

নরসিংদীতে
প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথাড়ি কোপে সাজ্জাত হোসেন নামের এক যুবক গুরুতর
আহত হন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকের স্বজনরা প্রেমিকার চাচা ও ফুফুর বাড়িতে আগুন
দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার
(২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।
আহত
প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। ঘটনার
পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত
সাজ্জাদের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সঙ্গে
একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তারের (১৭) প্রেম রয়েছে। সম্প্রতি ফারজানা
সাজ্জাদের সঙ্গে পালিয়ে গেলে তার পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা মেয়েকে
বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রোববার সকালে মেয়ে আবারও প্রেমিক সাজ্জাদের কাছে চলে গেলে
ফারজানার ভাই ও চাচাসহ কয়েকেজন সাজ্জাদের এলাকায় গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। সেখান সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার
জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এই
ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন ফারজানার বাবার বাড়ি, তার চাচা ও ফুফুসহ
মোট চারজনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এমনি ফায়ার সার্ভিসের আসার পথেও
বাধা সৃষ্টি করে। ফলে সবগুলো বাড়ি আসবাপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।
এ
বিষয়ে মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেলেও ফায়ার সার্ভিস স্থানীয়
লোকজনের বাধায় অগ্নি নির্বাপণ কাজে অংশ নিতে পারেনি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই
ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাধবদী
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে একজনকে
কুপিয়ে আহতের ঘটনা ঘটে। এরই জেরে মাধবদীতে ওই কিশোরীর বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন শিক্ষা পরিবার তথা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, সিসিএন মডেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দুইদিনের বেতনের সমপরিমাণ অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয়া হয়েছে। দেশে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দূর্গত অঞ্চলের মানুষের সহায়তা প্রদানের লক্ষ্যে সোনালী ব্যাংকের মাধ্যমে ওই অনুদান প্রদান করা হয়েছে। জানা যায়, সিসিএন পরিবারের প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন বন্যার্তদের সহযোগিতায় প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন এবং এই বিষয়ে সিসিএন-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী কে অবহিত করেন। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে যোগ করার ঘোষণা দেন। এদিকে কুমিল্লায় বন্যা পরিস্থিতির শুরু থেকেই সিসিএন শিক্ষা পরিবারের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীরাও বন্যা দূর্গতদের পাশে দাড়িয়েছে। তারা ত্রাণ সরবরাহ, বন্যা দূর্গতদের আশ্রয় কেন্দ্রে পৌছে দেয়া, জরুরী চিকিৎসা সেবার ব্যবস্থা করাসহ বিভিন্ন ধরণের সহযোগিতা করে যাচ্ছেন। প্রতিষ্ঠানের প্রক্টরিয়াল টিম ও শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে জেলার বন্যাদূর্গত উপজেলা চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, বুড়িচং, ব্রাহ্মণপাড়া এলাকা সহ অন্যান্য এলাকায় সেচ্ছাসেবী হিসেবে কাজ করে যাচ্ছেন।
মন্তব্য করুন


বিদেশে
উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে
১০ লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী
কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে
বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
নুরুল
হক নুর বলেন, ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস এবং প্রথম অফিসে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ
ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং
পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিটিং হয়েছে। মিটিংয়ে কর্মপরিকল্পনা
চেয়েছিলেন, সেগুলো নিয়ে একটা ফলোআপ আলোচনা হয়েছে। তার মধ্যে প্রধানমন্ত্রীর আগ্রহ
এবং তার নির্দেশনায় আমরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যারা
কোরিয়া, জাপান, চায়না, জার্মানি এরকম দেশগুলোতে যাবে; বিশেষ করে শিক্ষার্থীদের ব্যাংক
গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশনা
প্রধানমন্ত্রী দিয়েছেন। সেটা আমাদের মন্ত্রণালয়ের একটা ব্যাংক আছে প্রবাসী কল্যাণ
ব্যাংক, ওই ব্যাংকই ডেডিকেটেড করতে বলেছেন, যেন এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়।
তিনি
আরও বলেন, আমাদের মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির ফলে বা এই সংকটের ফলে আমাদের অনেক
শ্রমিকরা সেখানে বর্তমানে আছে। আমাদের শ্রমবাজারের বড় একটা অংশই কিন্তু মধ্যপ্রাচ্য।
সেক্ষেত্রে এই যুদ্ধের ফলে আমাদের কী ধরনের সংকট এবং সম্ভাবনা তৈরি হতে পারে সেগুলো
নিয়ে আলাপ আলোচনা করেছে। বিশেষ করে ধরেন এখানে মিডিলইস্টে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার
ডেস্ট্রয় করা হয়েছে এগুলো আবার রিবিল্ড করতে হবে। তাছাড়া ওখানে আশা করি যে আমাদের
দেশের শ্রমবাজার খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না। বরং আমাদের দেশের চাহিদা আরো তৈরি হতে
পারে। সেখানে প্রধানমন্ত্রী বরাবরই থার্ড ল্যাঙ্গুয়েজ বা ভাষা শেখার বিষয়ে গুরুত্ব
আরোপ করেছেন। আমাদের দেশের মানুষ শুধু ভাষা না জানার কারণে তারা অল্প পয়সার চাকরি করে।
ভাষা জানলে তারা একটু ভালো বেতন পেতে পারে।
প্রবাসী
কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাপানে এক লাখ লোক পাঠানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার
থেকে একটা এমওইউ হয়েছে, সেটাকে কীভাবে ত্বরান্বিত করা যায়। জাপানসহ ইউরোপে কীভাবে
আমরা লোক পাঠাতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে।
ইউরোপের
বেশ কিছু দেশের ভিসা করার জন্য ইন্ডিয়া যেতে হয়। তো এটা নিয়ে প্রধানমন্ত্রী শুরুতেই
পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিলেন যে, তাদেরকে পারসু করে বাংলাদেশে তাদের
একটা অফিস বা কনস্যুলার সেবা নিশ্চিত করার জন্য তাদেরকে অনুরোধ করা। এই বিষয়ে আজকে
আলোচনা হয়েছে। কিছু দেশ এরইমধ্যে এখানে কনস্যুলার সেবা দিচ্ছে। বাকি দেশগুলো যেন এখানে
নিশ্চিত করে এ বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, বলেন নুরুল হক নুর।
তিনি
বলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের
কর্মকাণ্ডগুলো একটু প্রচার কম হচ্ছে। সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন যে, আমরা
যেন যার যার মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রি মিডিয়ার সঙ্গে কানেক্টেড থেকে
সরকারের ইতিবাচক কর্মকাণ্ডগুলো যেন জনগণের সামনে আমরা পৌঁছে দেই।
প্রতিমন্ত্রী
বলেন, আমাদের ১৮০ দিন যে কর্মপরিকল্পনা তার মধ্যে আমাদের অভিবাসন ব্যয় নির্দিষ্ট
করে দেওয়ার একটা বিষয় আছে। আমরা হয়তো কিছুদিনের মধ্যে সেটি চূড়ান্ত করব। আমাদের
যেসব শ্রমবাজারগুলো বন্ধ আছে, মালয়েশিয়াসহ যে ধরনের সমস্যাগুলো আছে, এটিও দ্রুত সময়ের
মধ্যে শর্টআউট করে লোক পাঠানোর ব্যবস্থা করা। থাইল্যান্ডসহ অন্যান্য দেশেও আমরা যেন
লোক পাঠাতে পারি। আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন।
মধ্যপ্রাচ্যে
যুদ্ধের কারণে রেমিটেন্সে কোনো ধাক্কা আসবে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধের
ফলে আমাদের শ্রমবাজার কিংবা রেমিটেন্স-এর উপরে খুব বেশি প্রভাব পড়বে না। হয়তো সাময়িক
কিছুটা হতে পারে। বরং যুদ্ধ স্টপ হলেও এগুলো পুনর্গঠনে তাদের যে ম্যানপাওয়ার লাগবে,
আমি মনে করি ওই সব দেশের শ্রমবাজারে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে একটা
সম্ভাবনা তৈরি হবে।
মন্তব্য করুন


মেট্রোরেল নির্বাচনের দিনেও যথা নিয়মে চলবে বলে জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)।
শনিবার(৬ জানুয়ারি) সকালে ডিএমটিসিএল জেনারেল ম্যানেজার (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, আমরা এই বিষয়ে কোনো ঘোষণা দিইনি। যেহেতু দিইনি, সেহেতু মেট্রোরেল চলবে। যদি না চলতো, তহালে আমরা নোটিশ দিতাম, ঘোষণা দিতাম। শুক্রবার মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের দিন ছাড়া প্রতিদিন নিময় অনুযায়ী মেট্রোরেল সাভাবিক ভাবে চলাচল করবে।
মন্তব্য করুন


রোববার (২১ জানুয়ারি) স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে ,দেশে ব্যবহৃত অবৈধ মোবাইল ফোন শিগগির নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে ।
এতে বলা হয়, বিটিআরসি জাতীয় পরিচিতি ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মোবাইল নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ বা প্রদান নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত বা আমদানিকৃত মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করার উদ্দেশ্যে এনইআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত সম্ভব হবে। পাশাপাশি মোবাইল ফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এনইআইআরের কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে চালু করে শিগগির অবৈধ মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এ পরিস্থিতিতে সবাইকে মোবাইল হ্যান্ডসেট কেনার আগে বৈধতা যাচাই করে নিতে হবে।
বিটিআরসি জানিয়েছে ,মোবাইল কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ: KYD 123456789012345) ১৬০০২ নম্বরে প্রেরণের মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করা যাবে ।
১৬ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দেশে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন ।
ওইদিন তিনি বলেন, দেশে অপরাধ নিয়ন্ত্রণে নিবন্ধনবিহীন মোবাইল ফোনগুলো বন্ধ করে দেওয়া হবে। মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বিটিআরসির রয়েছে।
মন্তব্য করুন


হবিগঞ্জের
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকি
দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
(ডিবি)।
রবিবার
(২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে
তাকে আটক করা হয়। এর আগে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে
উদ্দেশ করে অকথ্য গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের
সঙ্গে তদন্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এ
প্রসঙ্গে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান,
আজ দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে হেফাজতে নেওয়া
হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত বলতে পারব।
মন্তব্য করুন


শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুর্বনা রায়ের নিজ বাড়িতে ঘটে যায় ভয়াবহ এক হত্যাকাণ্ড। শান্ত-নিরিবিলি এলাকায় এমন নৃশংস ঘটনা স্থানীয়দের স্তম্ভিত করেছে।
প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্বাভাবিক নিয়মে রাতে ঘুমাতে যান দম্পতি। তবে রোববার ভোরে তাদের দরজায় বারবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। তখন প্রতিবেশী দীপক নামের একজন বাড়ির সামনের গেটে মই লাগিয়ে ভেতরে ঢোকার উদ্যোগ নেন। ঘরে প্রবেশ করতেই তিনি আতঙ্কজনক দৃশ্যের মুখোমুখি হন—রান্নাঘরে সুর্বনা রায় ও ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় গলা কাটা অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। অবসর জীবনে তিনি স্ত্রীকে নিয়ে শান্তভাবেই বাড়িতে থাকতেন। তাদের দুই ছেলে বর্তমানে বাংলাদেশ পুলিশের ভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছেন। দম্পতিকে সাধারণত নিরিবিলি, শান্ত স্বভাবের মানুষ হিসেবেই সবাই চিনতেন।
এই নির্মম হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট না হলেও পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পেছনে কারো শত্রুতা, লুটপাটের চেষ্টা বা অন্য কোনো কারণ রয়েছে কি না—সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি বিষয়টি রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)কেও জানানো হয়েছে এবং তারা তদন্তে সহায়তা করছেন।
মন্তব্য করুন


গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী হাসানের চাইনিজ কুড়ালের আঘাতে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তি হলেন পলাশবাড়ী পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বায়তুল মাল সম্পাদক আপেল মাহমুদ। ঘটনা ঘটে শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায়।
স্থানীয়রা জানায়, হঠাৎ করেই ছাত্রলীগকর্মী হাসান ১নং ওয়ার্ডের বাড়াইপাড়া এলাকার আপেল মাহমুদের ওপর হামলা চালান। এই সময় হাসানের হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে তিনি আপেলের বাম হাতে আঘাত করেন, যার ফলে তার হাতের একটি বড় অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আপেল মাহমুদকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার গুরুতরতার কারণে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক জানান, অভিযুক্ত ব্যক্তি এখনও পলাতক। তাকে ধরার চেষ্টা চলছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে আহত নেতাকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৯ জানুয়ারি) মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে অপরাধীদের শাস্তি নিশ্চিতে সুফল পাওয়ায় ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয় আর বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, প্রথম যখন আইনটি প্রণয়ন করা হয়, তখন একটির মেয়াদ ছিল দুই বছর। পরবর্তীতে কয়েক ধাপে সেটার মেয়াদ বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ ২০২৪ সালের ৯ এপ্রিল শেষ হওয়ার জন্য নির্ধারিত ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ আইনটি মন্ত্রিসভায় তুলেছিল। আজকের মন্ত্রিসভার বৈঠকে ধাপে ধাপে মেয়াদ বাড়ানোর পরিবর্তে স্থায়ী আইন হিসেবে নীতিগত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এটিকে আর নতুন করে মেয়াদ বাড়াতে হবে না।
আইনটিতে কোনো পরিবর্তন আছে কিনা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি পুরোনো। আগে যা ছিল, তা-ই থাকবে। কেবল মেয়াদ দুই বা তিন বছর না বাড়িয়ে স্থায়ী করা হয়েছে।
আগে ছিল দুই বছর পর পর মেয়াদ বাড়ানো হবে, তাহলে কেন স্থায়ী করা হচ্ছে এমন প্রশ্নে মাহবুব হোসেন বলেন, জননিরাপত্তা বিভাগ থেকে বলা হয়েছে, এ আইনটির অনেক সুফল আছে, এ আইনটির কারণে এই ক্ষেত্রে তাদের তরফ থেকে অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য খুব কাজে লেগেছে, এজন্য তারা আইনটি কন্টিনিউ করতে চাচ্ছেন।
মন্তব্য করুন


নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত
বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, সাবেক স্বৈরাচার দেশি-বিদেশি
প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করেই চলেছে।
বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলন-২০২৪
এর উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি।
আজ শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গার
স্থানীয় টাউন ফুটবল ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর।
দীর্ঘ ২৫ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির
এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের
মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন সম্ভব বলে এ সময় মন্তব্য করেন তারেক রহমান।
তিনি বলেন, বর্তমান সরকার যে সংস্কারের
কথা বলছে সেই সংস্কার বিএনপিও চায়। বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন করতে দেরি হলে
ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে।
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে
বিদ্যমান সমস্যা সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির দ্বিবার্ষিক
কাউন্সিলের আয়োজন করে স্থানীয় বিএনপি। সেখানে ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক
নির্বাচন করা হয়। রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক বিভাগীয়
প্রশিক্ষণ কর্মশালার ও আয়োজন করা হয়।
মন্তব্য করুন


গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে ২৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৮৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৪ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন এবং খুলনা বিভাগে দুজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মন্তব্য করুন