

পৃথিবী
সফরের অংশ হিসেবে আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি।
তবে এই ঐতিহাসিক ট্রফি সবাই সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার
দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নেয়া নির্বাচিত কিছু ব্যক্তি
ট্রফিটি দেখার এবং এর সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
কোকা-কোলার
এই বিশেষ ক্যাম্পেইনটি শেষ হয়েছে ৮ জানুয়ারি। নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর
কোড স্ক্যান করা এবং ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিয়ে বিজয়ীরা এই এক্সক্লুসিভ পাস অর্জন
করেন।
ফিফা
বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসরের আনুষ্ঠানিক সূচনা হয় গত শনিবার সৌদি
আরবের রাজধানী রিয়াদে। কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার ও ২০০৬ জার্মানি বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো
দেল পিয়েরো এই বিশ্বভ্রমণের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের
শীর্ষ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ভিআইপিরা।
বিশেষ
ট্রফি ট্যুর বিমানে করে রিয়াদ বিমানবন্দরে পৌঁছে দেল পিয়েরো টারমাকে ফিফা বিশ্বকাপের
মূল ট্রফি উন্মোচন করেন। এরপর তিনি অংশ নেন একটি সংগঠিত ফুটবল ক্লিনিকে, যেখানে তরুণ
শিশুদের সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন ফুটবল কার্যক্রম পরিচালনা করেন। বিশ্বকাপ ট্রফির
উপস্থিতি ও কিংবদন্তি ফুটবলারের সান্নিধ্যে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
দিনব্যাপী
উৎসবের শেষ পর্বে রিয়াদের একটি বড় শপিং মলে সাধারণ দর্শকদের জন্য আয়োজন করা হয় পাবলিক
ফ্যান ইভেন্ট। সেখানে শত শত ফুটবলপ্রেমী ও গণমাধ্যমকর্মীর সামনে প্রদর্শন করা হয় ফিফা
বিশ্বকাপের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ট্রফি।
ফিফা
বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর
চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। এই বৈশ্বিক ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বের হাজারো ফুটবলপ্রেমী
জীবনে একবার কাছ থেকে দেখার সুযোগ পাবেন ফুটবলের সর্বোচ্চ পুরস্কারটি।
ট্রফি
ট্যুরের সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি।
এর মধ্য দিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও বিশ্বকাপের আবহে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ
পাবেন।
ফিফা
বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ-যুক্তরাষ্ট্র,
কানাডা ও মেক্সিকো-যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি
দল এবং অনুষ্ঠিত হবে রেকর্ডসংখ্যক ১০৪টি ম্যাচ।
এই
ট্রফি ট্যুরে ২০২৬ সালের তিন আয়োজক দেশের পাশাপাশি ভবিষ্যৎ ফিফা বিশ্বকাপ ও ফিফা নারী
বিশ্বকাপের আয়োজক দেশগুলো-মরক্কো, পর্তুগাল, স্পেন, সৌদি আরব ও ব্রাজিল-সফর করবে ট্রফি।
কোকা-কোলা’র
গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সার ও পার্টনারশিপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল
ভিনে বলেন, ফুটবল এমন একটি খেলা, যা ভাষা বা দেশের সীমারেখা ছাড়াই মানুষকে একত্রিত
করে। দুই দশক ধরে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা ফুটবলপ্রেমীদের খেলাটির
জাদুর সঙ্গে যুক্ত করে রেখেছে।
ফিফার
চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফিফা বিশ্বকাপ ট্রফি খেলাধুলার জগতে সর্বোচ্চ সম্মানের
প্রতীক। কোকা-কোলার সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্ব বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের
বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে যুক্ত করে রেখেছে।
ফুটবল
ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়-সেই অনুভূতিগুলোকে উদযাপন করতেই
ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। ট্রফির এই সংক্ষিপ্ত সফর হলেও
তা দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।
মন্তব্য করুন


নিকটজন হারানোর
শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই পরিবার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার
সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে তারেক
রহমান লিখেছেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম
শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু,
এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি।’
অগণিত নেতাকর্মী,
শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় আবেগাপ্লুত হয়ে তিনি লেখেন,
‘লাখ লাখ মানুষ একসঙ্গে এসে যেভাবে সম্মান জানিয়েছে, ভালোবাসা দিয়েছে এবং এই কঠিন সময়ে
পাশে দাঁড়িয়েছে, তা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে- তিনি শুধু আমার মা ছিলেন না অনেক
দিক থেকে তিনি ছিলেন সমগ্র জাতির মা।’
কূটনীতিকদের
উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লেখেন, ‘দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষ
প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক এবং উন্নয়ন সহোযোগীরা সশরীরে উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।
আমি গভীরভাবে কৃতজ্ঞ। যেসব দেশ সমবেদনা প্রকাশ করেছে তাদের প্রতিও আমি ধন্যবাদ জানাই।
আপনাদের এই সহমর্মিতা আমাদের হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে।’
শোকের এই মুহূর্তে
বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ভাই আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তারেক রহমান
বলেন, ‘আজ এত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে মনে হচ্ছে, নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে
পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে।’
সারাজীবন মানুষের
সেবা করে আসা খালেদা জিয়ার সেই দায়িত্ব ও উত্তরাধিকার গভীরভাবে অনুভব করছেন জানিয়ে
তিনি বলেন, ‘একাগ্রতা ও দায়বদ্ধতার সঙ্গে আমি প্রতিশ্রুতি দিচ্ছি: যেখানে আমার মায়ের
পথচলা থেমেছে, সেখানে আমি চেষ্টা করব সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। সেই মানুষদের জন্য,
যাদের ভালোবাসা ও বিশ্বাস তাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত শক্তি দিয়েছে, প্রেরণা যুগিয়েছে।’
মন্তব্য করুন


কোনো
প্রথাগত অনুষ্ঠান নয়, বরং মানবতা আর সমতার এক জীবন্ত উদাহরণ তৈরি হলো গাজীপুরে। এক
পরিচ্ছন্নতাকর্মীর মা-হারা এতিম কন্যার বিয়েতে উপস্থিত হয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
মঙ্গলবার
(২১ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুর শায়লা কমিউনিটি সেন্টারে এই বিবাহ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়। হরিজন (সুইপার) সম্প্রদায়ের এই বিয়ের আয়োজন যেন মুহূর্তেই রূপ নেয় আবেগঘন
এক মিলনমেলায়।
প্রশাসনের
সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তার এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে খুশিতে ভেসে যান স্থানীয়
মানুষজন। কনে প্রীতি রানী বাসফোর এক সংগ্রামী পরিবারের মেয়ে । তার বাবা রতন বাসফোর
দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। মা সীমা রানি
বাসফোর, যিনি প্রয়াত, তিনিও একই পেশায় নিয়োজিত ছিলেন।
প্রতিকূলতার
মাঝেও মেয়েকে শিক্ষিত করে তুলেছেন তারা। বর্তমানে প্রীতি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের
ছাত্রী।—একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন। এই আয়োজন
শুধু একটি বিয়ে নয়, এটি ছিল সামাজিক বিভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার বার্তা। হরিজন
সম্প্রদায়, যারা দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার, তাদের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসকের
এই উদ্যোগ নতুন আশার আলো দেখিয়েছে।
এ
বিষয়ে জেলা প্রশাসক বলেন আমাদের সংবিধান সকল মানুষকে সমান মর্যাদা দিয়েছে। ধর্ম, বর্ণ
বা পেশা নির্বিশেষে আমরা সবাই সমান। সমাজের প্রতিটি মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব।
কোনো পেশাই ছোট নয় এই বিশ্বাসই আমরা ছড়িয়ে দিতে চাই।
এলাকাবাসী
বলছেন এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সমতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয়।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বৈধ অস্ত্র
আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার
(১৮ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব আবেদা আফসারী।
প্রজ্ঞাপনে
বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার
লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারির মধ্যে নিকটস্থ থানায় বৈধ অস্ত্র সমর্পণ করতে হবে। এ ছাড়া
ঘোষিত তফসিল অনুসরণে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র
বহন ও প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।
তবে
রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে ‘আগ্নেয়াস্ত্র
লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র
দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তার সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ
অস্ত্র প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।
এতে
আরও বলা হয়েছে, এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্য আর্ম অ্যাক্ট ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার
বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনা
বাস্তবায়নে দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন


জুলাই-আগস্টের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের ইনডেমনিটি তথা আইনি ও সাংবিধানিক
সুরক্ষা দিতে সংসদে বিল পাস করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
একই সঙ্গে জানানো হয়েছে, গণঅভ্যুত্থান চলাকালে পুলিশের পোশাক পরে যেসব সন্ত্রাসী হামলা
চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না; প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
সোমবার
(৩০ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের সম্পূরক
প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। সংসদে সভাপতিত্ব করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার
কায়সার কামাল।
অধিবেশনের
প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি
দেওয়ার বিষয়ে ‘জুলাই জাতীয় সনদে’ আমরা অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকারের
প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’
জারি করা হয়েছিল। বর্তমানে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে এটিও মহান জাতীয় সংসদে উপস্থাপন
করা হয়েছে। তিনি জানান, এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট দেওয়ার জন্য একটি
বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে।
আগামী
২০ তারিখ কমিটিতে এসব নিয়ে আলোচনা হবে। সর্বসম্মতিক্রমে ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’টি
সংসদে বিল আকারে উপস্থাপন করে পাস করার বিষয়ে সবাই একমত হয়েছেন বলেও তিনি সংসদকে আশ্বস্ত
করেন।
সামাজিক
যোগাযোগমাধ্যমে ‘আওয়ামী চক্রান্তকারী গোষ্ঠী’র বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী
বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো ঝাঁপিয়ে
পড়ে গণহত্যা চালিয়েছে, জনতার প্রতিরোধের মুখে তাদের কেউ কেউ হয়তো প্রাণ হারিয়েছে। কারণ,
ওটা ছিল একটি রণক্ষেত্র। সেখানে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেওয়ার জন্যই এই অধ্যাদেশ
জারি করা হয়েছে। এ বিষয়ে সারাদেশের মানুষ একমত।
হত্যাকাণ্ডের
বিচার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ডের স্পেসিফিক মামলা হয়েছে। কিছু
মামলা আইসিটি আইনে এবং কিছু সাধারণ আইনের অধীনে আদালতে রয়েছে। এগুলোর তদন্ত ও চার্জশিট
প্রদানের কাজ চলছে।
ইতোমধ্যে
বেশ কিছু মামলার বিচারকাজ শুরু হয়েছে এবং তা টেলিভিশনে লাইভ সম্প্রচারের ব্যবস্থাও
করা হয়েছে। আইনি ও বিচারিক প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে উল্লেখ করে সুষ্ঠু বিচারকাজের
পরিবেশ তৈরিতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সালাহউদ্দিন
আহমদ বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা সশস্ত্র হামলা চালিয়েছে-তারা পুলিশের পোশাক
পরুক অথবা যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হোক, যে বাহিনীর পোশাকই পরুক না কেন, তারা সবাই
অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদি কারও বিরুদ্ধে মামলা না হয়ে থাকে, তবে
আপনারা দায়ের করবেন। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত হবে এবং বিচার বিভাগ যথাযথভাবে এর
বিচার করবে।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের
সময় আলোচিত ফারজানা সিঁথি। শনিবার (১১ এপ্রিল) সকালে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন
ফারজানা সিঁথি।
এ
বিষয়ে সিঁথি গণমাধ্যমকে বলেন, ‘আমি অফিশিয়ালি একটি ব্রিফ করব, তখন বিস্তারিত জানাব।
নড়াইল-২ আসন থেকে আমি ফরম নিয়েছি।
জানা
গেছে, ফারজানা সিঁথির বাড়ি যশোরে। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘দ্য হাঙ্গার
প্রজেক্ট, বাংলাদেশ’-এর বরগুনা সদরের সাধারণ সম্পাদক হিসেবে
দায়িত্ব পালন করছেন। তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০
সেশনের শিক্ষার্থী।
এর
আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে
দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ
ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।
মন্তব্য করুন


বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি তাৎক্ষণিকভাবে একটি দোয়া মাহফিলের আয়োজন করেছে।স্থানীয় সময় মঙ্গলবার রাত আনুমানিক ১০টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। এতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, কার্যকরী পরিষদের সদস্য ও সাবেক সভাপতি আব্দুল বাসেত, সহসভাপতি সাইফুল আনসারী চপল, সহসভাপতি আফজাল হোসেন চৌধুরীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিল পরিচালনা করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ বেলাল হোসেন। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির
বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে কাজের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে
হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার
বিভাগের নভেম্বর মাসের সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের সচিব (রুটিন
দায়িত্ব) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন
কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় গত সমন্বয় সভার গৃহীত সিদ্ধান্তসমূহের
বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প মনিটরিং ও মূল্যায়ন কার্যক্রম, অভিযোগ নিষ্পত্তি,
ডি-নথির ব্যবহার বৃদ্ধি, ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম, দপ্তর ও সংস্থা সম্পর্কিত বিষয়সহ
বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, রাজনৈতিক
প্রভাব মুক্ত থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে নিরপেক্ষতার সঙ্গে কাজ করতে হবে।
আগের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা
পর্যায়ে পর্যালোচনার মাধ্যমে বঞ্চিত এলাকাগুলোকে অধিক গুরুত্ব দিয়ে বাজেট পুনর্বণ্টন
করার নির্দেশনা প্রদান করেন তিনি।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ
আরও বলেন, অতি শিগগিরই স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ
শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু হবে।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী
কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।
আজ
সোমবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে
এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা
জানান।
সাক্ষাৎকালে
টেলিনর গ্রুপের শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়ন এবং ডিজিটাল অবকাঠামো
নির্মাণে তাদের সংস্থার আগ্রহ ও চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময়ে টেলিনরের পক্ষ থেকে বাংলাদেশে তাদের বিনিয়োগ
ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।
বৈঠকে
সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিদলের সদস্যরা
উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে ১০০ জন
পুলিশের চাকরি পাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.)
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সিআইডির প্রধান
কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিআইডিতে
আজকে আমার একটা নরমাল ভিজিট ছিল। আমার সঙ্গে আইজিপি ছিলেন। আমরা অনেক বিষয়ে কথা বলেছি।
আপনারা জানেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে নিহত এবং আহত হয়েছেন। যারা আহত
হয়েছেন তাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি।
পুলিশের পক্ষ থেকে আমরা এই বিষয়ে একটা প্রপোজাল পাঠিয়েছি। যারা আহত হয়েছে তাদেরকে পুলিশে
চাকরি দেওয়ার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবাইকেতো আর পুলিশে নেওয়া যাবে না, তবে একেকজন একেকভাবে
আহত হয়েছেন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আহতদের মধ্যে ১শ’ জনকে আমরা পুলিশ বাহিনীতে নিব।
আমরা দ্রুত এই বিষয়ে কার্যক্রম শুরু করব। আমরা আপাতত ১শ’ জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি,
পরবর্তীতে আমরা এই সংখ্যাটা আরো বাড়াব। আমরা আপাতত পুলিশে শুরু করছি পরবর্তীতে আমরা
আমার মন্ত্রণালয়ের অধীনে থাকা সকল ডিপার্টমেন্টে এটা করে দিব। ট্রাফিক ব্যবস্থার একটা সমস্যা রয়ে
গেছে। ট্রাফিক নিয়ন্ত্রণে আমরা এক হাজার ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে প্রপোজাল পাঠিয়েছিলাম।
এখন পর্যন্ত ৪শ’ জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আরো একটি প্রপোজাল পাঠিয়েছিলাম
যে, বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত
করা। তবে অবসরপ্রাপ্তরা এই বিষয়ে রেসপন্স খুব কম দিয়েছেন। আমি ভেবেছিলাম তারা অনেকে
আসতে চাইবে। তবে আমরা আপাতত ৫০-৬০ জনের মত পেয়েছি। আমরা চেয়েছিলাম অন্তত ৫শ’ জন দিয়ে
শুরু করি।
শিক্ষার্থীদের লেখাপড়ার সঙ্গে ট্রাফিক
ব্যবস্থাপনার বিষয়টা কেমন হবে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা যেন পড়াশোনা
ঠিক রাখতে পারে সেজন্য তাদেরকে আমরা সময়টা কম দিয়েছি। তারা যেন পড়াশোনাও করতে পারে
এবং ট্রাফিক নিয়ন্ত্রণেও কাজ করতে পারে সেই ব্যবস্থা করেছি। তাদের সম্মানী দেওয়া হচ্ছে।
তারা রাস্তায় ২-৩ ঘণ্টা কাজ করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের
আমলে সব থেকে বড় সমস্যা ছিল মানি লন্ডারিং। মানি লন্ডারিং নিয়ে আমি সিআইডি প্রধানকে
সব থেকে বেশি ইন্সট্রাকশন দিয়েছি। আমি সিআইডি প্রধানকে বলেছি যে, তিনি যেন দ্রুত বাংলাদেশ
ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনার প্রতিবেদন দেন। বিগত সরকারের আমলে মানি লন্ডারিং সব
থেকে বেশি হয়েছে। আমি সিআইডিকে নির্দেশ দিয়েছি মানি লন্ডারিং এর মামলাগুলোর প্রতিবেদন
যেন দ্রুত দেয়া হয়। তদন্তের
নামে সময়ক্ষেপন করে লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা মানিলন্ডারিং এর সঙ্গে
জড়িত। সেটা আমি সিআইডিকে বলেছি। যদি তদন্তের নামে দুই তিন বছর চলে যায় তাহলে তো এটার
কোন কার্যকারিতা থাকে না।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লা–০৬ আসনের উন্নয়ন–ভিশন জনগণের সামনে তুলে ধরতে কুমিল্লায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং কুমিল্লা–০৬ আসনের জননেতা হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে গণসংযোগ কর্মসূচির সূচনা করেন তিনি। পরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপির রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন হাজী ইয়াছিন।
গণসংযোগকালে হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, গত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীরা মামলা, হামলা ও জুলুম–নির্যাতনের শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে আমি সবসময় এই এলাকার মানুষের পাশে ছিলাম। জনগণের সুখে–দুঃখে যেমন ছিলাম, ভবিষ্যতেও যত বাধাই আসুক না কেন আপনাদের পাশেই থাকবো, ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জনগণের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন। এই এলাকার মানুষ আমাকে চাইলে দলও তাই চাইবে, আমাদের নেতৃত্বও জনগণের সেই চাওয়াকে সম্মান জানাবে। আপনাদের মনের আশা অবশ্যই পূরণ হবে—কেবল একটু ধৈর্য ধরতে হবে।”
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়ে হাজী ইয়াছিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থ জীবন কামনা করছি। আমি কুমিল্লাবাসীসহ দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাচ্ছি, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের পাশে দাঁড়াতে পারেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, যুগ্ম আহ্বায়ক সালমান সাইদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব ও সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের আহ্বায়ক কে. এম. শাহীনুর হোসাইন ও সদস্য সচিব মো. ইকরাম হোসেন তাজ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম টুটুল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মন্তব্য করুন