদের ২০০ ইউনিট করে বিদ্যুৎ
বিনা মূল্যে দেবে।
সেই
সঙ্গে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তামিলনাড়ুর নারীদের সুরক্ষা নিশ্চিত করতে একটি বিশেষ
বাহিনী গঠন করার আদেশ দিয়েছেন।
আজ
স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি বিজয়।
তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান। শপথ নেন
নতুন সরকারের নয়জন মন্ত্রীও।
অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।
তামিলনাড়ুর
২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। গত শুক্রবার পর্যন্ত
থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সমর্থন ১১৬ আসনে আটকে
ছিল। এ কারণে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি।
কয়েক
দিনের নাটকীয়তার পর ভারতীয় জাতীয় কংগ্রেসসহ কয়েকটি রাজনৈতিক দলের সমর্থনে ১২০ আসন নিশ্চিত
করে জোট সরকার গড়েছে টিভিকে। মুখ্যমন্ত্রী হয়েছেন থালাপতি। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে
এবারই প্রথম কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করল।
তামিলনাড়ুর
২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। গত শুক্রবার পর্যন্ত
থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সমর্থন ১১৬ আসনে আটকে
ছিল। এ কারণে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি।
মন্তব্য করুন


রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে সকল বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
আগামী শুক্র, শনি ও রোববার (৫, ৬ ও ৭ এপ্রিল) ৩দিন ব্যাংক খোলা থাকবে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কারখানার কর্মীদের বেতন-বোনাস দেওয়ার সুবিধার্থে পোশাকশিল্প এলাকায় । তবে পূর্ণ দিবসের বদলে ওই তিনদিন সংশ্লিষ্ট শাখাগুলোতে নির্ধারিত সময়ে লেনদেন চলবে।
সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক কর্মচারী/কর্মকর্তাদের বেতন-ভাতা ও রপ্তানি বিল ক্রয়ের জন্য বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ঈদের আগের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ৫, ৬ ও ৭ এপ্রিল সীমিত পরিসরে খোলা থাকবে।
এলাকাগুলো হলো—ঢাকা মহানগরী, সাভার, ভালুকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম। এসব এলাকার তফসিলি ব্যাংকের তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত শাখার অফিস সময়সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এর মধ্যে ৫ এপ্রিল (শুক্রবার) লেনদেন হবে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং অফিস চলবে ৩টা পর্যন্ত।
মন্তব্য করুন


আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত
হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ অধিনায়ক
নিগার সুলতানা জ্যোতি ও ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌরকে সামনে রেখে বিশ্বকাপের সূচি
প্রকাশ করে আইসিসি।
এনিয়ে দ্বিতীয়বারের মতো নারী টি-টোয়েন্টি
বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর এবারের
আসরে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দশটি দল। এর আগে স্বাগতিক বাংলাদেশসহ ৮টি দল সরাসরি
বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে। বাকি দুটি দল উঠে আসবে চলমান বাছাইপর্ব থেকে।
স্বাগতিক বাংলাদেশ পড়েছে বি গ্রুপে।
যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও বাছাইপর্বের দ্বিতীয়
দল।
অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত,
নিউজিল্যান্ড পাকিস্তান ও বাছাইপর্বের প্রথম দল।
১৯ দিনের এই আসরে দুটি ভেন্যুতে অনুষ্ঠিত
হবে মোট ২৩টি ম্যাচ। বাংলাদেশসহ গ্রুপ 'বি' এর সকল ম্যাচগুলো হবে ঢাকার শেরেবাংলা জাতীয়
স্টেডিয়ামে। গ্রুপ 'এ'- এর সবগুলো ম্যাচের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০
অক্টোবর ঢাকায় ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের নবম আসরের। প্রথম সেমিফাইনালে
সিলেট ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ঢাকায়। নকআউট পর্বের প্রতিটি ম্যাচের জন্যই থাকবে রিজার্ভ
ডে।
আসরের প্রথম দিন বাছাইপর্ব থেকে আসা
দ্বিতীয় দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
মন্তব্য করুন


কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় ৯ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. জলিল (৪৮) নামের
এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জাতীয় জরুরি সেবা
নম্বর ৯৯৯-এ ভুক্তভোগী শিশুর মায়ের ফোনকলের পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা
হয়।
গ্রেফতার
মো. জলিল ব্রাহ্মণপাড়া উপজেলার লাড়ুচৌ গ্রামের প্রয়াত আলী আকবরের ছেলে।
৯৯৯
এর পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) আনোয়ার সাত্তার জানান, আজ সকালে কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ৫ নম্বর ওয়ার্ড থেকে একজন মা ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি
জানান, তার ৯ বছরের শিশুকন্যাকে তার দ্বিতীয় স্বামী (শিশুর সৎবাবা) ধর্ষণের চেষ্টা
করেছেন। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণপাড়া থানাকে জানানো হয়।
৯৯৯
নম্বরে কলটি রিসিভ করেছিলেন কনস্টেবল নাদিম। পরে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক
যোগাযোগ রেখে পুরো বিষয়টি সমন্বয় করেন এএসআই মাসুম বিল্লাহ।
খবর
পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় বাসিন্দাদের
সহায়তায় অভিযুক্ত মো. জলিলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ
ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তার অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে
পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন


বিশ্বকাপের
সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে নিজের ১৯তম জন্মদিন উদযাপন করেছেন স্পেনের
তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে তার কাছে জন্মদিনের সবচেয়ে বড় উপহার হবে ফ্রান্সকে
হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠা।
সোমবার
সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, ‘এখনো খুব বেশি উপহার পাইনি। সবচেয়ে বড় উপহার হবে মঙ্গলবার
জয় পাওয়া এবং নিউইয়র্কে ফাইনাল খেলতে যাওয়া।’
বেলজিয়ামের
বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়ের পর ইয়ামাল বলেছিলেন, স্পেন নয়, বরং ফ্রান্সেরই
ভয় পাওয়া উচিত। এ নিয়ে প্রশ্ন উঠলেও তিনি জানান, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা
হয়েছে। তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি,
না। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। এটি শুধু ফুটবল।’
জন্মদিন
উপলক্ষে নিজের জন্য মূল্যবান রত্নখচিত একটি মোটা গলার হার কিনেছেন বলেও জানান বার্সেলোনার
এই ফরোয়ার্ড।
চলতি
বিশ্বকাপে এখন পর্যন্ত একবার গোল করেছেন ইয়ামাল। তবে ফ্রান্সের বিপক্ষেও গোল করার
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। তিনি বলেন, ‘আমি গোল নিয়েই ভাবি না। তবে এমন ম্যাচে
গোল করা সবসময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। এ কারণেই এখানে এসেছি।’
সেমিফাইনালকে
দর্শকদের জন্য ‘দারুণ একটি ম্যাচ’ আখ্যা দিয়ে ইয়ামাল বলেন, ‘এই ম্যাচের
জন্যই সবাই অপেক্ষা করছিল।’বড় ম্যাচের চাপ নিয়েও নির্ভার স্পেনের
এই তরুণ তারকা।
তার
ভাষায়, ‘জীবনে ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি আছে। তাই আমি শান্ত আছি।
অতিরিক্ত কোনো চাপ অনুভব করছি না। সব সময়ের মতোই মাঠে নেমে দলের জন্য নিজের সর্বোচ্চটা
দেওয়ার চেষ্টা করব।’এদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে
জানিয়েছেন, টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে নিজেদের খেলার ধরনই
ধরে রাখতে চান তারা।
তিনি
বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একে অপরকে চিনি। তাদের দলে যেমন অসাধারণ খেলোয়াড় আছে,
আমাদের দলেও আছে। নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের শক্তির মোকাবিলা করতে হবে।’
তিনি
আরও বলেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাই এবং নিজেদের ফুটবল খেলতে চাই।’
তবে ফ্রান্সকে আগের চেয়ে আরও শক্তিশালী দল বলেও মনে করেন স্পেনের কোচ। দে লা ফুয়েন্তে
বলেন, ‘তারা এখন অনেক ভালো দল। গত দুই বছরে তাদের খেলোয়াড়রা আরও পরিণত হয়েছে এবং
আগের চেয়ে ভালো ফুটবল খেলছে।’
মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে অনুষ্ঠিত হবে স্পেন ও ফ্রান্সের বহুল
প্রতীক্ষিত বিশ্বকাপ সেমিফাইনাল।
মন্তব্য করুন


ভারী
বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শহরের অধিকাংশ
প্লাবিত এলাকা থেকে পানি নেমে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।
সোমবার
(১৩ জুলাই) সকালে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও ভারী বর্ষণ না হওয়ায় জেলার বিভিন্ন
এলাকায় পানি কমতে শুরু করেছে।
সরেজমিনে
দেখা যায়, বান্দরবান শহরের আর্মি পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, বালাঘাটা ও আশপাশের
নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নেমে গেছে। দীর্ঘ কয়েকদিন পানিবন্দি থাকার পর বাসিন্দারা
ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে ঘরে ঢুকে পড়া পানিতে
নষ্ট হয়েছে আসবাবপত্র, খাদ্যসামগ্রী, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিসপত্র।
আবহাওয়া
ও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে
৩৮ মিলিমিটার। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি পুরোপুরি বিপৎসীমার নিচে এসেছে। তবে সকাল
থেকে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে।
পানি
নেমে যাওয়ার পরও বিভিন্ন এলাকায় কাদা ও ময়লার স্তূপ জমে থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
অনেক পরিবার এখনও বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকটে ভুগছেন। ক্ষতিগ্রস্তরা
দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এদিকে এখনও জেলা শহরের সঙ্গে সারা
দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
অন্যদিকে
প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন
স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ
সহায়তা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


কুষ্টিয়া
সদর উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও তার সহকারীর
প্রাণ গেছে।
রোববার
( ২১ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি
স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান।
নিহতরা
হলেন- ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন আলী। তাদের বাড়ি ফরিদপুর সদর
উপজেলায়।
ওসি
সেকেন্দার আলী বলেন, “পাথরবোঝাই ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে ফরিদপুরে
যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি খাদে উল্টে পড়ে। সেখানে দুর্ঘটনার
পর ট্রাকটিতে আগুন ধরে যায়।
“খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে
আনে। পরে সেখান থেকে চালক আনিচুরের মরদেহ উদ্ধার করা হয়।”
তার
সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লেগে যায় বলে জানান কুষ্টিয়া
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টীম লিডার সিনিয়র ষ্টেশন ইনচার্জ আরশেদ আলী।
তিনি
বলেন, “যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটছে বলে প্রাথমিকভাবে
ধারণা করা হচ্ছে। তদন্তের পর আসল জানা যাবে।”
মন্তব্য করুন


ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ৪ দিনের সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন।
সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজার পৌঁছানোর কথা রয়েছে।
এ সময় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও ফার্স্ট লেডি গান স্যালুট ও গার্ড অব অনার দিয়ে রাজাকে অভ্যর্থনা জানাবেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন রাজা ওয়াংচুক।
এসময় সোমবার বিকেলে ভুটানের রাজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করবেন এবং তাদের দুজনের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের পর দুই পক্ষের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ রাজার সঙ্গে তার অবস্থানকালীন আবাসস্থলে সাক্ষাৎ করবেন।
মঙ্গলবার রাজা সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। সেসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে রাজা সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।
পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবেন ভুটানের রাজা। এরপর তিনি বঙ্গভবন পরিদর্শন করবেন, সেখানে রাষ্ট্রপতি ও ফার্স্ট লেডি তাকে অভ্যর্থনা জানাবেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন রাজা। রাষ্ট্রপতি সফররত রাজপরিবারের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।
বুধবার (২৭ মার্চ) সকালে ভুটানের রানী জেটসুন পেমা ওয়াংচুক ও ভুটানের নির্বাচিত প্রতিনিধি দলের সদস্যরা একটি বিশেষ ফ্লাইটে ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাদের বিদায় জানাবেন।
ভুটানের রাজা পদ্মা সেতু ও বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল আড়াইহাজার, নারায়ণগঞ্জ পরিদর্শন করবেন। বৃহস্পতিবার রাজা কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।
বৃহস্পতিবার বিকালে সোনাহাট স্থলবন্দর হয়ে আসামের গোলকগঞ্জের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তাকে বিদায় জানাবেন।
মন্তব্য করুন


আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিপিএলের উদ্বোধন
ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)
শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর।
এ সময় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
বলেন, আমরা একটা দীর্ঘ লড়াইয়ের পর আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ
গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের
উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এবারের বিপিএলে থিম সং ও মাসকটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন
উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি
সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আমাদের
এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। আশা করি এবারের
বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।
মিরপুরে আজকের বিপিএল ফেস্টে বিসিবি
সভাপতি ফারুক আহমেদ ছিলেন মঞ্চে।
মন্তব্য করুন


আজ (৬ মে) থেকে সারা দেশে টানা সাত-আট দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের আভাস দেওয়া হয়েছে।
সোমবার (৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া
অধিদপ্তর।
পরবর্তী
পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতে বলা হয়েছে,
এ সময়ও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। সে হিসেবে আগামী এক সপ্তাহ টানা
বৃষ্টি হতে পারে।
আবহাওবিদ
মো. ওমর ফারুক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টি, কোথাও কোথাও
বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস রয়েছে
দেশের বিভিন্ন অঞ্চলে।
এ
সময়ের শুরুতে দিনের তাপমাত্রা কমতে এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে। পরে তা
অপরিবর্তীত থাকবে।
মন্তব্য করুন


ঢাকা
শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে প্রকাশিত ফল পুনঃনিরীক্ষণের এইচএসসি প্রক্রিয়ার বিস্তারিত
জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র টেলিটকের প্রিপেইড নম্বর থেকে ফল পুনঃনিরীক্ষণের
আবেদন করা যাবে।
আবেদন করার জন্য প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে। তারপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। উদাহারণ: RSC COM123456 174 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে।
এসএমএস সেন্ড হয়ে গেলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা কেটে নেওয়া হবে, সেটা জানিয়ে একটি ফিরতি টেলিটকের আসবে। পিন নম্বরটি সংগ্রহ করে রাখতে হবে। তারপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।
বোর্ডের বিজ্ঞপ্তি তথ্যানুযায়ী- প্রতিটি পত্রের ফল পুনঃনিরীক্ষার ফি ১৫০ টাকা। সেই হিসেবে এইচএসসির প্রতি বিষয়ের (১ম এবং ২য় পত্র) পুনঃনিরীক্ষণের আবেদনের জন্য ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কারণ ২ পত্রের বিষয়ের ক্ষেত্রে দুটির জন্যই একসঙ্গে আবেদন করতে হবে।
মন্তব্য করুন