

নাটোরের
সিংড়ায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনার
পর অভিযুক্ত ওই কিশোরকে আটক করেছে পুলিশে।
সোমবার
(১৮ মে) রাতে সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ
ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভুক্তভোগী শিশুটি (৫) নিজ বাড়িতে একা ছিল।
পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের এক কিশোর
(১৩) আকস্মিকভাবে ঘরে প্রবেশ করে। এরপর শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ
করা হয়। এ সময় শিশুটির কান্নাকাটি ও চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত
ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকেই অভিযুক্ত কিশোরকে হাতেনাতে
আটক করে স্থানীয় জনতা। গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত নাটোর
আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ
বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনার পর তাৎক্ষণিক
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপস্থাপনা প্রত্যক্ষ করেছেন।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুর দুইটায় তিনি সংসদ ভবনে আসেন এবং সংসদের প্রেসিডেন্ট বক্স থেকে বাজেট উপস্থাপনা প্রত্যক্ষ করেন ।
এর আগে মন্ত্রিসভার বিশেষ
বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া
হয়েছে। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব
করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়।
২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭
লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি
দেশের ১৮তম অর্থমন্ত্রী। আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম বাজেট
পেশ করবেন।
এটি দেশের ৫৩তম বাজেট। সময়ের
সঙ্গে তাল মিলিয়ে প্রতি বছরই বাজেটের আকার বেড়েছে। স্বাভাবিকভাবেই আগামী অর্থবছরের
বাজেট দেশের সবচেয়ে বড় বাজেট হতে যাচ্ছে। এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য অনুমোদন দেওয়া হয়।
মন্তব্য করুন


যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ কথা জানিয়ে আরো
বলেছেন, এই সার্টিফিকেট চাকরি ক্ষেত্রে যেন মূল্যায়ন করা হয়।
সাখাওয়াত হোসেন এটাও বলেন যে, আমি আইজিপিকে অনুরোধ করবো, এই যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন। শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এই চাইতে ভালো উদাহরণ হতে পারে না।
শিক্ষার্থীরা তাঁর গাড়িও চেক করেছে উল্লেখ করে তিনি জানান, পতাকাওয়ালা গাড়ি থামানো হয়েছে। তারপর তারা বলেছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো না স্যার আপনি চলে যান।
মন্তব্য করুন


অন্তর্বর্তী
সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী সোমবার দুই দিনব্যাপী সিভিল
সার্জন সম্মেলন উদ্বোধন করবেন।
আজ
বৃহস্পতিবার (৮ মে) এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়েছে, প্রধান উপদেষ্টা আগামী ১২ মে (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে তাঁর তেজগাঁওস্থ
কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন।
মন্তব্য করুন


শরীরজুড়ে
পাকা ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর জনসভায় হাজির হয়ে সবার নজর কেড়েছেন মৌলভীবাজারের
শিমুল হোসেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতাকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত মানুষের
মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন।
বুধবার
(১৭ জুন) মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির
তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শিমুল। তার মাথায় ছিল ধানের শীষ দিয়ে তৈরি
মাথাল। পরনের পোশাকেও ছিল ধানের শীষ।
শিমুলের
এমন রূপে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেওয়ার বিষয়টি স্থানীয় নেতাদের বেশ আনন্দ দেয় বলে
জানা গেছে। তারা শিমুলের প্রশংসাও করেন।
মো.
শিমুল হোসেনের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোকামবাজার এলাকায়। পেশায়
রাজমিস্ত্রি। তিনি গিয়াসনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির
সদস্য।
এর
আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি’র
তৃতীয় পর্যায়ের উদ্বোধনে যোগ দিতে দুপুর ১২টা ২৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর
থেকে মৌলভীবাজারে পৌঁছান। সেখান থেকে তিনি সরাসরি শ্রীমঙ্গলে যান। দুপুর ১টার দিকে
শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফ্যামিলি কার্ড
বিতরণ কার্যক্রমে অংশ নেন।
প্রধানমন্ত্রীর
সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো জেলায় জোরদার
করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি
সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।
কয়েক
দিন ধরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা শহরের সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ
অবকাঠামো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সার্কিট হাউস, জেলা জজ আদালত, পৌরসভা ভবনসহ বিভিন্ন
সরকারি ভবনে রং করা হয়েছে। এছাড়া সড়কের ব্রিজ ও কালভার্ট নতুন করে লাল-সাদা রঙে সাজানো
হয়।
অনুষ্ঠানস্থল
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের
নিরাপত্তার দায়িত্ব নেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
কেন্দ্রীয়
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, শ্রীমঙ্গলের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর আড়াইটার
দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে তার।
মন্তব্য করুন


আজ শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন
যমুনায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূস।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার
রাত ৮টা ৫০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য জানান।
এদিকে এনসিপিসহ বেশকিছু রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামীলীগকে
নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করছে। শুক্রবার থেকে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি পালিত হচ্ছে।
শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে বলা
হয়,
সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল,
সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী
কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে,
তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত
সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী
কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে
ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য যে, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের
অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার
পরিবর্তে,
দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা
চালিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন


বিভিন্ন দাবিতে আন্দোলনরত সাত কলেজের
ছাত্রদের ভেতরে বহিরাগত প্রবেশ করছে এমন অভিযোগ আসছে। তাই কোনো ধরনের উসকানির ফাঁদে
না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন
সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের
বৈঠকে হওয়ার বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সাত
কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করল, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা
এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভাল আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল।
সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। এ দ্রুত শিক্ষার
ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব নয়। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন
হয়েছিল।
তিতুমীর কলেজের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা
আসিফ মাহমুদ বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন অনুপ্রবেশকারীরা,
আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছুড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে।
এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। আজও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও স্পষ্ট
না কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি।
এক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে কোনো ধরনের উসকানির ফাঁদে না পড়ার, যেন আইনশৃঙ্খলা
পরিস্থিতি বজায় থাকে। আহ্বান জানাচ্ছি, ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে।
আমাদের দৃষ্টিভঙ্গি হলো জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়েছে ছাত্ররা। তাই তাদের মধ্যে
অনেক আশঙ্কা রয়েছে। তাদের দাবির প্রতি আমরা সহনশীল। তবে সেই দাবি দাওয়া নিয়ে আমাদের
সঙ্গে আলোচনা করার আহ্বান জানাই। চাইলে সমাধান করতে পারি। সরকার এ ব্যাপারে খুব পজিটিভ।
আসুক কথা বলব। সরকার কথা শুনছে চাইলে সমাধান করা যায়। যারা আন্দোলন করছেন তাদের কাছে
দাবি থাকবে আপনারা আসুন, আলোচনা করি। কোনো উসকানিতে পা দেবেন না। সরকার আপনাদের শুনতে
ইচ্ছুক। যেহেতু ছাত্ররা গণঅভ্যুত্থান সফল করেছে আমি মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার
পরিচয় দেবেন।
এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল
বলেন, রাতারাতি এক কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলার জন্য রাস্তা বন্ধ করে জনমানুষের
ভোগান্তি তৈরি করবেন, এটা কতটুকু সমীচীন, সেটা একটু বিবেচনা করে দেখতে ছাত্রদের প্রতি
আহ্বান জানান।
মন্তব্য করুন


সুনামগঞ্জের
সুরমা নদীর কয়েকটি পয়েন্টে পানি কিছুটা বেড়েছে। কুশিয়ারার মারকুলি স্টেশনে পানি এখনো
বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা পুরোপুরি কাটেনি।
পাউবো
সূত্রে জানা গেছে, রোববার (১২ জুলাই) সকাল ৯টায় জেলার প্রধান নদ-নদীর পানি এখনো বিপৎসীমার
নিচে থাকলেও কয়েকটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে।
জেলা
সদরের প্রধান নদী সুরমার শহরের ষোলঘর পয়েন্টে ৭ দশমিক ৪০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে,
যা মৌসুমি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে পানির উচ্চতা ১৫
সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে সুনামগঞ্জে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ছাতক
পয়েন্টে সুরমা নদীর পানি ৮ দশমিক ৬৮ মিটার উচ্চতায় রয়েছে, যা বিপৎসীমার ২ সেন্টিমিটার
নিচে। এ সময়ে ছাতকে ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত কম হলেও উজানের
ঢলে ছাতকের নদ-নদীতে পানি বেড়েছে। উজানের ঢল অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
গত
২৪ ঘণ্টায় জেলার মধ্যে সর্বোচ্চ ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তাহিরপুর
উপজেলার লাউড়েরগড়ে। অব্যাহত বর্ষণ ও ভারতের মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায়
আগামী কয়েক দিনে নদ-নদীর পানি আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।
পাউবো
জানিয়েছে, শনিবার বিকালে সুনামগঞ্জ শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানির উচ্চতা ছিল
৭ দশমিক ৪০ মিটার, যা মৌসুমি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচে। গত ২৪ ঘণ্টায় এখানে পানির
উচ্চতা ১৫ সেন্টিমিটার বেড়েছে। একই সময়ে জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে,
যা আগের ২৪ ঘণ্টার ৭৭ মিলিমিটারের তুলনায় কম। তবে পাহাড়ি ঢলের পানি নামা অব্যাহত আছে।
পাউবোর
সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক বলেন, আপাতত বৃষ্টি কিছুটা
কমে নদ-নদীর পানি হ্রাস পেলেও আগামী দিনগুলোতে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি
বাড়লে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি
হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে
সম্ভাব্য বন্যা মোকাবিলায় জেলার ১২টি উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
জেলা
প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, জেলার ১ হাজার ৩১১টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত
রাখা হয়েছে। উদ্ধারকাজের জন্য পর্যাপ্ত নৌযান, স্বেচ্ছাসেবক এবং ১ হাজার ৫৬টি মেডিকেল
টিম প্রস্তুত রয়েছে। এছাড়া ১২টি উপজেলায় ১ হাজার ২০০ প্যাকেট শুকনা খাবার ও জিআর চাল
বিতরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী মজুত রাখা হয়েছে।
প্রশাসনের
পক্ষ থেকে জানানো হয়েছে, ভারি বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতি
দ্রুত পরিবর্তন হতে পারে। তাই জরুরি সেবা সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্ভাব্য
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। জেলা
ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জ ৪ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের
সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন


তাপপ্রবাহে বন্ধ থাকার পর শনিবার থেকে
যথারীতি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে
বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের
জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার থেকে যথারীতি মাধ্যমিক
পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম চলবে।
তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান
বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ ঘোষণার জন্য আদালত যে নির্দেশনা দিয়েছিল আদালত। সে
অনুযায়ী, বৃহস্পতিবার বন্ধ রাখা হয় মাধ্যমিক স্তুরের শিক্ষাপ্রতিষ্ঠান।
মন্তব্য করুন


বিশ্বকাপের
সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে নিজের ১৯তম জন্মদিন উদযাপন করেছেন স্পেনের
তরুণ তারকা লামিনে ইয়ামাল। তবে তার কাছে জন্মদিনের সবচেয়ে বড় উপহার হবে ফ্রান্সকে
হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠা।
সোমবার
সংবাদ সম্মেলনে ইয়ামাল বলেন, ‘এখনো খুব বেশি উপহার পাইনি। সবচেয়ে বড় উপহার হবে মঙ্গলবার
জয় পাওয়া এবং নিউইয়র্কে ফাইনাল খেলতে যাওয়া।’
বেলজিয়ামের
বিপক্ষে কোয়ার্টার ফাইনালের জয়ের পর ইয়ামাল বলেছিলেন, স্পেন নয়, বরং ফ্রান্সেরই
ভয় পাওয়া উচিত। এ নিয়ে প্রশ্ন উঠলেও তিনি জানান, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা
হয়েছে। তিনি বলেন, ‘আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি,
না। আমরা ইউরোপের চ্যাম্পিয়ন। এটি শুধু ফুটবল।’
জন্মদিন
উপলক্ষে নিজের জন্য মূল্যবান রত্নখচিত একটি মোটা গলার হার কিনেছেন বলেও জানান বার্সেলোনার
এই ফরোয়ার্ড।
চলতি
বিশ্বকাপে এখন পর্যন্ত একবার গোল করেছেন ইয়ামাল। তবে ফ্রান্সের বিপক্ষেও গোল করার
চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি। তিনি বলেন, ‘আমি গোল নিয়েই ভাবি না। তবে এমন ম্যাচে
গোল করা সবসময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। এ কারণেই এখানে এসেছি।’
সেমিফাইনালকে
দর্শকদের জন্য ‘দারুণ একটি ম্যাচ’ আখ্যা দিয়ে ইয়ামাল বলেন, ‘এই ম্যাচের
জন্যই সবাই অপেক্ষা করছিল।’বড় ম্যাচের চাপ নিয়েও নির্ভার স্পেনের
এই তরুণ তারকা।
তার
ভাষায়, ‘জীবনে ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি আছে। তাই আমি শান্ত আছি।
অতিরিক্ত কোনো চাপ অনুভব করছি না। সব সময়ের মতোই মাঠে নেমে দলের জন্য নিজের সর্বোচ্চটা
দেওয়ার চেষ্টা করব।’এদিকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে
জানিয়েছেন, টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ফ্রান্সের বিপক্ষে নিজেদের খেলার ধরনই
ধরে রাখতে চান তারা।
তিনি
বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একে অপরকে চিনি। তাদের দলে যেমন অসাধারণ খেলোয়াড় আছে,
আমাদের দলেও আছে। নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের শক্তির মোকাবিলা করতে হবে।’
তিনি
আরও বলেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চাই এবং নিজেদের ফুটবল খেলতে চাই।’
তবে ফ্রান্সকে আগের চেয়ে আরও শক্তিশালী দল বলেও মনে করেন স্পেনের কোচ। দে লা ফুয়েন্তে
বলেন, ‘তারা এখন অনেক ভালো দল। গত দুই বছরে তাদের খেলোয়াড়রা আরও পরিণত হয়েছে এবং
আগের চেয়ে ভালো ফুটবল খেলছে।’
মঙ্গলবার
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আরলিংটনে অনুষ্ঠিত হবে স্পেন ও ফ্রান্সের বহুল
প্রতীক্ষিত বিশ্বকাপ সেমিফাইনাল।
মন্তব্য করুন


কুষ্টিয়ার
খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ থেকে
১৫ জন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায়
বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
আজ
শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে খোকসা থানার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে
কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ
ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রাম ট্রাক এবং রাজবাড়ী থেকে
কুষ্টিয়া গামী যাত্রীবাহী পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস উল্টে
সড়কের পাশে পুকুরে পানির মধ্যে পড়ে যায়।
স্থানীয়রা
তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট
জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বাস যাত্রী ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।
কুষ্টিয়া
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘তানহা পরিবহনের একটি বাস
রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। বাসটি খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে
একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা
একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।’
মন্তব্য করুন