কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের, আসামী গ্রেফতার

কুমিল্লায় ছোট ভাইয়ের হাতে প্রাণ গেল বড় ভাইয়ের, আসামী গ্রেফতার
ছবি- কুমিল্লা টুয়েন্টিফোর টিভি

কুমিল্লায় ১২ ঘন্টার মধ্যে ছোট ভাইয়ের হাতে বড় ভাই হত্যাকান্ডের মূল ঘাতক গ্রেফতার এবং আলামত(একটি লোহার তৈরী রক্তমাখা বটি) উদ্ধার করেছে চৌদ্দগ্রাম থানায় পুলিশ।

গত ২৬ জুন বিকেলে চৌদ্দগ্রাম থানার ১০নং বাতিসা ইউনিয়ন চাঁন্দকরা গ্রামের বাসিন্দা মোঃ ইলিয়াছ(৫০) ও তার আপন ভাই মোঃ বাহার (৩৩)  এর মধ্যে তাদের বাড়ির উঠানে ছাগল পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামী বাহার তার ঘর হতে লোহার ধারালো বটি এনে পরিকল্পিতভাবে মোঃ ইলিয়াছকে হত্যার উদ্দেশ্যে বাম দিকের পাজরে স্বজোরে গুরুতর আঘাত করে। উক্ত আঘাতের ফলে ভিকটিম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। তাৎক্ষণিকভাবে মোঃ ইলিয়াছকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসার জন্য  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন।

উক্ত ঘটনার সংবাদ পাওয়া সাথে সাথে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি চৌকশ টিম স্থানীয় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় চৌদ্দগ্রাম থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ বাহারকে গ্রেফতার করে।

গ্রেফতারক আসামী হলো-কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন চাঁন্দকরা গ্রামের মৃত শফিকুর রহমান এর ছেলে মোঃ বাহার।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ বাহার হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্ত মাখা বটি তার দেখানো স্থান হতে উদ্ধার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানার মামলা রুজু করা হয়।

 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুà¦