

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার ১৩ জন জেলে নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। দীর্ঘ সময় কোনো খবর না পাওয়ায় হতাশা ও ক্ষোভে ফেটে পড়ে নিখোঁজদের পরিবার। এর জের ধরে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের দালাল বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন।
প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অবরোধে ওই অঞ্চলের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে উপজেলা প্রশাসন, নৌবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে এবং দ্রুত উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস দিলে স্বজনরা অবরোধ তুলে নেন।
পরিবারগুলোর অভিযোগ—১০ নভেম্বর ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জেলে পাঁচ দিনের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে একটি মাছ ধরার নৌকায় সাগরে পাড়ি জমান। পরদিন ১১ নভেম্বর পর্যন্ত তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ ছিল। এর পর থেকে তাদের নৌকার অবস্থান আর শনাক্ত করা যায়নি। প্রশাসনকে জানালেও তৎপরতা যথাযথ নয় বলে ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, নিখোঁজদের খোঁজে কোস্ট গার্ড ইতোমধ্যে অনুসন্ধান অভিযান শুরু করেছে। তিনি পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন।
এদিকে স্থানীয়দের মতে, শীত মৌসুমের শুরুতে সমুদ্রের আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় মাছ ধরতে যাওয়া জেলেদের ঝুঁকি কিছুটা বাড়ে। নিখোঁজদের জীবিত অবস্থায় দ্রুত উদ্ধার না হলে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।
মন্তব্য করুন


ময়মনসিংহে এজাহারভুক্ত
আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামিপক্ষ। এ সময়
পুলিশের হাত থেকে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তার সহযোগীরা।
গত মঙ্গলবার
বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পাঁচ পুলিশ
সদস্য আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় নেতৃত্ব
থাকা আসামির পিতা সাগর আলীকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব বলেন, ‘কয়েক দিন আগে স্থানীয় রাসেল
নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল
বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনায় কোতোয়ালি
মডেল থানায় একটি মামলা করা হয়।
তিনি জানান,
মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি
পুলিশ দল দিগারকান্দা এলাকায় যায়। এরপর পুলিশ এজাহারভুক্ত আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার
করে। তাকে নিয়ে আসার সময় আরিফুলের পিতা সাগর আলীর নেতৃত্বে লোকজন লাঠিসোঁটা ও দেশীয়
অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে
ও পিটিয়ে জখম করে আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায় তারা।
হামলায় আহত
এক এএসআই ও তিন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিক্যাল
কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন।
ওসি মো. নাজমুস
সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত
গুরুতর। আসামির পিতাকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন


দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে অর্চনা সুরিন (২৭) নামে এক বাংলাদেশি তরুণীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রায় এক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফ অর্চনা সুরিনকে আটক করে। পরে বিএসএফের আহ্বানে বিজিবি সীমান্ত পিলার ২৯৯/১ এস-এর কাছে ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া এলাকায় (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮ সি/১৪) পতাকা বৈঠকে অংশ নেয়।
বৈঠকে অর্চনা সুরিনের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে তিনি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়ায় বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে অর্চনা সুরিন জানান, তিনি দীর্ঘদিন ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভারতীয় নাগরিক দিপংকরের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস পেয়ে ভারতীয় নাগরিক রানার সহায়তায় গত ১২ ডিসেম্বর তিনি শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং দিপংকরের বাড়িতে ওঠেন।
তবে দিপংকরের পরিবারের সদস্যরা এ বিয়েতে সম্মতি না দেওয়ায় গত ১৪ ডিসেম্বর পতিরাম থানা পুলিশ অর্চনা সুরিনকে আটক করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, অর্চনা সুরিনকে গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জ
শহরের নিতাইগঞ্জ এলাকার নগর ভবনের সামন থেকে ছিনতাইকৃত পুলিশের অস্ত্র ও গুলি উদ্ধার
করা হয়েছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ মার্চ) দিনগত
রাতে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও তাদের আটক করা হয়।
আটককৃতদের
একজন হলো- দেওভোগ পানির ট্যাংক এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে মিশাল (৩০)। বাকিদের
নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
নারায়ণগঞ্জ
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায়
অস্ত্র ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে আটককৃতদের প্রসঙ্গে সংবাদ সম্মেলনে
বিস্তারিত জানানো হবে।
অতিরিক্ত
পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাছিনুজ্জামান জানিয়েছেন, মোট চারজনকে আটক করা হয়েছে।
এর আগে সোমবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের
শিকার হন দায়িত্বরত পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসময় ছিনতাইকারীরা তার
সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।
অতিরিক্ত
পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার এর সত্যতা নিশ্চিত করে বলেছিলেন, লুৎফর
রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের
জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী
তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।
ঘটনার
সময় ওই পুলিশ কর্মকর্তা পুলিশের পোশাকে ছিলেন।
মন্তব্য করুন


সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোলিশ পর্যটকের পানিতে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ওই পর্যটকের দাবি, তিনি গুগল ম্যাপ অনুসরণ করতে গিয়েই ওই ঘটনা ঘটে।
ইতালির ভেনিস ভ্রমণে গিয়েছিলেন ভিক্টোরিয়া গুজেন্ডা নামের এই তরুণী। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়। তিনি মুঠোফোনে মনোযোগী অবস্থায় সিঁড়ি বেয়ে নামছেন— এমন সময় ভারসাম্য হারিয়ে সোজা খালের পানিতে পড়ে যান। পরবর্তী দৃশ্যে দেখা যায়, তার পা কিছু জায়গায় ছড়ে গেছে।
ভিডিওতে লেখা ছিল, আপনি আছেন ভেনিসে, কিন্তু গুগল ম্যাপ বলে আগে বাড়ো।
নেটিজেনদের মধ্যে ভিডিওটি নিয়ে হাস্যরস ছড়িয়ে পড়ে। একজন মন্তব্য করেছেন, পানির দিকে হাঁটতে থাকলে কি হবে ভেবেছিলেন!
আরেকজন লেখেন, অন্ধের মতো গুগল ম্যাপ অনুসরণ বন্ধ করে একটু চারপাশে তাকানো ও মাথা খাটানোর চর্চা করা উচিত।
এক ব্যবহারকারী কিছুটা সহমর্মিতা দেখিয়ে বলেন, স্পষ্টতই সে শেষ ধাপে থামতে চেয়েছিল, কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে গেছে।
অবশ্য ব্যবহারকারীদের অধিকাংশই মনে করেন, দুর্ঘটনায় গুগল ম্যাপের দোষ নেই— বরং আসলে ছবি তুলতে গিয়ে পিছলে পড়েছেন ওই পর্যটক।
ভেনিসের ভ্রমণ সংস্থাগুলো বহুদিন ধরেই গুগল ম্যাপের বিভ্রান্তিকর নির্দেশনা নিয়ে সতর্ক করে আসছে। ভেনিসের বিন্যাস অধিকাংশ শহরের চেয়ে কিছুটা আলাদা। এখানে রয়েছে জটিল সেস্তিয়েরি বা অঞ্চলব্যবস্থা এবং এলোমেলোভাবে সাজানো নম্বরিং— যা প্রযুক্তিনির্ভর পর্যটকদের জন্যও পথ খোঁজা কঠিন করে তোলে।
এছাড়া শহরের বৈশিষ্ট্য মানচিত্রে পুরোপুরি ফুটে ওঠে না। ভ্রমণবিষয়ক সাইট ‘ট্যুর লিডার ভেনিস’ জানিয়েছে, গুগল ম্যাপ প্রায়ই এমন রাস্তায় পর্যটকদের নিয়ে যায় যেগুলো আদৌ নেই, বা খালের কারণে বন্ধ। অনেকে শেষমেষ খালের ধারে দাঁড়িয়ে বুঝতে পারেন, মানচিত্রে দেখানো মোড়টি আসলে পানির
নিচে।গুগল ম্যাপ পানির উচ্চতার ওঠানামাও হিসেবে আনে না, ফলে অনেক পথ হঠাৎ করেই অচল হয়ে পড়ে।
তাই অনেক ভ্রমণ গাইড পরামর্শ দিচ্ছে, ভেনিস ভ্রমণে গুগল ম্যাপের বদলে স্থানীয় গাইড, কাগজের মানচিত্র বা শহরভিত্তিক বিশেষ নেভিগেশন অ্যাপ ব্যবহার করাই নিরাপদ।
মন্তব্য করুন


কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
রোববার (৮ মার্চ ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীন আদর্শ সদর উপজেলার কটকবাজার বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মোঘলটুলি এলাকায় মালিকবিহীন অবস্থায় একটি যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বাজি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৪৭ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মন্তব্য করুন


গত ২৩ ফেব্রুয়ারি ‘কলা ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট, ‘বিজ্ঞান’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১ মার্চ, ‘ব্যবসায় শিক্ষা’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি ও চারুকলা ইউনিটের পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট ভর্তি প্রোগ্রামের ২০২৩-২৪ সেশনের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় প্রকাশ করা হবে। বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, বৃহস্পতিবার আমাদের ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফলাফল একসঙ্গে প্রকাশ করা হবে। বিকেল সাড়ে ৩টায় আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ফলাফল প্রকাশ করবেন।
মন্তব্য করুন


পররাষ্ট্র
উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কাছ
থেকে কোনো নসিহতের দরকার নেই।
আজ
বুধবার (১৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র
উপদেষ্টা বলেন, আমরা এই সরকারের শুরুর প্রথম দিন থেকেই বলে আসছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য
নির্বাচন অনুষ্ঠান আমরা করতে চাই। এখন ভারত আমাদের এই পরামর্শ দিচ্ছে। গত ১৫ বছরে এখানে
সুষ্ঠু নির্বাচন হয়নি। তখন তো ভারত কোনো কথা বলেনি। এখন আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে
ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নেই। পতিত আওয়ামী লীগের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচনই
বিতর্কিত হয়েছে। এর মধ্যে ২০১৪ সালের নির্বাচন ‘বিনা ভোট’,
২০১৮ সালের নির্বাচন ‘নিশি রাতের ভোট’ এবং ২০২৪ সালের নির্বাচন ‘ডামি ভোট’
হিসেবে সমালোচিত। প্রত্যেকটি নির্বাচনের আগেই ভারত বিষয়টিকে বাংলাদেশের ‘অভ্যন্তরীণ
ইস্যু’ বলে এড়িয়ে গেছে, যা মূলত হাসিনার নির্বাচনেরই প্রতি সমর্থন
বলে বিরোধীদের অভিযোগ আছে। তবে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর দেশে যে ত্রয়োদশ
জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে, সেটিকে ‘অংশগ্রহণমূলক’
করার তাগাদা দিয়ে আসছে ভারত।
বাংলাদেশে
ভারতীয় হাইকমিশনে নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে দিল্লি। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা
জানান, আজকে ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছে, সেখানে আমরা নিরাপত্তা জোরদার
করেছি। তবে এমন কর্মসূচিতে তাদের উদ্বেগ স্বাভাবিক।
ভারত
খুনি-সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইলে সেদেশের ‘সেভেন সিস্টার্স’ও
ভেঙে দেওয়া হবে বলে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটি বক্তব্য দিয়েছেন। এটা সরকারের
বক্তব্য কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা সরকারের বক্তব্য নয়। সরকারের
বক্তব্য হলে তো আমি বলতাম। অন্য কোনো উপদেষ্টা বলতেন।
মন্তব্য করুন


ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দাবি দীর্ঘ ৪০ বছর পর পূরণ হতে যাচ্ছে।
এমপিওভুক্তির প্রস্তাবের ফাইলে শেষদিন বুধবার (৫ মার্চ) স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফলে খুব দ্রুত সময়ের মধ্যে তারা এমপিওভুক্ত হচ্ছেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রথম ধাপে ১ হাজার ৫১৯ ইবতেদায়ী মাদ্রাসার ৬ হাজারের বেশি শিক্ষকের ভাগ্য খুলছে।
আজ বিদায়ী বক্তব্যে বিষয়টির ইঙ্গিত দিয়ে গেছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ নিজেই। আজ বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের শেষ কর্মদিবসে সেই ফাইলে স্বাক্ষর করে গেছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা। সেই ফাইল এখন প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। তার সম্মতি মিললে মে মাসের মধ্যে শিক্ষকরা বেতন-ভাতা পেতে পারেন।
তিনি বলেন, দেশে অনেক ইবতেদায়ী মাদ্রাসা আছে। এর মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক। কিন্তু অনেক প্রতিষ্ঠানের নথি (রেজিস্ট্রেশন) আছে। সরকারি প্রাথমিক স্কুলের মতো তারা বাংলা, ইংরেজি, গণিত পড়াচ্ছে। অবকাঠোমো, শিক্ষক থাকার পরও তাদের এমপিওভুক্ত করা হয়নি। তাদেরকে এমপিওভুক্ত করা সম্ভব। সেই কাজ আমি করে দিয়েছি।
এদিকে আজ বঙ্গভবনে নতুন শিক্ষা উপদেষ্টার শপথ অনুষ্ঠানে এই শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি অর্থ বিভাগের সচিবকে অবহিত করেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। এ সময় অর্থ সচিব প্রধান উপদেষ্টার সম্মতি মিললে টাকা ছাড় করার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন।
মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর গত নভেম্বর-ডিসেম্বর মাস থেকে ইবতেদায়ী শিক্ষকদের এমপিওভুক্ত করার জন্য কাজ করছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। সারা দেশে এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকারী নম্বর আছে (ইআইআইএন) এমন ১ হাজার ৫১৯টি মাদ্রাসাকে এমপিও করার ফাইল প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে।
এ নিয়ে জানতে চাইলে কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, বিদায়ী উপদেষ্টা এই ফাইলে স্বাক্ষর করেছেন। ফাইলটি এখন প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমতির জন্য পাঠানো হবে। তিনি সদয় অনুমতি দিলে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের এমপিওভুক্ত করা হবে।
কতদিন লাগতে পারে- জানতে চাইলে সচিব বলেন, অর্থ মন্ত্রণালয় চলতি বছরের বাজেট বরাদ্দ থেকে অর্থ ছাড়ের আশ্বাস দিয়েছেন। মে মাসের বেতন যেন শিক্ষকরা পান সেই চেষ্টা চালাচ্ছি।
মন্তব্য করুন


বরিশালের
গৌরনদীতে জ্বালানি তেল আনলোড করার সময় একটি তেলবাহী ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে
ট্রাকচালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষার পাশাপাশি অক্ষত
রয়েছে সাত হাজার লিটার পেট্রোল, অকটেন ও ডিজেল।
রোববার
(৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে গৌরনদী উপজেলার আগেলঝাড়া রোডের সেন্ট পিটার ফিলিং
স্টেশনে এ ঘটনা ঘটে।
বিষয়টি
নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান।
পাম্প
মালিকদের বরাত দিয়ে তিনি জানান, পেট্রোলবোঝাই একটি ট্রাক তেল সরবরাহের উদ্দেশ্যে ফিলিং
স্টেশনে প্রবেশ করে। পেট্রোল আনলোডের সময় স্পার্কিং (বিদ্যুৎ স্ফুলিঙ্গ) থেকে আগুন
ধরে যায়। তাৎক্ষণিক চালক গাড়িটি পাশ্ববর্তী গৌরনদী-আগৈলঝাড়া সড়কের ওপর নিয়ে যান। এতে
ফিলিং স্টেশনটি আগুনের কবল থেকে রক্ষা পায় এবং বড় ধরনের বিস্ফোরণ বা ক্ষয়ক্ষতি এড়ানো
সম্ভব হয়।
স্টেশন
কর্মকর্তা আরও জানান, 'দ্রুত ঘটনাস্থলে পৌছে তাদের দুটি ইউনিট প্রায় ৪০ মিনিটের চেষ্টায়
আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময়
ফিলিং স্টেশনে থাকা একটি ডিজেল চালিত থ্রি-হুইলার ও মোটরসাইকেল ভস্মিভুত হয়। পাশাপাশি
একটি কাভার্ড ভ্যানের কিছু অংশ ও ফিলিং স্টেশনটির ক্যাশ কাউন্টার ক্ষতিগ্রস্ত হয়।
মন্তব্য করুন


আগের
নির্বাচনে টেলিভিশনে অনেক কুকুর দেখিয়েছেন কিন্তু আজ তো কোথাও কুকুর দেখছিনা’
বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন৷
আজ
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন হাইস্কুলে ভোট দিতে এসে
তিনি এই মন্তব্য করেন।
বিগত
কয়েকটি নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) ওপর মানুষের আস্থার সংকট নিয়ে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশনের উপরে আস্থা ইতোমধ্যেই ফিরে এসেছে। তা
না হলে তো এত লোক আসতো না। মুখে যাই বলুক না কেন দলগুলো তো আস্থা রেখেছে। আপনার অতীতের
নির্বাচনগুলোও দেখেছেন। আমাদের উপর আস্থা আছে বলেই আজকে এতগুলো ক্যামেরা হাজির হয়েছে।
সিইসি
অতীতের নির্বাচনের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, ‘আগে তো আপনারা টেলিভিশন
অনেক কুকুর দেখিয়েছেন। আজকে তো ধারেকাছেও কুকুর দেখতেছি না।’
তিনি আরও যোগ করেন, ‘আগের নির্বাচনে আপনারা দেখিয়েছেন মাঠ খালি। পত্র-পত্রিকায় শুধু
কুকুরের ছবি ছাপা হয়েছে। এবার নির্বাচনে তো কুকুর খুঁজেও পাবেন না আপনারা। এবার তো
শুধু মানুষ আর মানুষ!’
দেশের
বিভিন্ন প্রান্তের ভোটের চিত্র পর্যবেক্ষণ করে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে এ এম এম
নাসির উদ্দিন বলেন, আমি টেলিভিশনে দেশের অনেক জায়গার পরিস্থিতি দেখেছি। পঞ্চগড়ের
মতো জায়গায় মহিলারা সকাল থেকে কুয়াশার মধ্য লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমাদের
যুব সমাজ এবং মহিলারা আমাদের শক্তিতে রূপান্তর হবে ইনশাল্লাহ।
মন্তব্য করুন