

মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার ফলাফলে ৬০৫জন পরীক্ষার্থী ট্যালেন্ট ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে।
তন্মধ্যে ট্যালেন্টপুলে ২২২ ও সাধারন গ্রেডে ৩৮৩জন বৃত্তি পায়। মোট পরীক্ষার্থী ছিলো ২ হাজার ৪শ ৯৬জন ।
গতকাল বুধবার কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কার্যালয়ে ফলাফল ঘোষনা অনুষ্ঠানে কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি মফিজুল ইসলাম,শিক্ষা সচিব আলমগীর চৌধুরী,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ।
মন্তব্য করুন


সাতক্ষীরায়
অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট সুমন হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আজ বুধবার
(২৫ ডিসেম্বর) ভোর রাতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করা হয়। মাস্টার এজেন্ট সুমন হোসেন (২৪) শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের ফজলুল হকের
পুত্র।
সাতক্ষীরা
ডিবি পুলিশের ওসি নিজাম উদ্দীন মোল্যা আজ বুধবার রাত ৮ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এস আর ফ্যাশনের সামনে থেকে পুলিশ
সুমনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ টি অনলাইনে জুয়া খেলার মোবাইল ফোন উদ্ধার
করা হয়। সুমন অনলাইন জুয়ার মাষ্টার এজেন্ট। অয়ানএক্সবেড অ্যাপস মাধ্যমে একটি অনলাইন
জুয়ার সাইট ব্যবহার করে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন
ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে মোবাইল
ব্যাংকিং (নগদ/বিকাশ) ব্যবহার করে অবৈধ ই-ট্রানজেকশন এবং নগদ টাকা লেনদেনর মাধ্যমে
বিপুল পরিমান টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায়
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২৭(২)/৩০(২)/৩৩ (২) ধারা মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১১ জুলাই) ভোরে জেলার সীমান্তবর্তী রাজেশপুর ফরেস্ট বাগান এলাকা থেকে এই গাঁজা জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা যায়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাত আনুমানিক ২টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা গাঁজা পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলে বিজিবি জানিয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন


শনিবার
(২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় নিজ বাড়ি থেকে ২৮০ বোতল ফেনসিডিলসহ জামাতা ও শাশুড়িকে আটক
করেছে যৌথবাহিনীর সদস্যরা।
আটককৃতরা
হলো- দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার মাদকবিক্রেতা আরিফের স্ত্রী চায়না খাতুন (৩৭) ও ঝিনাইদহ জেলার
মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম (কারিনচা) এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রাজা মিয়া (জামাতা)।
জানা
গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান ও সেনাবাহিনীর ৫৫
পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা মোহাম্মদপুর এলাকার আরিফের ভাড়া বাসায় শনিবার অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে
২৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ শাশুড়ি চায়না ও জামাতা রাজাকে
আটক করা হয়।
চুয়াডাঙ্গা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হাসান খান জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাহারা
খাতুন বাদী হয়ে আটককৃত ওই দুজনের বিরুদ্ধে
দর্শনা থানায় মাদক মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


পবিত্র ইদুল ফিতর কে সামনে রেখে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কন্ট্রোল রুম চালু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, কমলাপুর রেলস্টেশনে স্থাপিত কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। এখান থেকে সাধারণ যাত্রীরা সব ধরনের সেবা নিতে পারবেন। বিশেষ করে যেকোনো আইনগত সহায়তা ছাড়াও জাল টাকা শনাক্তকরণ, সন্দেহ ভাজন ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে আইনের আওতায় আনা হবে।
থাকছে র্যাবের হটলাইন নম্বর। কন্ট্রোল রুম থেকে যাত্রীরা যেকোনো আইনগত সহায়তার পাশাপাশি জাল টাকা শনাক্তকরণসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
শুক্রবার (২৯ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু করে র্যাব-৩।
এছাড়া বয়োজ্যেষ্ঠ মানুষ, শারীরিক প্রতিবন্ধী, অসুস্থ ব্যক্তি সহায়তা চাইলে সহায়তা করবে র্যা ব সদস্যরা। ঘরমুখো যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতিতে দ্রুত যাত্রীদের সহায়তা করা হবে।
যে কোনো প্রয়োজনে র্যাবের হটলাইন নম্বরে কল করে সেবা নেওয়া যাবে। হটলাইন নম্বর- ০১৭৭৭-৭১০৩৯৯।
মন্তব্য করুন


কুমিল্লা
ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে
৪৮৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে।
আজ
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার
বিওপি এর বিশেষ টহলদল সীমান্ত পিলার ২১০২ থেকে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর
এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে পাচারের জন্য প্রস্তুত বিভিন্ন প্রকার
৪৮৭ পিস ভারতীয় শাড়ি আটক করা হয়।
আটককৃত
শাড়িগুলোর আনুমানিক বাজার মূল্য ৩৭ লক্ষ ৬১ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন


বন্যার পানি কমে এলেও কমেনি মানুষের দুর্ভোগ, মানুষের কষ্ট।
গৃহহীন মানুষগুলো আশ্রয়হীন হয়ে পড়েছে।
এ মানুষগুলোর ঘরবাড়ি পুনর্বাসনে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিবেক।
কুমিল্লায় স্মরণকালের ইতিহাসের ভয়াবহ বন্যায় অনেক পরিবার গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে। এ পরিস্থিতিতে বিবেক যেটি হলো মানবতার তরে কাজ করা সামাজিক সংগঠন মানুষদের আশ্রয়স্থল পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে।
এ উদ্যোগেরই ধারাবাহিকতায় বুধবার ১১সেপ্টেম্বর বিবেক এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু এর নেতৃত্বে কুমিল্লা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের নমষোদ পাড়া ও ইন্দ্রবতি গ্রাম এবং কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বালেশ্বর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তের মাঝে গৃহ পূর্ণনির্মাণের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় ।
অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে তাদের পাশে থাকার আশ্বাস নিয়ে বিবেকের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
আগামী ২১শে ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়া উপজেলার শাখার কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত দাওয়াতী অভিযান ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে কচুয়া পৌর বাজারের বিভিন্ন সড়কে গিয়ে বাজার ব্যবসায়ী,পথচারী ও সাধারন মানুষকে দাওয়াত দেন এবং উপস্থিতি কামনা করে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। পাশাপাশি ২১ ডিসেম্বর শনিবার হযরত শাহ নেয়াতমত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মী সম্মেলনকে সফল করতে সকলের দোয়া কামনা করেছেন জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।
এসময় জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম,সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও পৌর আমীর আমিনুল হক আজহারী সহ অন্যান্যরা দাওয়াতী কাজে অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, ২১ ডিসেম্বর শনিবার কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বালাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী,নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,সেক্রেটারী এডভোকেট শাহজাহান মিয়া,বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী মুহাদ্দিস আবু নছর আশরাফী। কর্মী সম্মেলনটি সভাপতিত্ব করবেন, কচুয়া উপজেলা শাখা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। রাজীবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাজমুল মাহমুদের সঞ্চালনায় জাতীয় সংগীত এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজীবপুরে ছাত্রদলের ৪৬ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। রাজীবপুর উপজেলাসহ তিনটি ইউনিয়নের সহ কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রাজীবপুর উপজেলার বিভিন্ন রাস্তায় একটি মিছিল প্রদক্ষিণ করেন। মিছিল শেষ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা তাছাড়া দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্যে ও দেশবাসীর জন্য দোয়ার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬-তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করে রাজীবপুর উপজেলা ছাত্রদল।
এ সময় উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যাপক মোখলেছুর রহমান, এ সময় আরও উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মন্ডল, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান(অবঃ আর্মি) উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল বিএসসি, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ কাশেম, রাজীবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন,রাজীবপুর সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির চৌধুরী,সদস্য সচিব আল-আমিন,রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক পলাশ মাহমুদ,কোদাল কাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান,মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান মেহেদীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নম্বর বান্দরবান আসনের ১৮২ ভোট কেন্দ্রের মধ্যে দুর্গম ১২টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী ও নির্বাচনী জনবল আনা নেওয়ার জন্য ব্যবহার করা হবে হেলিকপ্টার ।
রোববার দুর্গম ও যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক না থাকায় এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
তিনি বলেন, ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রগুলোর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় ১টি, রুমা উপজেলায় ৩টি, থানচি উপজেলায় ৭টি ও আলীকদম উপজেলায় ১টি ভোটকেন্দ্র রয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৭ উপজেলার ২ পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮হাজার ৫৮৩জন ও নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৭২৭টি।
বান্দরবানের রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্গম এলাকার ১২টি হেলিস্যুটি ভোটকেন্দ্রে সেনাবাহিনী ও বিমানবাহিনীর সহায়তায় হেলিকপ্টারের মাধ্যমে যাবতীয় নির্বাচনী সরঞ্জাম ও ভোটগ্রহণ কর্মকর্তাদের আনা নেওয়ার ব্যবস্থা করা হবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
মন্তব্য করুন


কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি
গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।
বুধবার (১২ জুন) বুড়িচং থানাধীন কোরপাই
ফয়েজউদ্দিন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর
রহমান এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা
করে হনুফা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার
করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো- বাগেরহাট জেলার
মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকার মোশাররফ খা এর মেয়ে হনুফা আক্তার (২৭)।
আসামীদের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক
মিজানুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন