

গাইবান্ধার
গোবিন্দগঞ্জে সাবেক স্ত্রীকে পুনরায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলার
আসামি আল আমিনকে (২৪) ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
(র্যাব)। গ্রেফতারকৃত আমিন গোবিন্দগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার শাহজাহান আলীর ছেলে।
সোমবার
দুপুরে র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার
গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত ২৩ মে বিকেলে
ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংবাদ
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর ভুক্তভোগীর সঙ্গে ইসলামী শরিয়াহ মোতাবেক
আল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের দাবিতে ভুক্তভোগীর ওপর বিভিন্নভাবে
শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। ভুক্তভোগীর পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে
২০২৫ সালের ১৯ অক্টোবর আল আমিন একতরফাভাবে ভুক্তভোগীকে তালাক দেন।
বিচ্ছেদের
কিছুদিন পর নিজের ভুল বুঝতে পেরে আল আমিন পুনরায় বিয়ের আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে
যোগাযোগ শুরু করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর
ধারাবাহিকতায়, বিয়ের আশ্বাসে ভুক্তভোগীকে মামলার আরেক আসামি খালার বাসায় নিয়ে গিয়ে
তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে ভুক্তভোগী বিয়ের
জন্য চাপ দিলে আল আমিন বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় গত ৫ মে ভুক্তভোগী বাদী
হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞপ্তিতে
আরও বলা হয়, ঘটনার পর গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন। ঘটনার গুরুত্ব বিবেচনায়
র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ মে বিকেল সোয়া ৪টার
দিকে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা এবং র্যাব-৪ সিপিসি-২ নবীনগরের (সাভার) যৌথ আভিযানিক
দল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে।
পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


তীব্র তাপপ্রবাহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ ছাড়াও এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখাসহ গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।
গতকাল সোমবার (২৯ এপ্রিল) রাতে বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ১৫ বছরে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জন সত্ত্বেও চলমান দাবদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা প্রদানে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে এবং একইসঙ্গে গ্রাহকদের আরো পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে।
তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা। বাড়তি উৎপাদনের পরও লোডশেডিং এড়াতে পারছে না বিদ্যুৎ বিভাগ। শহরে স্বস্তি থাকলেও, গ্রামে ভোগান্তিতে গ্রাহকরা।
বিদ্যুৎ বিভাগের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নিম্নহারে বিদ্যুৎ বিল পেতে দোকান, শপিংমল, পেট্রল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকতে বলা হয়েছে।
এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি বা এর ওপরে রাখতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকতেও আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকেও বিরত থাকতে গ্রাহকদের আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন


বন্যায় চারদিক যখন ডুবন্ত তখন এক অসহায় অন্তঃসত্ত্বাকে সেনাবাহিনী উদ্ধার করেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী কাতরাচ্ছিলেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট থেকে এ তথ্য জানা যায়।
শুক্রবার (২৩ আগস্ট) ফেনী জেলার ফুলগাজী থেকে তাকে উদ্ধার করে অ্যাভিয়েশন হেলিকপ্টার।
পোস্টে বলা হয়েছে, বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা ক্যান্টনমেন্টের অধীন ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা, জরুরি চিকিৎসা সেবা প্রদান এবং ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।
ওই নারীকে সেনাবাহিনীর অ্যাভিয়েশন হেলিকপ্টারে করে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।
পোস্টটিতে
সবশেষে বলা হয় যে, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে দৃঢ়ভাবে আছে এবং তাদের সহায়তা
এবং উপস্থিতি অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন


যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ কথা জানিয়ে আরো
বলেছেন, এই সার্টিফিকেট চাকরি ক্ষেত্রে যেন মূল্যায়ন করা হয়।
সাখাওয়াত হোসেন এটাও বলেন যে, আমি আইজিপিকে অনুরোধ করবো, এই যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন। শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এই চাইতে ভালো উদাহরণ হতে পারে না।
শিক্ষার্থীরা তাঁর গাড়িও চেক করেছে উল্লেখ করে তিনি জানান, পতাকাওয়ালা গাড়ি থামানো হয়েছে। তারপর তারা বলেছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো না স্যার আপনি চলে যান।
মন্তব্য করুন


ঢাকার
ধামরাইয়ে পপি রাণী সরকার নামে ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। পারিবারিক কলহের জেরে তাকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী লিটন সরকারকে (পেশায়
সিএনজিচালক) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রোববার
(২ আগস্ট) গভীর রাতে উপজেলার গোমগ্রাম এলাকায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ
উদ্ধার করা হয়। আটক লিটন সরকার দুই সন্তানের জনক।
নিহতের
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সরকার মাদকাসক্ত ছিলেন। পারিবারিক কলহের জেরে
গত রাতে স্ত্রী পপি রাণীকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাথরুমের সামনে ফেলে রাখেন তিনি।
পরবর্তীতে স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয়দের সহায়তায় তাকে কালামপুর হলি
জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক পপি রাণীকে মৃত ঘোষণা করেন।
ধামরাই
থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া
গেছে এবং তিনি ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর পরই স্থানীয় জনতা অভিযুক্ত স্বামী
লিটনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি
চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন


বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন
সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করেছে ।
সোনার দাম কমিয়ে দেশের মানুষের
জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এবং নতুন নির্ধারণ করা এ দাম
যা আজ থেকেই কার্যকর করা হবে।
শনিবার (২০ এপ্রিল) বাজুসের
স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর
রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি গ্রাম সোনার দাম ১০ হাজার ২৭৫ টাকা
থেকে কমিয়ে ১০ হাজার ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে আর এই হিসেবে ২২ ক্যারেটের এক ভরি
এদিকে সোনার দাম পরিবর্তন
করা হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম।
মন্তব্য করুন


ভূমি অফিসের কর্মকর্তাদের ঘুষ নেওয়া
নিয়ে সর্তকবার্তা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের
ভেরিফায়েড ফেসবুক পেজে ভূমি অফিসের কর্মকর্তাদের হুশিয়ারী দিয়ে একটি পোস্ট দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ভূমি অফিসে
ঘুষ দেওয়ার মাত্রা কমে যাওয়ায় সেখানে কর্মীদের কাজে অনীহা দেখা যাচ্ছে এবং কাজ স্লো
করে দেওয়া হয়েছে। ভূমি অফিসের কর্মীরা যদি ঘুষের অভ্যাসের অভাবে কাজে অনীহা দেখান এবং
কাজ স্লো করে দেন, তাহলে এটি তাদের পেশাগত দায়বদ্ধতার অভাবকেই প্রকাশ করে। যাদের পেশাগত
দায়বদ্ধতার অভাব রয়েছে, তাদের বিকল্প চিন্তা করা সরকারের দায়িত্ব। আপনারা যারা কাজ
স্লো করে দিয়েছেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। না-হয় আপনাদের রিপ্লেসমেন্টও চলে
আসবে।
মন্তব্য করুন


নওগাঁর
আত্রাই উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় নেয়ামুল বাছির (৪৮) নামে এক কলেজ
শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার
(১৭ জুন) সকালে শাহাগোলা রেলস্টেশনের পাশের শিমুলিয়া এলাকার একটি নির্জন সড়ক থেকে তার
রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত
নেয়ামুল বাছির নওগাঁ শহরের পার-নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং আত্রাই উপজেলার
বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি হজ কাফেলা ব্যবসার সঙ্গেও
জড়িত ছিলেন।
পারিবারিক
সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে তার শেষবারের মতো মোবাইল
ফোনে কথা হয়। এশার নামাজের পর তিনি বাড়ি ফেরার উদ্দেশ্যে আত্রাই রেলস্টেশন এলাকা থেকে
একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে নওগাঁ শহরের দিকে রওনা দেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি
ফেরেননি।
নিহতের
ভাই মিজানুর রহমান অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা
করা হয়েছে। দুর্বৃত্তরা পথিমধ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ শাহাগোলা
রেলওয়ে স্টেশন সংলগ্ন শিমুলিয়া এলাকার নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায়।
বুধবার
সকালে স্থানীয় লোকজন রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে মরদেহ উদ্ধার করে।
আত্রাই
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে
রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের একাধিক
চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
তিনি
আরও জানান, ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের আওতাভুক্ত হওয়ায় বিষয়টি সান্তাহার জিআরপি থানাকে
অবহিত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ
ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের
শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিবারের সদস্যরা দ্রুত হত্যাকারীদের
গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন


‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
কো-অপারেশন অর্গানাইজেশনে’ (ওয়াইকো) প্রাথমিকভাবে পর্যবেক্ষক
হিসেবে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
সাংহাইভিত্তিক
ওয়াইকো হলো একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০২৬ সালের ১৬ জুলাই গঠিত হয়েছিল।
সংস্থাটির
ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে— উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা
জোরদার করা; বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা;
বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ
নিশ্চিত করা; এবং এআই-সংক্রান্ত নীতিমালা এমনভাবে এগিয়ে নেয়া, যাতে এই নতুন ও ক্রমবিকাশমান
প্রযুক্তিটি মানুষের জন্য নিরাপদ ও কল্যাণকর হয়।
মন্তব্য করুন


রোববার (১৪ জুলাই) জাতীয় পেনশন কর্তৃপক্ষ থেকে প্রত্যয় স্কিম নিয়ে দেওয়া এক
নির্দেশনায় জানানো হয়েছে , সরকারি কর্মচারীদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব স্ব-শাসিত,
স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠনের কর্মচারীরা নতুন কর্মচারী হিসেবে ১
জুলাই ২০২৫ সাল বা তার পরবর্তীসময়ে চাকরিতে যোগদান করবেন ,তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন
পেনশন স্কিমের আওতায় আসবেন।
সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব স্ব-শাসিত,
স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠনের প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরাও সরকারি
কর্মচারীদের মতো যারা নতুন কর্মচারী হিসেবে ১ জুলাই ২০২৫ সাল বা তৎপরবর্তী সময়ে চাকরিতে
যোগদান করবেন তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সর্বস্তরের জনগণকে একটি টেকসই পেনশন
ব্যবস্থায় আনার লক্ষ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর আওতায় গত ১৭ আগস্ট
২০২৩ সালে প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিমের উদ্বোধন করেন।
মন্তব্য করুন


আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের
কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।
আজ বৃহস্পতিবার (২৯
মে) টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস’
শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন,
জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে
অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সব কিছু করবে।
এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু
কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য।
সেমিনারে প্রধান উপদেষ্টা দুটি সমঝোতা স্মারকের সাক্ষী হন।
প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যানপাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)
ও কাইকম ড্রিম স্ট্রিট (কেডিএস)-এর মধ্যে, যার একটি জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগ;
দ্বিতীয়টি বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট
কম্বাইন্ড কোঅপারেটিভস (জাপানে ৬৫টির বেশি কোম্পানির একটি ফেডারেশন) এবং জেবিবিআরএ
(জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি)-র মধ্যে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক।
তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ,
যার অর্ধেকই ২৭ বছরের নিচে।
তিনি বলেন, ‘সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেওয়া।
শিজুওকার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের তত্ত্বাবধায়ক সংস্থার
প্রতিনিধি পরিচালক মিতসুরু মাতসুশিতা বলেন, ‘অনেক জাপানি কোম্পানি বাংলাদেশিদের বিষয়ে আগ্রহ প্রকাশ করছে
এবং তিনি বিশ্বাস করেন যে এই ধারা অব্যাহত থাকবে।’
তিনি বলেন, বাংলাদেশি মেধাবীদের বিশাল সম্ভাবনা রয়েছে। তাদের প্রতিভা
লালন করা আমাদের দায়িত্ব।
এনবিসিসি চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা স্মরণ করেন যে প্রায়
১৪ বছর আগে অধ্যাপক ইউনূস জাপানে এসেছিলেন এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের
সহায়তার গল্প বলেছিলেন।
তিনি বলেন, আমাদের ফেডারেশন তরুণ ও দক্ষ শ্রমিকের জন্য বাংলাদেশকে একটি
সম্ভাবনাময় উৎস হিসেবে দেখছে। তারা উভয় দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে আমরা এক লাখ বাংলাদেশি শ্রমিককে স্বাগত
জানাতে প্রস্তুত।
ওয়াতামি গ্রুপের প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে জানান,
বাংলাদেশে তাদের প্রতিষ্ঠিত একটি স্কুল প্রতিবছর ১৫০০
শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয়, এবং তারা এই সংখ্যা ৩০০০-এ উন্নীত করার পরিকল্পনা করছে।
তিনি বলেন, ‘বাংলাদেশের কারিগরি শিক্ষা গ্রহণকারীরা জাপানের চাকরির
বাজারে প্রবেশ করতে পারবে।
জাপান ইন্টারন্যাশনাল ট্রেইনি অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার
কোঅপারেশন অর্গানাইজেশনের (জেইটিসিও) চেয়ারম্যান হিরোআকি ইয়াগি জাপানের শ্রমবাজারে
বাংলাদেশিদের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, বাংলাদেশে এখনও ভাষা শিক্ষকের ঘাটতি রয়েছে।
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের (এমএইচএলডব্লিউ) প্রতিমন্ত্রী
নিকি হিরোবুমি বলেন, জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে এবং সে কারণে বাংলাদেশি শ্রমিকদের সহায়তা
প্রয়োজন হবে।
তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের জন্য নয়, জাপানের জন্যও একটি আশাব্যঞ্জক দিক হতে পারে।’
স্বাগত বক্তব্যে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী
বলেন,
২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ১০ লাখ
পর্যন্ত পৌঁছাতে পারে। বাংলাদেশ এই সুযোগ কাজে লাগিয়ে আরও দক্ষ শ্রমিক পাঠাতে পারে।
মন্তব্য করুন