

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাজ্জাদ (১৬) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ড. শহীদুল্লাহ একাডেমির পাশের মির্জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা খোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে মো. সাজ্জাদ তার পার্শ্ববর্তী এলাকার মির্জা বাড়িতে ইলেকট্রিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাটহাজারী পৌর সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত হাফেজ মো. সাজ্জাদ ওই ইউপির ৬নং ওয়ার্ডের জোড়পুকুর পাড়ের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ ড্রাইভারের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
এসএসসি
(মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফলে এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ
নম্বর অর্জনের কৃতিত্ব গড়লেন তাসনুবা ইসলাম তোহা।
নগরীর
নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষায়
অংশ নেয় তাসনুবা।
পরীক্ষার
সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬১ নম্বর পেয়ে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নাম্বার পাওয়ার
রেকর্ড অর্জন করে।
কুমিল্লা
দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়ার কন্যা তাসনুবা
ইসলাম তোহা।
তোহার
এ অর্জনে পুরো পরিবার, শিক্ষক, সহপাঠী সকলে খুশি। স্কুল জুড়ে আনন্দের জোয়ার বইছে।
তাসনুবা
ইসলাম তোহা বলেন, আল্লাহর নিকট শুকরিয়া। পরিশ্রমের প্রতিদান পেয়েছি। আমার এ অর্জনের
পেছনে মা-বাবা স্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের
সেবায় নিয়োজিত হতে চাই।
মন্তব্য করুন


কুমিল্লায়
১টি পিস্তল ও ২টি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে চান্দিনা থানার পুলিশ।
আজ
(১৯ ফেব্রুয়ারি) চান্দিনা থানায় কর্মরত এসআই মোহাম্মদ জহির উদ্দিন ও সঙ্গীয় ফোর্স গোপন
সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন ৫নং কেরনখাল ইউনিয়নের ৫নং ওয়ার্ড
ছয়ঘরিয়া সাকিনস্হ এইচএনবি ব্রীক ফিল্ডের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের
দক্ষিন পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ১টি মিয়ামী বাস সংকেত দিয়ে
থামিয়ে গাড়ীর সিটে বসা একজন যাত্রীর দেহ তল্লাশী করে তার ডান হাতে ধরা ১টি কালো রংয়ের
ব্যাগ থেকে ২টি ম্যাগজিনসহ ১টি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় আসামি মোঃ কামাল হোসেন
কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ কামাল হোসেন (৪৭), পিতা-মৃত করিম উল্ল্যাহ,
মাতা-মৃত সফিয়া প্রঃ সাফিয়া খাতুন, সাং-তুলাপুষ্কুরনী, পো-কাদের বাজার, থানা-চৌদ্দগ্রাম,
জেলা-কুমিল্লা।
উক্ত
ঘটনায় চান্দিনা থানার মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার হোমনা উপজেলায় সাপের কামড়ে তানজিনা আক্তার নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
তিনি হোমনা উপজেলার গোয়ারি ভাঙ্গা এলাকার আলী আহমেদের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
আজ (২৬ জুন) সকালে তাদের নিজ বাড়িতে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তানজিনাকে সাপে কাটে। তবে সাপটিক কোন প্রজাতির তা জানাতে পারেনি কেউ।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সাপে কাটা তানজিনাকে এন্টিভেনম দেয়ার পর হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেয়া হয়। কিন্তু তার পরিবার সেটি না মেনে তাকে এক কবিরাজের কাছে নিয়ে কাজ না হয় আবার হাসপাতালে ফেরার পথেই তার মৃত্যু হয়।
তানজিনার স্বামী আলী আহমেদ বলেন, সকাল আনুমানিক ৭ টায় নিজ
বাড়ির বিছানাতেই শুয়েছিল তানজিনা। এ
সময় তার বাম পায়ে আঙ্গুলে সাপের ছোবল টের পায়। উঠে খাটের নিচে তাকাতেই কালো রঙের একটি সাপকে চলে যেতে দেখে। পরে
তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সকাল ৮
টায় নিয়ে যাওয়া হয়। উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ঔষধ দেওয়ার পর সেখান থেকে
স্থানীয় এক কবিরাজের কাছে
'পানপড়া' খাওয়ানোর
জন্য নিয়ে গেলে সেখান থেকে তানজিনাকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ফেরার
পথে তানজিনার শারীরিক অবস্থা আরো অবনতি ঘটলে তাকে আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়। হাসপাতালে
নেয়ার পথেই তার মৃত্যু হয়। তবে কি সাপে কেটেছে
বলতে পারছিনা। তবে সাপটি কালো রঙের ছিল।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রাশেদুল ইসলাম বলেন, সাপে কাটা রোগী তানজিনা আসার পর তাকে অ্যান্টিভেনম এর ডোজ শুরু করা হয়েছিল। কিন্তু সেটি মাঝামাঝি পর্যায়ে থাকাকালীন সময়ে তার পরিবারের লোকজন তাকে এক কবিরাজের কাছে নিয়ে যাবার জন্য জোরাজুরি করে এবং নিয়ে যায়। পরে শুনেছি তাকে মৃত অবস্থায় আবার হাসপাতালে আনা হয়েছে। সাপটি কি ধরনের সেটি তিনি নিশ্চিত ভাবে বলতে পারেননি।
তবে তিনি জানান, তানজিনাকে কেটেছে তা বিষধর ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাইফুল ইসলাম বলেন, তানজিনাকে যখন নিয়ে আসে তখন তার শরীরে বিষক্রিয়ার বিভিন্ন উপসর্গও দেখা গেছে। তার চোখের পাতা বারবার পড়ে আসছিল এবং গলা শুকিয়ে আসছিল। চিকিৎসকরা তাকে এন্টিভেনম দেয়ার মাঝামাঝি সময়ে তার পরিবারের লোকজন তাকে নিয়ে যায়। পরে আবার হাসপাতালে আনলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
আজ রবিবার (২০ অক্টোবর) দুপুরে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন কাপ্তানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। সোলেমান
আহমেদ ও ২। আবু সায়েম নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের
কাছ থেকে ১৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। সোলেমান আহমেদ
(২০) কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন খারেরা পূর্ব পাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাক এর ছেলে এবং ২। আবু সায়েম (২১)
একই এলাকার শরিফুল ইসলাম এর ছেলে।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে
জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে জব্দকৃত সিএনজি ব্যবহার করে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক
ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর
মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো
সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় ২৩ বীর এবং র্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ উদ্যোগে একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ নাজমুল ইসলাম শামীম নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাত থেকে ভোর ছয়টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে মোঃ নাজমুল ইসলাম শামীমের বাসভবনে অভিযান পরিচালনা করা হয়।
তার বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, দেশি ও বিদেশি গোলাবারুদ এবং বিভিন্ন অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত গোপন আস্তানাগুলোতেও তল্লাশি চালানো হয়, তবে প্রাথমিক পর্যায়ে তাকে সেখানে পাওয়া যায়নি।
পরবর্তীতে র্যাব-১১ (সিপিসি-২) কর্তৃক আধুনিক প্রযুক্তির সহায়তায় জিপিএস ও লোকেশন ট্র্যাকিং পরিচালনা করে সন্দেহভাজন শামীমকে আটক করা হয়।
আটক হওয়া নাজমুল ইসলাম শামীম মহানগরীর ২১ নং ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকার মরহুম আব্দুল হালিমের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে স্থানীয়ভাবে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র / পাইপগান, ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ( ১২ বোর × ৭০ মিমি – ৪০ রাউন্ড ও ১২ বোর × ৭৬ মিমি – ২০ রাউন্ড) । ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ (৭.৬২×৫৪ মিমি, POF নির্মিত), ১ রাউন্ড পিস্তল গোলাবারুদ (৭.৬২×২৫ মিমি, টোকারেভ: S&B নির্মিত), ১ রাউন্ড রিভলভার/ এয়ারগান গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও এনআইডি জব্দ করা হয়।
স্থানীয় বিভিন্ন প্রাপ্ত তথ্যানুযায়ী, সন্দেহভাজন শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং তিনি পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত বড় চাঁদাবাজ হিসেবে পরিচিত। ভয়ের কারণে অনেকেই প্রকাশ্যে তার বিরুদ্ধে বক্তব্য প্রদান করতে সাহস পান না, তবে একাধিক সূত্র থেকে তার অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত তথ্য পাওয়ার পরই সেনাবাহিনী তার বাসায় অভিযান পরিচালনা করে।
সন্দেহভাজন শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় কমপক্ষে ৭টি মামলা বিদ্যমান।
অস্ত্রসহ তাকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এই অভিযানটি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ৪৪ পদাতিক ব্রিগেডের অধিনায়কত্বে ২৩ বীর কর্তৃক পরিচালিত একটি অন্যতম উল্লেখযোগ্য ও সফল অভিযান, যা কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
মন্তব্য করুন


বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের একটি বগির ছাদে সাপ ওঠে পড়ার খবর পাওয়া গেছে। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাৎক্ষণিক সেই দৃশ্য মোবাইলে ধারণসহ ট্রেনের স্টাফকে অবগত করেন যাত্রীরা।
বুধবার (২৬ জুন) রাতে ট্রেনের ছাদে সাপ ওঠে পড়ার বিষয়টি নিশ্চিত করেন স্টেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, বুধবার সকাল ১১টায় সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা এক্সপ্রেস। এসময় কিসমত স্টেশন পার হলে ট্রেনের একটি বগির ছাদে সাপটির উপস্থিতি দেখতে পায় ট্রেনের যাত্রীরা। এর পর ট্রেনে দায়িত্বরতদের অবগত করে। ট্রেনটি রাত ১১টার সময় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে পৌঁছালে রাতেই ট্রেনের স্টাফসহ স্টেশন সংশ্লিষ্টরা খোঁজাখুঁজি করলে সাপটির উপস্থিতি পায়নি।
ট্রেনের এফ এ এস ডি এ পাওয়ার কার ড্রাইভার শাহিনুর ইসলাম জানান, সাপটি পাওয়ার কারের ইঞ্জিনের বগির উপর ছিল। যেই বগির উপর দেখা গিয়েছে সেই বগি আমাদের সান্তাহার ডগেই ছিল। কিন্তু আমরা রাতে কোনো কিছু দেখতে পাইনি।
স্টেশনের গ্রেড ফোর স্টেশন মাস্টার নিরঞ্জন রায় জানান, চলন্ত ট্রেনের ছাদে সাপটিকে দেখেতে পেয়ে ভিডিও করে আমাদের পাঠিয়েছে। একপর্যায়ে ট্রেনটি স্টেশনে পৌঁছালে আমরা তল্লাশি চালাই। কিন্তু সাপটিকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন


মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রায়হান খান (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এতে এ ঘটনায় মোট দুজনের মৃত্যু হলো।
নিহত রায়হান খান (২২) চরডুমুরিয়া খানবাড়ির রুস্তম খানের পুত্র।
এর আগে গত সোমবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান পক্ষের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা আব্দুর রহিম মোল্লার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুলিতে নিহত হন বিএনপি কর্মী আরিফ মীর (৩৮) নিহত হন। এ সময় ইমরান ও রায়হান খানসহ গুলিবিদ্ধ হয়ে আরও কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও একজনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর ওসি এম সাইফুল আলম বলেন, এর আগে একজন নিহতের ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজ মঙ্গলবার চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থল ও আশেপাশে পুলিশ মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় গত
এপ্রিল মাসের শেষ ১২ দিনে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১২ শিশুর।
শুধুমাত্র ৩ দিনেই চার উপজেলায় পানিতে
ডুবে মারা গেছে ৮ শিশু। আর বেশিরভাগই শিশুর মৃত্যুই হয়েছে বাড়ির পাশের পুকুর, ডোবা
বা জলাশয়ে ডুবে।
জানা গেছে, গত ১৮ এপ্রিল জেলার বরুড়া
উপজেলায় দুইজন, ২৫ এপ্রিল চান্দিনায় দুইজন, দাউদকান্দিতে দুইজন, ২৬ এপ্রিল বুড়িচংয়ে
একজন, ২৭ এপ্রিল দেবিদ্বারে তিন জন এবং ৩০ এপ্রিল মুরাদনগরে দুই জন শিশুর মৃত্যু হয়েছে
পানিতে ডুবে। মারা যাওয়া ১২ শিশুর মধ্যে ১১ জনেরই বয়স ৮ বছরের মধ্যে।
এসব শিশুদের মৃত্যুর ঘটনা সংশ্লিষ্ট
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে এসব শিশুদের
মৃত্যু নিয়ে কেউ থানায় অভিযোগ করেনি বলে জানা গেছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিসি-২ এর পৃথক দুইটি অভিযানে কুমিল্লা থেকে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন শুভপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুমা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ৬ ফেব্রুয়ারি রাতে র্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি বিশেষ দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দুতিয়া দিঘীরপাড় এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। সেখানে ইকবাল হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত রুমা বেগম চৌদ্দগ্রামের শুভপুর গ্রামের আঃ রাজ্জাকের স্ত্রী এবং ইকবাল হোসেন কোতয়ালী থানার দুতিয়া দিঘীরপাড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।
র্যাব-১১ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের রাস্তাটি তলিয়ে যায়। ঠিক সেই সময় দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে হাঁটছিলেন ওই নারী। পথচলার সময় তিনি গাজীপুর সিটি করপোরেশনের সড়কের পাশে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান।
মন্তব্য করুন