

সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ আট দফা দাবিতে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মৌলভীবাজার জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে অবরোধের সমর্থন দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও একাত্মা প্রকাশ করে লাল পতাকাসহ স্টেশনগুলোতে অবস্থান নিয়েছেন।
আন্দোলনকারীদের ৮ দফা দাবি হলো- সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন পুনরায় চালু, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি, কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার, শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।
আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই এক বিবৃতিতে সাধারণ জনগণকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
তারা জানান, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলপথের বেহাল অবস্থা দূর করতে এবং যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে বিগত ৪ মাস থেকে। গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকালে রেলওয়ের ঢাকা অঞ্চলের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দেন।
এরপর ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফ। তবে বৈঠকে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর অবরোধের ঘোষণা দেন।
আন্দোলনকারীদের দাবি, রেলওয়ের অবহেলার কারণে সিলেটবাসী প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
কুলাউড়া রেলস্টেশনে ওই কর্মসূচিতে একাত্মা প্রকাশ করে উপস্থিত রয়েছেন- মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবেদ রাজা প্রমুখ।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-সিলেট মহাসড়কের মডেল মসজিদ এলাকায় কাভার্ডভ্যান উল্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। রোববার ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা মডেল মসজিদ পান্নারপুল এলাকায় কাভার্ডভ্যানটি উল্টে যায়। কাভার্ডভ্যানটি মহাসড়কের ওপর পড়ে থাকায় বন্ধ রয়েছে কুমিল্লা-সিলেট-ব্রাহ্মণবাড়িয়া সড়কের যান চলাচল। এত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলা মডেল মসজিদের সামনে একটি কাভার্ডভ্যান উল্টে যায়। কাভার্ডভ্যানটি বেশ বড় হওয়ায় দুই পাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
জানা যায়, সকাল দশটা পর্যন্ত সড়কের ওপর থেকে কাভার্ডভ্যানটি সরাতে পারেনি হাইওয়ে পুলিশ। এতে সড়কের দুই পাশে দশ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
মিরপুর হাইওয়ে থানার ইনচার্জ পারভেজ আলী বলেন, প্রথমে রেকার দিয়ে চেষ্টা করেছি, উদ্ধার করা যায়নি । এখন বড় দুটি ক্রেন আনা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই কাভার্ডভ্যানটি সরানো হবে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন


দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামার সময় রব্বানি হোসেন(২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস চলন্ত ট্রেন থেকে বিরামপুর রেলওয়ে স্টেশনে লাফিয়ে নামতে গিয়ে গোলাম রব্বানী নামের ওই যুবকের মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ভারপাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আজিজ। মৃত: রব্বানি হোসেন দিনাজপুর জেলার নবাব গঞ্জ উপজেলার কুতুব গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
রব্বানি হোসেনের ফুপাত ভাই রাকিবুল ইসলাম রনি বলেন, রব্বানি হোসেন জয়পুরহাটে ইন্টার মিডিয়েটের শিক্ষার্থী ছিলেন। পরীক্ষা শেষ হওয়ায় আজ সকালে বাড়ি ফেরার পথে ভুলকরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে উঠে।ট্রেনটি বিরামপুর স্টেশনে না থামলে সে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে স্টেশনের প্লাটফর্মে পড়ে প্রথমে বাড়ি খেয়ে ট্রেনের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এ সময় মাথায় ও বুকে আঁঘাত পেয়ে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। স্টেশন নিরাপত্তায় দায়ীত্বরত জনৈক আনসার সদস্য বলেন, নিহত যুবকটি চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হন।
এ দূর্ঘটনার সংবাদ পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত: ঘোষণা করেন।
মন্তব্য করুন


সুজন মজুমদার, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় আমড়াতলী চেরাগ আলী
উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সকালে আমড়াতলী
চেরাগ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজ
সেবক মোঃ সাইফুল ইসলাম (দুদু) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দঃ জেলা
আওয়ামী লীগের সহ সভাপতি ও এস কিউ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের
সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক
উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নিজামুল করিম, স্থানীয় সরকার,
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাইফুল ইসলাম মজুমদার, বরুড়া উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজ আহমেদ, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান
বাহাদুর, বরুড়া উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম, বরুড়া উপজেলা মাধ্যমিক
শিক্ষা অফিসার রতন কুমার সাহা, বরুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী।
বেগম জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ রুহুল
কুদ্দুছ সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিলমুড়ি উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ আবদুস সালাম,
শিলমুড়ি দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফারুক হোসেন ভুইয়া, বরুড়া উপজেলা আওয়ামী
যুবলীগের আহবায়ক জিয়াউল কায়সার, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাজহারুল ইসলাম
মিঠু, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, আদ্রা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, আমড়াতলী সি আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ
চন্দ্র ঘোষ, আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মোঃ সোলেমান মিয়াসহ অভিভাবক,
সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বার্ষিক
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার
বিতরণ করেন।
মন্তব্য করুন


কুমিল্লার বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২৮ টি অস্ত্র ও ৬৬৭ টি গুলি উদ্ধার করছে আনসার ভিডিপি কুমিল্লার কমান্ড্যান্ট রাশেদুজ্জামান ।
তিনি জানান, বিভিন্ন এলাকায় সচেতনতা কার্যক্রম পরিচালনা করে এসব উদ্ধার হওয়া অস্ত্র সেনাবাহিনীর উপস্থিতিতে কুমিল্লা পুলিশ লাইন্সে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আনসার জেলা অফিস সূত্রে জানা গেছে, গত ৫ তারিখে কুমিল্লার বিভিন্ন থানা ও কুমিল্লা পুলিশ লাইন্স থেকে অস্ত্র লুট হয়। পরে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ভিডিপি সদস্যরা এসব অস্ত্র উদ্ধারে কাজ শুরু করে। কুমিল্লা জেলা অফিসের তত্ত্বাবধানে ২৮ টি আগ্নেয়াস্ত্র, ৬৬৭ রাউন্ড গুলি, ১১ টি খালি ম্যাগজিন, হ্যান্ডকাফ ও চাবি উদ্ধার করা হয়েছে।
জেলা কমান্ডেন্ট আরো জানান, আমাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায়- ড্রেনের ভেতর, বন জঙ্গল থেকে খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকে জানান দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করে এসব অস্ত্র গোলাবারুদ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষার সাথে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আনসার ভিডিপি কুমিল্লা রেঞ্জ পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য জানান,শুধু কুমিল্লায় নয় নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরেও বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, থানা পাহারা এবং ট্রাফিকিংয়ের কাজে আনসার ভিডিপি সদস্যরা সচেষ্ট রয়েছে।
মন্তব্য করুন


আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীর ওপর নির্মিত ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। সকালে পশ্চিম পাড় থেকে একটি ছোট ট্রলার অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পার হচ্ছিল। এ সময় পাশ দিয়ে একটি বাল্কহেড যাওয়ার ফলে সৃষ্ট ঢেউ ও স্রোতের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে প্রায় (২০–২৫) জন যাত্রী নদীতে পড়ে যান। পরে আশপাশের নৌকা ও স্পিডবোটের সহায়তায় স্থানীয়রা সবাইকে উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) “মো. আব্দুল কাইউম খান” বলেন, ‘নদীতে স্রোত থাকায় একটি ছোট নৌকা ডুবে যায়। এতে শিশু ও নারীসহ প্রায় ( ২০–২৫ ) জন যাত্রী পানিতে পড়ে যান। স্থানীয়দের সহায়তায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে নড়িয়া-জাজিরা রুটে কীর্তিনাশা নদীর ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে। ২০২৪ সালের শুরুর দিকে পুরনো সেতুটি ভেঙে ফেলার পর থেকে এ রুটে যাত্রী পারাপারের একমাত্র ভরসা হয়ে ওঠে ট্রলার।
মন্তব্য করুন


বাগেরহাট জেলায় ১২ কেজি গাজাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
১২ নভেম্বর রোববার সকালে শহরের ভিআইপি মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে ১টি কাভার্ড ভ্যানসহ এই ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
কাভার্ড ভ্যানটি তল্লাশি করে পাঁচটি প্যাকেটে ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো: পালপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫), বাগেরহাট সদর উপজেলার ফুলবাড়ী এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. মিজান হাওলাদার (২৫), কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সরদারপাড়া গ্রামের মো. কাশে আলীর ছেলে কবির হোসেন (২৩)।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরেশ চন্দ্র হালদার জানান, কুমিল্লা থেকে এসেছে কাভার্ড ভ্যানটি। গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি চ্যালেঞ্জ করি আমরা। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে জব্দ করা হয় ১২ কেজি গাঁজা। মাদক কারবারিরা কাভার্ড ভ্যানটি ৫০ হাজার টাকায় ভাড়া করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন


ভোলায় গত পাঁচ দিনে ১২টি রাসেলস ভাইপার
সাপ উদ্ধার করা হয়েছে। ১২টি সাপের মধ্যে এলাকাবাসী
১১টি সাপ মেরে ফেলেছে। আর একটি সাপ বনবিভাগের কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী।
জেলার সদর, দৌলতখান, বোরহানউদ্দিন,
তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলাসহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও খেলার
মাঠে একের পর এক রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে। একের পর এক এই সাপ উদ্ধারে জনসাধারণের
মাঝে আতঙ্ক দেখা দিয়েছে
জানা গেছে, বৃহস্পতিবার (২০ জুন) সকালে সদর উপজেলার শিবপুরের 'গরিবের ডুবাই নামে খ্যাত'
চায়না ইপিজেড বালুর মাঠে একটি, তজুমউদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি বসত বাড়ির
সামনে ও বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের জসিম হাওলাদারের বাড়িতে একটি রাসেলস ভাইপার
পাওয়া যায়।
এছাড়াও গত বুধবার (১৯ জুন) বিকেলে জেলার
তজুমউদ্দিন উপজেলার চৌমুহনী এলাকায় খেলার মাঠ, গত মঙ্গলবার (১৮ জুন) সকালে সদর উপজেলার
পূর্ব ইলিশায় ইউনিয়নে পাকার মাথা এলাকায় বসত বাড়ির পাশের জালের সঙ্গে পেঁচানো অবস্থায়
একটি রাসেলস ভাইপার উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের
জালু মাঝির বসতঘর, রোববার (১৬ জুন) লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সৈয়দাবাদ
এলাকায় একটি বাড়ির শৌচাগার, বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা ও সাগর উপকূল উপজেলা চরফ্যাশনের
বিভিন্ন ইউনিয়নে আরও ৫টি রাসেলস ভাইপার সাপ দেখা যায়। পরে স্থানীয়রা আতঙ্কিত হয়ে সাপগুলোকে
পিটিয়ে মেরে ফেলে।
এর মধ্যে তজুমউদ্দিন উপজেলায় পাওয়া
একটি সাপ বনবিভাগের তত্ত্বাবধানে রয়েছে। এ ঘটনার পর থেকে জেলাজুড়ে সর্বসাধারণের মাঝে
রাসেলস ভাইপার আতঙ্ক বিরাজ করছে ।
স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে
জেলার সর্বত্র সাপের উপদ্রব দেখা দিয়েছে। কিন্তু এর আগে সাগর উপকূল উপজেলা চরফ্যাশনের
কুকরি-মুকড়ি, ঢালচর কিংবা মনপুরা উপজেলায় দেখা মিললেও এবার সদর উপজেলাসহ প্রায় সবস্থানেই
সাপের বিচরণ বেড়েছে। একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে বিভিন্ন এলাকায়।
স্থানীয় জেলে জয়নাল মাঝি বলেন, নদীতে
মাছ শিকার করে ঘাটের দিকে যাওয়ার সময় বালুর মধ্যে এই সাপটি দেখতে পাই। পরে আরও লোকজন
এসে সাপটিকে রাসেলস ভাইপার বলে নাম দেয়। এই সাপ এর আগে আর কখনো দেখিনি। সাপটি দেখতেও
অনেক ভয়ানক। অন্য সাপের থেকে দেখতে আলাদা। সাপটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মেরে ফেলে।
বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল
হক বলেন, রাসেল ভাইপার সাপ লোকালয়ে সাধারণত খুব কমই দেখা যায়। বাচ্চা দেয়ার কারণে হয়তো
ওই সাপটি লোকালয়ে চলে এসেছে। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
মন্তব্য করুন


বেনাপোল স্থলবন্দরের গুরুত্বের কারনে যাত্রীদের দাবির মুখে এবার বেনাপোল-মোংলা রেলপথে আজ থেকে যাত্রী সেবা শুরু করেছে রেল কর্তৃপক্ষ। আপাতত দিনে একটি ও সপ্তাহে ৬ দিন রেল চলবে এ রুটে। সময় ও অর্থ সাশ্রয়ে এপথে উপকৃত হবেন যাত্রীরা।
জানা যায়, বেনাপোল রুটে যাত্রী সেবা বাড়াতে ব্যবসায়ী ও পাসপোর্টধারীদের দাবির মুখে
রেল কর্তৃপক্ষ বেনাপোল-খুলনা-মোংলা রুটে চালু করেছে যাত্রী সেবা।
ট্রেন চলাচলের জন্য চার হাজার
কোটি টাকার বেশি ব্যয়ে খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ এখন পুরোপুরি প্রস্তুত।
‘নতুন এই রুটে ‘মোংলা কমিউটার’ নামে একটি ট্রেন চলাচল করবে। খুলনা থেকে যশোর হয়ে বেনাপোল
পর্যন্ত চলাচল করে বেতনা এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন। সেই ট্রেনটি ফেরার পথে খুলনার
ফুলতলা জংশন থেকে মোংলার দিকে যাত্রা করবে, তখন ফুলতলা থেকে মোংলা পর্যন্ত ট্রেনটি
‘মোংলা কমিউটার’ নাম ধারণ করে চলবে।
ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন
মঙ্গলবার।
খুলনা থেকে ভোর ৬টায় বেনাপোলে
পৌঁছাবে সকাল সাড়ে ৮ টায় । পরে বেনাপোল থেকে ৯ টা ১৫ মিনিটে ছেড়ে মোংলা পৌঁছাবে
দুপুর ১২টা ৩৫ মিনিটে। পরে দুপুর ১ টায় মোংলা থেকে ছেড়ে ট্রেনটি বেনাপোল পৌছাবে বিকাল
সাড়ে ৪ টায়।
২০১০ সালে একনেকে অনুমোদনের
প্রকল্পের কাজ শুরু হয় ২০১৬ সালের সেপ্টেম্বরে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
দীর্ঘ ৯১ কিলোমিটার নতুন এ রেলপথে ৫.১৩ কিলোমিটার দীর্ঘ একটি রেলসেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া ১১টি প্লাটফর্ম, ১০৭টি কালভার্ট, ৩১টি ছোট ব্রিজ ও ৯টি আন্ডারপাসের নির্মাণ সম্পন্ন।
বেনাপোল বন্দরের ব্যবসায়ী নেতা আমিনুল হক জানান, বানিজ্যিক কারনে মোংলা বন্দর। যেতে হয়। তবে যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় দ্রুত পণ্য খালাস কাজে বিঘ্ন ঘটতো। এখন রেল সেবা চালুতে দ্রুত পণ্য খালাসে সহায়ক হবে।
বেনাপোল রেল নিরাপত্তা বাহিনীর ইনচার্জ আসাদুজ্জামান রানা জানান, বেনাপোল-মোংলা রেল সেবা চালুতে বেনাপোল আন্তর্জাতিক রেল ষ্টেশনের ব্যস্তত বাড়বে। এতে যাত্রীদের নিরপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে।
বেনাপোল আন্তর্জাতিক রেল ষ্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বেনাপোল ও মোংলা বন্দরের গুরুত্ব বিবেচনা করে মোংলা কমিউটার চালু হয়েছে। বেনাপোল রেল স্টেশন থেকে সকাল ১০টায় ৭১৬ জন যাত্রী নিয়ে মংলার উদ্দেশ্যে ট্রেনটি যাত্রা শুরু করে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়ামী বাসের ধাক্কায়
কবির হোসেন নামে একজন ড্রাম ট্রাক চালক নিহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার
কুটুম্বপুর বাস স্টেশনে ওই ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর
গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত কবির হোসেন তার বাড়ি
থেকে ওনার নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন, তার গাড়িটি কুটুম্বপুর স্টেশনে পার্কিং করা
অবস্থায় ছিলো। তিনি সড়ক বিভাজন পার হওয়ার পরে বাসটি তাকে চাপা দেয় এবং তিনি ঘটনাস্থলেই
মৃত্যু বরণ করেন।
এ বিষয়ে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ
(ওসি) রুহুল আমীন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছাই।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
হবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল স্বপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল পাটোয়ারী,বিতারা ইউনিয়ন পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার পাটোয়ারী,যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর সরকারসহ আরো অনেকে।
এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ,সহকারী শিক্ষক সাইফুল ইসলাম পাটোয়ারী,আব্দুল মালেক,আমেনা আক্তার,রামকৃষ্ণ,যুবদল নেতা কাদির পাটোয়ারী,সোহেল পাটোয়ারীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক পর্বের মধ্যে বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা,দেশাত্মবোধ, পল্লীগীতি, রবিন্দ্রসংগীত, নজরুলগীতি, আধুনিক গাণ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য করুন