

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বুড়োপাড়ার গ্রামের বাসিন্দা ষাটোর্ধ্ব জহুরুল ইসলাম মঙ্গল। তিনি জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। তারপরও একজন দক্ষ মেকানিক। চোখে না দেখলেও তার দক্ষতা হার মানাবে যে কোনো অভিজ্ঞ মিস্ত্রিকে। বাইসাইকেল, ভ্যান, শ্যালো মেশিন, পাওয়ারট্রলির যন্ত্রপাতি ঠিক করেন নিখুঁত হাতে। এমনকী একাই টিউবওয়েল স্থাপন করতে পারেন তিনি।
দৃষ্টিপ্রতিবন্ধী জহুরুল ইসলাম বলেন, ‘চোখে না দেখেও কাজ করতে পারি, এটা আল্লাহর রহমত। আমার বাইরের চোখ নেই, তাই অন্তরের চোখ দিয়েই দেখি। কোন স্ক্রু কোথায় লাগবে, কোন রেঞ্চ ধরতে হবে—হাতই আমাকে বলে দেয়।’
মাত্র সাত বছর বয়সে সাইকেলের প্রতি আগ্রহ থেকে এক দোকানে মিস্ত্রির কাছ থেকে কাজ শেখেন জহুরুল ইসলাম। ১৯৮৪ সালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গেটসংলগ্ন স্থানে নিজের দোকান খুলে কাজ শুরু করেন তিনি। পরে গ্রামে ফিরে শ্যালো মেশিন, পাওয়ারট্রলি ও অন্যান্য যন্ত্রপাতি মেরামত শেখেন। ২০০৪ সাল থেকে বুড়োপাড়াতেই চলছে তার স্থায়ী দোকান।
গ্রামের কৃষক তাইজাল শেখ বলেন, ‘৪০ বছর ধরে মেশিন চালাই কিন্তু একটা নাটও খুলতে পারি না। মঙ্গল ভাই না দেখেই মেশিন ঠিক করেন। এটা আল্লাহর দেওয়া ক্ষমতা।’
নাজিম উদ্দিন নামের আরেক বাসিন্দা বলেন, ‘দৃষ্টিহীন হলেও তিনি পুরো ইঞ্জিন খুলে আগের মতো সেট করে দিতে পারেন। কাজের মান অসাধারণ।’
জহুরুল ইসলাম বলেন, ‘এই কাজ করেই সংসার চলে। ছেলেমেয়েদের আলাদা সংসার। তাদের কাছ থেকে কিছু চাই না। তবে সমাজে অনেকেই প্রতিবন্ধীদের অবহেলা করেন, এটাই কষ্ট।
আইলহাঁস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস বলেন, ‘দৃষ্টি হারালেও জহুরুলের হাতের কাজে জাদু আছে। টিউবওয়েল বসানো থেকে শুরু করে শ্যালো ইঞ্জিন- সব কাজই তিনি নিখুঁতভাবে করেন। তিনি প্রতিবন্ধী ভাতা পান।’
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শান্ত ইসলাম ও খোকন মিয়া নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন শরিয়তপুর জেলার নড়িয়া থানার গোলমাইজ গ্রামের মৃত নাছির মল্লিক এর ছেলে শান্ত ইসলাম এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শরিফপুর গামের মৃত আশরাফ মিয়া এর ছেলে খোকন মিয়া।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
গাজীপুরে
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত হাসনাত আবদুল্লাহর উপর হামলার
প্রতিবাদে কুমিল্লার দেবীদ্বারে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা এনসিপি ও বাংলাদেশ গণতান্ত্রিক
ছাত্রসংস।
রোববার রাত ৮ টায় দেবীদ্বার নিউ মার্কেট চত্তর থেকে বিক্ষোভ মিছিল টি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিক্ষোভ জাতীয় নাগরিক পার্টির উপজেলা নেতা নাজমুল হাসান নাহিদ, শামীম কাউসার, ফয়সাল
হোসেন, এমরান হোসেন, আবদুল্লাহ সামি, ফয়সাল মির্জা, জালাল হোসেন, জামাল হোসেন, শাহাদাত
হোসেন শ্যামল, বাংলাদেশ ছাত্র সংসদের নেতা রাকিবুল হাসান হৃদয়, মোক্তাদির জারিফ সিক্ত,
সাজেদুল রাফসান ও মোঃ হাসান আরও অনেকে।
বক্তারা হাসনাত আবদুল্লাহর উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় সরেজমিনে পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে পরিদর্শন কালে তিনি সড়কে যান চলাচলের প্রধান প্রতিবন্ধকতাগুলো ঘুরে দেখেন। এ সময় অবৈধ পার্কিং, রাস্তার সংকীর্ণতা, যত্রতত্র যানবাহন দাঁড় করানো এবং বিদ্যমান ট্রাফিক ব্যবস্থাপনার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রশাসক শাহ আলম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ট্রাফিক বিভাগের সদস্যদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন। তিনি যানজট নিরসনে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।এ সময় তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা একটি গুরুত্বপূর্ণ ও ঘনবসতিপূর্ণ নগরী। এখানে যানজট নিরসন করা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; বরং নাগরিকদের সম্মিলিত সচেতনতারও প্রয়োজন। নগরবাসীর ভোগান্তি কমাতে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে। একই সঙ্গে অবৈধ দখল উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যান চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিরাপদ করার উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে নগরবাসী স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টদের আশা, প্রশাসনের সক্রিয় তৎপরতার মাধ্যমে কুমিল্লা নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা শিগগিরই অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং নাগরিক জীবনে স্বস্তি ফিরবে।
মন্তব্য করুন


এম এ হান্নান, ভোলা প্রতিনিধি:
ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি মো: শহীদুলের আস্তানায় অভিযান চালায় নৌবাহিনী।
এসময় ১৮৭ বোতল ফেনসিডিল, সাড়ে ২৮ কেজি গাঁজা, ইয়াবা, দেশীয় অস্ত্র ও ৬ এন্ড্রয়েড মোবাইলসহ ০৫ জনকে আটক করা হয়। অভিযানে নৌবাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাব অংশগ্রহন করে।
পরে আটককৃত মাদক ব্যবসায়ীদেরসহ জব্দকৃত মালামালসমূহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর সপ্তাহব্যাপী সমরাস্ত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চলের উদ্যোগে ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত কুমিল্লা বিমানবন্দর এলাকায় সমরাস্ত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে।
আগামী ২৪ মার্চ বেলা ১১ টায় সপ্তাহব্যাপি এ প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধন করবেন জিওসি ৩৩ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার বিএ-৪৩২৩ মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি।
উক্ত প্রদর্শনী সর্বসাধারণের জন্য আগামী ২৫ ও ২৬ মার্চ দুপুর ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এবং ২৭ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পরিচালিত এই প্রদর্শনীতে বিভিন্ন অত্যাধুনিক স্টল স্থাপন করা হবে।
এ স্টলগুলোতে সাঁজোয়া যান, কামানসহ সেনাবাহিনীর বিবিধ অত্যাধুনিক সমরাস্ত্র প্রদর্শন করা হবে।
পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাবাহিনীর অবদান, দূর্যোগ ব্যবস্থাপনা ও দেশ গঠনে সেনাবাহিনীর ভূমিকা ও সেনাবাহিনীর নানাবিধ কার্যক্রম বিষয়ক স্টলও রাখা হবে।
মন্তব্য করুন


নেত্রকোনা
জেলার আটপাড়ায় বোরো জমিতে ধান কাটার সময় বজ্রপাতে দিলোয়ার মিয়া
(৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক দিলোয়ার মিয়া আটপাড়া উপজেলার
স্বরমুশিয়া গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
সোমবার
(৬ মে) সকালে সাড়ে ৮ টার দিকে উপজেলার স্বরমুশিয়া হাওরে এই
বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে।
ঘটনার
সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, ওই কৃষক নিজের জমির ধান কাটতে গেলে আকস্মিক বজ্রপাতে তিনি
আহত হন। পরে অন্যরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান জানান, বজ্রপাতে
নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা প্রদান করা হবে।
মন্তব্য করুন


সরকারি চাকুরী শেষে
ফেয়ারওয়েল আছে, আছে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা ধরনের সুযোগ-সুবিধা।
কিন্তু যারা আল্লাহর ঘর মসজিদে খেদমতের কাজ করেন, দীর্ঘ দিন কাজ করার পরও তাদের
ভাগ্য জুটে না কোনো বিদায় সংবর্ধনা। তবে এবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের
ব্যতিক্রমী উদ্যোগ একই মসজিদে ৩৬ বছর খেদমত শেষে নোয়াখালীর বেগমগঞ্জে একজন
মুয়াজ্জিন পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর
গ্রামের গুড়াগাজী বেপারী বাড়ি মসজিদে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল উদ্দিন হুজুর। তিনি একই
মসজিদে একটানা ৩৬ বছর, ৩ যুগেরও অধিক সময় মুয়াজ্জিন হিসেবে খেদমত করে গেছেন। বয়স
এবং কর্মক্ষমতা কমে যাওয়ায় দীঘ কর্মজীবন শেষে তিনি অবসর নেন। তার এই দীর্ঘ খেদমত
জীবনকে স্মরণীয় করতে রাখতে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী
সংগঠন মানবতা এক্সপ্রেসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে এলাকার হাজারো মুসল্লির উপস্থিতিতে তাদের পক্ষ থেকে নগদ এক লাখ
পঞ্চাশ হাজার টাকা সহ পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে মুয়াজ্জিনকে।
এই সময় হাজারো মুসল্লি কয়েকটি পিকআপভ্যান এবং ফুলসজ্জিত একটি মাইক্রোবাসে করে
মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরকে ফুলেল শুভেচ্ছায় পুরো গ্রাম ঘুরিয়ে নিজ বাড়ীতে
পৌঁছে দেন। এইদিকে একজন দীর্ঘদিন মসজিদে খেদমত জীবন শেষে এমন শুভেচ্ছার উদ্যোগকে
স্বাগত জানান এলাকার অনেক উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।
একজন সাধারণ মুয়াজ্জিন হিসেবে এমন বিরল সম্মান পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
আবেগাপ্লুত হয়ে পড়েন মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুর।
অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, মসজিদের উপদেষ্টা ও দৈনিক নয়াদিগন্তের নোয়াখালী
অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভুঁইয়া, সাংবাদিক তাজুল ইসলাম মানিক, স্থানীয় ইউপি
সদস্য জিল্লুর রহমান, সমাজ সেবক শরীফ উল্লাহ, সাংবাদিক মোঃ সুমন ভূঁইয়া,
মানবতা এক্সপেসের মনির হোসেন, মনসাদ আলম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকুরী জীবন শেষে
এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু আল্লাহর ঘর
মসজিদের খতিব, মুয়াজ্জিনদের জন্য এ সুবিধা না থাকলেও গুড়াগাজী জামে মসজিদের
মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরের সম্মানজনক রাজকীয় বিদায় সংবর্ধনার এই উদ্যোগ
আগামীতে অন্যান্য মসজিদের খতিব, মুয়াজ্জিনদের সম্মানে নতুন দিগন্ত উন্মেচিত হবে।
মন্তব্য করুন


মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশে ২জন নিহত হওয়ার ১২ ঘণ্টা পার না হতেই আবারও বাংলাদেশের ঘুমধুম এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠানে মিয়ানমারের মর্টার শেল এসে পড়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে মর্টার শেলটি এসে পড়ে ঘুমধুম ইউপির ৪নং ওয়ার্ড মধ্যম পাড়ার সৈয়দ নূরের বাগানে।
ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বলেন, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশে ২জন নিহত হয়। এ ঘটনার পর আজ (মঙ্গলবার) ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি ও ১টি মর্টার শেল এসে পড়েছে। এ ঘটনায় নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
মন্তব্য করুন


মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে হতে পারে বজ্রসহ ঝড়। তাই এসব এলাকার নদীবন্দরে সতর্কতা সংকেত তোলা হয়েছে।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কতা সংকেত।
(৩ জুলাই) বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
মন্তব্য করুন


এবার শ্রীলঙ্কার এক তরুণী প্রেমের
টানে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসেছেন। ফটিকছড়ি এলাকার এক যুবকের সঙ্গে
দুবাইয়ে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
শুক্রবার (৭ জুন) নগরীর জিইসি মোড়ে একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে মোহাম্মদ মোরশেদ। ২-৩ বছর আগে দুবাইয়ে চাকরি সূত্রে শ্রীলঙ্কান তরুণী ফাতিমা ফাজলা পচলার সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষে পচলা ও তার পরিবার বাংলাদেশে এসেছে।
এ দম্পতিার বিবাহ নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা দিদারুল আলম বলেন, উভয় পরিবারের সম্মতিতে এই বিয়ে সম্পন্ন হয়। ফাতিমা ফাজলা চপলার বাবার নাম মোহাম্মদ রাজাব ও মাতার নাম ফাতিমা ফিয়াজা। তার জাতীয়তা শ্রীলঙ্কান।
বরের ভাই মো: রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কায়, দুবাইয়ে তাদের পরিচয়। বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা। ভাই-ভাবী সুখেই আছেন।
মন্তব্য করুন