

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন— নয়ন (২৫), সামির (২৫), ইউসুফ (২৬), বন্যা (৩৭), নুর ইসলাম (২৬), আবিদ হোসেন (৩৮), লতিফ (৫০), মনোয়ার (২৪), মোল্লা রুবেল (৩২), আলামিন (৪৫), সাগর (১৯), হীরা (৩০), রুহুল আমিন (৪৩), আসলাম (২০), মুরাদ (২১), তাজউদ্দীন (৪০), মাসুম (৩৮), জাবেদ (৪১), বাবু (৩১), কাজী আরিফ (৩০), আলমগীর (৪০), বুলু (২১), জাফর (৪০), ফিরোজ (২৬), আলামিন (২০) ও ভুট্টু (৪৮)।
আজ রোববার (৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গতকাল শনিবার (৪ অক্টোবর) দিনব্যাপী মোহাম্মদপুর থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ঢাকার শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানটি করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালের চেয়ারম্যান ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডাঃ সরদার এ নাঈম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুইড বাংলাদেশ এর মহাসচিব মাহবুবুল মনির। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রেইনবো ফিল্ম সোসাইটির সেক্রেটারী জেনারেল বৈশাখী সমাদ্দার বানী।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল ডিজ্যাবিলিটি অ্যালায়েন্স (IDA) এর বাংলাদেশ প্রতিনিধি জনাব অ্যাডভোকেট রেজাউল করিম সিদ্দিকী, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার প্রোগ্রাম ম্যানেজার বশির আল হোসাইন এনডিডি ট্রাস্টের ট্রেনিং কনসালট্যান্ট ডঃ মারুফ আহমেদ মৃদুল,ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের পরিচালক শাহানাজ পারভীন চৌধুরী প্রমুখ।
ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আহমাদ ইবনে সালেহ এর সঞ্চালনায় এতে ধন্যবাদ জ্ঞাপন করেন ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের নির্বাহী পরিচালক উত্তম হাওলাদার। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন মঙ্গোলিয়ান অভিনেতা কর্তৃক অভিনীত আন্তর্জাতিক পুরস্কার চলচ্চিত্র The TRIO Movie এই অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। এশিয়া প্যাসিফিক ডাউন সিনড্রোম ফেডারেশনের অন্যতম সদস্য দেশ মঙ্গোলিয়ার ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন অভিনেতার অভিনীত এই চলচ্চিত্রটি বিশ্বের বেশ কয়েকটি পুরস্কার লাভ করেছে। অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ চলচ্চিত্রটি উপভোগ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন এবং প্রদর্শিত চলচ্চিত্রটি উপভোগ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সুইড বাংলাদেশ এর মহাসচিব মাহবুবুল মনির বলেন ডাউন সিনড্রোম সোসাইটি বাংলাদেশে সকল উদ্যোগে সাইটসেভার্স পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছে। ২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা কর্তৃক অভিনীত সেরা চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করায় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব সরদার এ রাজ্জাক ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের আমন্ত্রণে সাড়া দেয়ায় অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশ এদেশে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন জনগোষ্ঠীর বৃহত্তর কল্যাণে সমতার বাংলাদেশ গড়তে তার প্রচেষ্টা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন অভিনেতার অভিনীত এই চলচ্চিত্রটি জনসচেতনতা সৃষ্টিতে ইতিবাচক অবদান রাখবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে চমৎকার নৃত্যশৈলী প্রদর্শন করে ডাউন সিনড্রোম ড্যান্স সেলিব্রিটি দল।
মন্তব্য করুন


নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার ধস নেমেছে। এবার বোর্ডটিতে পাসের হার মাত্র ৪৮.৮৬ শতাংশ। যা গত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের নয় কলেজে কেউ পাস করেনি৷ অপরদিকে শতভাগ পাস করেছে ৫টি কলেজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম সকাল ১০টায় এ ফল ঘোষণা করেন।
২০২১ সালে কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯, ২০২২ সালে ৯০ দশমিক ৭২, ২০২৩ সালে ৭৫ দশমিক ৩৯, ২০২৪ সালে ৭১ দশমিক ১৫ শতাংশ।
এবার এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ১ হাজার ৯৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ শিক্ষার্থী।
বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি। এ বছর বিজ্ঞান বিভাগে অংশ নেয় ২৬ হাজার ২৭৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৬ হাজার ২৫১ জন পাস করেছে। পাসের হার ৬২ দশমিক ৬৪ শতাংশ।
মানবিক বিভাগে ৪৮ হাজার ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৫৯০ জন। পাসের হার ৪৪.০৮ শতাংশ।
বিজনেস স্টাডিজে (ব্যবসায় শিক্ষা) অংশ নেয় ২৭ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী; এর মধ্যে ১১ হাজার ৮১৬ জন পাস করেছে। যা ৪৩ দশমিক ৯০ শতাংশ।
তবে এ বছরের ফলে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক ভাল করেছে। এবারের ফলে ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫-এ এগিয়ে আছে মেয়েরা। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৫৮ জন আর এবার মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৪৯ জন শিক্ষার্থী।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব সদস্য মো. মোতালেব হোসেনের মরদেহ কুমিল্লায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নিহত মোতালেবের মরদেহ নিজ গ্রাম কুমিল্লা সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে পৌঁছায়। পরে অলিপুর গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে র্যাব-১১ এর পক্ষ থেকে নিহত মোতালেব হোসেনকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তাকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, অধিনায়ক, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি), লে. কর্নেল মো. হাফিজুর রহমান, সিও, র্যাব-৭, লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন, সিও, র্যাব-১১, এছাড়াও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিহত মোতালেব হোসেন নায়েব সুবেদার ছিলেন। তিনি ছয় মাস আগে টেকনাফ থেকে র্যাব-৭ এ যোগদান করেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন


ময়মনসিংহে বিশেষ অভিযানে আন্ত:জেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতা করেছে পুলিশ। এ সময় ৫টি মোবাইল ও ৪টি মোটরসাইকেল জব্দ করা হয় তাদের কাছ থেকে।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। পরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।
এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) দিনভর গাজীপুর মেট্রোপলিটন এলাকার জয়দেবপুর সিঁড়ির চালা কাইয়াপাড়া এলাকায় এবং ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানাধীন গোপীনাথপুর বংশীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই চোরদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যরা হলো- ময়মনসিংহ নগরীর বলাশপুর বাঘমারা এলাকার মো. পিয়াল হাসান (২৫), বড়বাড়ী এলাকার মো. আরিফুল ইসলাম আরিফ (৩০), বলাশপুর পাওয়ার হাউজ কলোনি এলাকার মো. আসাদুল ইসলাম (৩০) এবং ব্রাহ্মনবাড়ীয়া সদর উপজেলার মূছা মিয়া (৩৫)।
এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, এই চোরচক্রের সন্ধান পাওয়া যায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার অভিযানে নেমে। তারা আন্ত:জেলা চোরচক্রের সদস্য। দীর্ঘদিন যাবত বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় বসবাস করে মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছেন এ চক্রটি। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ময়মনসিংহ, জামালপুর ও ব্রাহ্মনবাড়ীয়া জেলায় অসংখ্য মামলা চলমান আছে বলেও জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।
মন্তব্য করুন


রোববার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে ডুলাহাজারা পার হয়ে চকরিয়া ঢোকার পথে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবাহী নসিমনের সংঘর্ষের ঘটনা ঘটেছে ।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেন আসার আগে স্থানীয় একটি নসিমন (মালবাহী পরিবহন) রেললাইনে উঠে যায়। তবে ট্রেনের গতি স্বাভাবিকের তুলনায় কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
আর ২৫ মিনিট পর কক্সবাজার এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে।
এদিকে কক্সবাজার এক্সপ্রেসের চালক (লোকোমাস্টার) আবদুল আওয়াল রানা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘটনার কিছু ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, গাছবাহী নসিমনটি রেললাইনের ওপর দাঁড়ানো। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গাড়িটির মাঝামাঝি আঘাত করে।
তিনি জানান, গাছবাহী নসিমনটি রেললাইনে আটকে যায়। তবে ট্রেনের গতি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে আবদুল আওয়াল রানা তার সহকারী লোকোমাস্টার, স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইন থেকে অপসারণ করে রেললাইন চলাচলের উপযুক্ত করেন।
মন্তব্য করুন


কুমিল্লা
জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ৮৫,৬৬,৮৮০/-
(পঁচাশি লক্ষ ছেষট্টি হাজার আটশত আশি) টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি
জব্দ করা হয়েছে।
কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত
অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ২১ মে কুমিল্লা জেলার
সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবের বাজার বিওপি এবং কটক বাজার পোস্টের
বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ কিঃ মিঃ এর মধ্যে
বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৪,২৮,৩৪৪ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার
বাজি আটক করা হয়। যার সর্বমোট মূল্য- ৮৫,৬৬,৮৮০/- (পঁচাশি লক্ষ ছেষট্টি হাজার আটশত
আশি) টাকা।
উল্লেখ্য,
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দেবিদ্বারে ব্যবসায়ী থেকে চাঁদাবাজির অভিযোগে ওবায়দুল ইসলাম হৃদয় নামে সাবেক ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওবায়দুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌর এলাকার ৮ নং ওয়ার্ড গুনাই ঘরের জাহাঙ্গীর আলমের ছেলেও দেবিদ্বার পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দেবিদ্বার সুজাত আলী কলেজে ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
দেবিদ্বার পৌর এলাকার ব্যবসায়ী ফতেয়াবাদ গ্রামের মৃত আব্দুস সোবানের ছেলে আমির হোসেনের দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত পাঁচ আগস্ট পরিবর্তনের পর থেকে ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয় আমির হোসেনের কাছে দৈনিক ৫০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তার স্ত্রী সুমি আক্তার ও মেয়ে সামিয়া আক্তার কে অপহরণসহ হত্যার ভয় ভীতি প্রদর্শন করে। এমতাবস্থায় ব্যবসায়ী আমির হোসেন এর কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি ওই ছাত্রদল নেতা হৃদয় ওই ব্যবসায়ীর নিকট ১৫০০০ টাকা চাঁদা দাবি করে। স্ত্রী ও কন্যার জীবন রক্ষার্থে ১৫ হাজার টাকা ও চাঁদা হিসাবে ছাত্রদল নেতা হৃদয়কে দেয়া হয়। ওই ব্যবসায়ী এ অবস্থা থেকে রক্ষা পেতে দেবিদ্বার থানায় সাবেক ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয় সহ অজ্ঞাত দুই তিন জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
শুক্রবার দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস মামলার তথ্য নিশ্চিত করে জানান, এই ঘটনায় ওই সাবেক ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে শুক্রবার গ্রেফতার করে বিকালের দিকে আদালতে চালান দেয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। স্থানীয়রা ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর এলাইস গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম থানার ওসি শাহাবুদ্দিন।
নুরজাহান বেগম (৮০) ওই গ্রামের পশ্চিম পাড়া মিয়াজি বাড়ির মৃত হাবিবুর রহমানের স্ত্রী। এই দম্পতির সাত ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় আসাদুজ্জামান বাহারের (৫০) বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ উঠেছে।
লাকসাম পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হানিফ সরকার জানান, বাহার প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। বিষয়টি আমরা সবাই জানি। বেকার অবস্থায় নিজ বাড়িতে মায়ের সঙ্গেই থাকত সে। প্রায়ই টাকার জন্য ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। শুক্রবার দুপুরে টাকা চেয়ে না পাওয়ায় মাকে হত্যা করেছে সে।
স্থানীয় বাসিন্দা মো. তাজুল ইসলাম জানান, বাহার ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভুগছেন। এ কারণে বিয়ের পরপরই তার স্ত্রীও তাকে তালাক দিয়ে চলে যায়।“আমরা তাকে ‘পাগলা বাহার’ নামে ডাকি। সবসময় তার মাথা গরম থাকে। একটু এদিক-সেদিক হলেই সে পাগলামী শুরু করে। ”
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) শাহাবুদ্দিন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ছেলে আসাদুজ্জামান
বাহারকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের
মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ জানুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ১২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় পদুয়ার বাজার এলাকার এলপিজি গ্যাস পরিবেশক মেসার্স সরকার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চাষাপাড়া এলাকার মেসার্স উজ্জ্বল ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের বাইরে গ্যাস সিলিন্ডার ক্রয়-বিক্রয় না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশপাশের অন্য দোকানিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল পর্যন্ত। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি দল।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
কাজের
সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশী নারী-পুরুষ
ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার
(২৩ মে) রাত ১.৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর
সীমানা পিলারের পাশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের
পক্ষে ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবি'র পক্ষে লালমনিরহাট
১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এছাড়াও পতাকা বৈঠকের সময়
নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, ইউপি সদস্য আব্দুল আলিম, ইউপি সদস্য
মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমান সহ বিজিবি
সদস্যরা উপস্থিত ছিলেন।
ঘন্টাব্যাপি
এ বৈঠক শেষে বিএসএফ আটক বাংলাদেশী ২৪ নারী- পুরুষ ও শিশুদেরকে আনুষ্ঠানিক ভাবে বিজিবির
কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের কে ক্যাম্পে নিয়ে এসে পরিবারের কাছে হস্তান্তর
করেছে।
বিজিবি
সুত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বালারহাট বিওপির প্রতিপক্ষ
ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে ভারতে অভিবাসনরত কিছু নাগরিককে বাংলাদেশে
পুশইন করার জন্য জড়ো করা হয়েছে মর্মে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ
কর্ণেল মেহেদী ইমাম, পিএসসি জানতে পারেন। তখন অবৈধভাবে কোন নাগরিককে বাংলাদেশে পুশইন
না করার জন্য প্রতিপক্ষ বিএসএফকে কঠোর বার্তা প্রদান করা হয়। বার্তায় বিএসএফকে আরও
জানানো হয় যে, প্রকৃত অর্থে বাংলাদেশী নাগরিক হলে তাদের সঠিক পরিচয় নিশ্চিত সাপেক্ষে
প্রচলিত নিয়মানুযায়ী তাদেরেকে গ্রহণ করা হবে। কিন্তু কোন অবস্থাতেই বাংলাদেশী নয় এমন
কোন ব্যক্তিকে বাংলাদেশের ভূখন্ডে ঢুকতে দেয়া হবে না। এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে
২৪ জনের (পুরুষ- ১২ জন তন্মধ্যে শিশু -৪ জন, মহিলা-১২ জন তন্মধ্যে শিশু-৪ জন ) নামের
তালিকা লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে প্রদান করে। উক্ত তালিকা যাচাই-বাছাই করে
পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করা হয়। পরবর্তীতে স্থানীয়
জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের নিকট
হস্তান্তর করা হয়েছে।
ভারত
থেকে ফেরত আসা ওই ২৪ জন হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাসিয়ার ছড়া সমন্বয়টারী
গ্রামের জসিম উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (২৫) তার স্ত্রী আম্বিয়া বেগম(১৯) মেয়ে তাসলিমা
(৭) মাতা তানেকা বেগম(৪৬) বোন তাহেরা খাতুন(৭), দাসিয়ার ছড়া কামালপুর গ্রামের আছর আলীর
ছেলে মানব আলী (২৩) তার স্ত্রী রুমি বেগম (২০), একই গ্রামের নজির হোসেনের ছেলে আব্দুল
কাদের (৩১) তার স্ত্রী সাথী বেগম(২৮) ছেলে শহিদুল (৯) মেয়ে কাজলী (২), উপজেলার আরাজী
নেওয়াশী গ্রামের কাজী উদ্দিনের ছেলে জায়দুল হক (৫৫) তার স্ত্রী আন্জুমা বেগম (৪৩) ছেলে
আশিক বাবু (১৪) মেয়ে জান্নাতি খাতুন (১৯) জামাতা রবিউল (২২) ও ১০ মাস বয়সী নাতি জুনায়েদ,
উপজেলার ভাঙ্গামোড় বটতলা গ্রামের নজির হোসেনের ছেলে হাসেন আলী (৩৫) তার স্ত্রী আলমিনা
বেগম (২৯) মেয়ে হাছিনা (১৩) ছেলে আরিফ (৪) আরমান (২) এবং জেলার নাগেশ্বরী উপজেলার গোপালপুর
গ্রামের আব্দুস ছালাম (৫০)।
এ
প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ- অধিনায়ক মেজর হাসনাইন জানান, যথাযথ
প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশী নারী- পুরুষ ও শিশুদেরকে ফেরত
আনা হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধি দের সহায়তায় তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর
করা হয়েছে।
মন্তব্য করুন